এক্সপ্লোর

Project K: 'নিম্নমানের ফটোশপ' বলে কটাক্ষ, 'প্রজেক্ট কে'-র লুক প্রকাশ্যে আসতেই ফের ট্রোলিংয়ের শিকার প্রভাস

Prabhas: প্রথমবার এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। আজ দীপিকার যে লুক প্রকাশ্যে এসেছে তা মনে ধরেছে নেটিজেনদের।

কলকাতা: আদিপুরুষ (Adipurush) নিয়ে চর্চা সবে একটু স্থিমিত হয়েছিল, কিন্তু প্রোজেক্ট কে-র (Project K) ফাস্ট লুক সামনে আসতেই ফের ট্রোলিংয়ের (Trolling) শিকার প্রভাস। আজ প্রকাশ্যে এসেছে মাইথো-সাই-ফাই-এপিক 'প্রোজেক্ট-কে' প্রভাস ও দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)-র প্রথম লুক। প্রভাসের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, তাঁর পরণে সুপারহিরোর লোহার পোশাক। লম্বা চুল ও তীক্ষ্ণ চাহনি সব মিলিয়ে বেশ অন্যরকম দেখাচ্ছে প্রভাসকে। তবে এই লুক তেমন মনে ধরল না নেটিজেনদের। ছবি প্রকাশ্যে আসতেই ট্রোলিংয়ের ঝড়। 

নাগ অশ্বিনের (Nag Ashwin)-এর পরিচালিত এই মাইথো-সাই-ফাই-এপিক নিয়ে আকর্ষণ ছিল অনেকদিন থেকেই। ধীরে ধীরে প্রকাশ্যে এসেছে এই ছবির কাস্টিংও। প্রথমবার এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। আজ দীপিকার যে লুক প্রকাশ্যে এসেছে তা মনে ধরেছে নেটিজেনদের। তবে প্রভাসের লুক বেশ অন্যরকম। তাঁর সারা গায়ে লোহার বর্ম, মাথার লম্বা চুলে জটা, চোখে তীক্ষ চাহনি। একেবারে সুপারহিরোর ভঙ্গিতেই দেখা গেল তাঁকে। 

প্রভাসের এই ছবিতে অনেকে লিখেছেন, 'খুব নিম্নমানের ফটোশপ এটা।' অনেকে আবার সরাসরি বলেছেন, 'প্রভাসের জন্য শুধু শুধু টাকা খরচ করছেন প্রযোজকেরা।' অনেকে আবার লিখেছেন, 'প্রভাস ফুরিয়ে এসেছেন।' তবে এই ছবি বক্সঅফিসে কেমন ব্যবসা করবে সেই উত্তর দেবে সময়। আপাতত মুক্তির অপেক্ষায় এই ছবি। 

অন্যদিকে, আন্তর্জাতিক বিনোদন পত্রিকা 'ভ্যারাইটি'র প্রতিবেদন অনুযায়ী, বহু প্রতীক্ষিত এই কল্পবিজ্ঞান (Sci-Fi) ঘরানার বিগ বাজেট ভারতীয় ছবির প্রথম এক্সক্লুসিভ ঝলক প্রকাশ্যে আসবে 'স্যান দিয়েগো কমিক-কন'-এ (San Diego Comic-Con) উপস্থিত প্রতিভাদের সামনে। SDCC-র উদযাপন শুরু হবে, বৈজয়ন্তী মুভিজের মাধ্যমে এই ছবির কিছু অংশ অনুরাগীদের সামনে প্রকাশ্যে এনে। আজ প্রকাশ্যে এসেছে 'প্রজেক্ট কে' ছবির এক্সক্লুসিভ ফুটেজ। 

২০ জুলাই, 'প্রজেক্ট কে' ছবির গোটা টিমের তরফে একটি প্যানেলের আয়োজন করা হয়েছে। যার নাম 'দিস ইজ প্রজেক্ট কে: ফার্স্ট গ্লিম্পস অফ ইন্ডিয়াস মাইথো-সাই-ফাই-এপিক'। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা দীপিকা পাড়ুকোন, প্রভাস ও কমল হাসানের। এই প্যানেলেই ছবির পূর্ণ শিরোনাম, টিজার ট্রেলার ও মুক্তির তারিখ জানানো হবে বলে খবর, 'ভ্যারাইটি' সূত্রে। প্রসঙ্গত, SDCC-র বিশাল মঞ্চে ছবির তারকারাও পারফর্ম করবেন বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন: Kori Dia Kinlam: অপর্ণা সেন অভিনীত চরিত্রে এবার অর্কজা, ছোটপর্দায় আসছে 'কড়ি দিয়ে কিনলাম'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget