এক্সপ্লোর

Bengali Web Series: শারীরিক নয়, মৌখিক অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প বলবে প্রিয়ঙ্কার 'লজ্জা'

Priyanka Sarkar: নতুন ফ্ল্যাট, দামি গাড়ি.. আপাতদৃষ্টিতে কিছুরই যেন অভাব নেই সংসারে। কিন্তু তবুও কেন সংসার থেকে, স্বামীর থেকে বিচ্ছেদ চায় প্রিয়ঙ্কার চরিত্র?

কলকাতা: সব অত্যাচার কি দেখা যায়? সব নির্যাতন কি শারীরিক হয়? যদি না হয়, যদি কোনও গার্হস্থ্য হিংসাকে চোখে দেখা না যায়, প্রমাণ করা না যায় তাহলে কি 'লজ্জা' পাওয়া উচিত? এই প্রশ্নই তুলে দিয়ে যায় অদিতি রায়ের পরিচালিত ওয়েব সিরিজ 'লজ্জা' (Lojja)। এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)-কে। সদ্য মুক্তি পেয়েছে এই সিরিজের ট্রেলার। আগামী ২২ মার্চ 'হইচই' (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ। 

ট্রেলারে সিরিজের যে ঝলক দেখা যায়, সেখানে প্রিয়ঙ্কাকে দেখা যায় সম্ভ্রান্ত এক পরিবারের গৃহবধূ হিসেবে। নতুন ফ্ল্যাট, দামি গাড়ি.. আপাতদৃষ্টিতে কিছুরই যেন অভাব নেই সংসারে। কিন্তু তবুও কেন সংসার থেকে, স্বামীর থেকে বিচ্ছেদ চায় প্রিয়ঙ্কার চরিত্র? সেই উত্তরই যেন খুঁজবে এই ওয়েব সিরিজ।

গার্হস্থ্য হিংসা নিয়ে বিভিন্ন ছবি ও ওয়েব সিরিজ তৈরি হয়েছে। বারে বারেই বিভিন্ন শিল্পের মাধ্যমে বলা হয়েছে গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে মেয়েদের প্রতিবাদের কথা। গার্হস্থ্য হিংসা যে মেনে নেওয়ার নয়, সেই বার্তাই যেন দেওয়া হয়েছে বারে বারে। তবে হিংসা কি শুধুই শারীরিক? মৌখিক অপমান, অশ্লীল ভাষা যদি বারে বারে বিদ্ধ করে কোনও মানুষের ব্যক্তিত্বকে, সেটা কি নির্যাতন নয়? হিংসা নয়? এই প্রশ্নই তুলে দিয়ে যায় 'লজ্জা'। 

এই সিরিজের ট্রেলার মুক্তির পরে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, 'এ এক অতি সাধারণ মেয়ের নিজের লজ্জা ভুলে গিয়ে, নির্লজ্জ হয়ে ওঠার গল্প। মৌখিক অপমানের বিরুদ্ধে গিয়ে, নিজের terms-এ অলক্ষ্মী হয়ে ওঠার গল্প'। ট্রেলারে ফুটে উঠেছে গোটা সিরিজেরই টুকরো টুকরো ছবি। বর্তমান সমাজে যে সমস্ত সমস্যাগুলির নিয়মিত সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, সেই সমস্ত পরিস্থিতিকেই পর্দায় গল্পের মোড়কে তুলে আনার প্রচেষ্টা পরিচালকের। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hoichoi (@hoichoi.tv)

আরও পড়ুন: Paran Banerjee Exclusive: ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে হবে, এই ভাবনাই কোনোদিন এল না: পরাণ বন্দ্যোপাধ্যায়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget