এক্সপ্লোর

Prosenjit Chatterjee Exclusive: 'গুমনামি' দেখেছেন, এবার প্রসেনজিতের কাছে 'দশম অবতার' দেখার ইচ্ছাপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Dawshom Awbotaar Exclusive: সুসজ্জিত প্রতিমা নিরঞ্জনের পথে যেতে যেতে যেন দিয়ে গেল উৎসব শেষের বার্তা। মঞ্চে দেখা হতেই, প্রসেনজিৎকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী

তোর্ষা ভট্টাচার্য্য়, কলকাতা: আজ রেড রোডের পুজো কার্নিভালে আমন্ত্রণ ছিল তাঁর। সদ্য মুক্তি পাওয়া ছবির ব্যস্ততা সামলে, এখানে পৌঁছেও গিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর পাশে বসে, বাঙালি সাজে দেখেছেন গোটা অনুষ্ঠান। মঞ্চ থেকে অনুভব করেছেন, নতুন ছবি নিয়ে অনুরাগীদের উন্মাদনাও। আর, তাঁর নতুন ছবি 'দশম অবতার' নিয়ে কী বলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)? এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সেই কথা ভাগ করে নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। 

রেড রোডের কার্নিভালে আজ অংশ নিয়েছিল ৯৬টি পুজো কমিটি। সুসজ্জিত প্রতিমা নিরঞ্জনের পথে যেতে যেতে যেন দিয়ে গেল উৎসব শেষের বার্তা। মঞ্চে দেখা হতেই, প্রসেনজিৎকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী। প্রসেনজিৎ বলছেন, 'দিদি ভীষণ খুশি। উনি অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন কিছুদিন। তখন গুমনামি দেখেছেন। আমায় আজ বললেন, 'নেতাজীর ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছো। আমি এতদিন দেখিনি। অসুস্থ ছিলাম বলে দেখলাম এখন। দশম অবতার নিয়েও অনেক কথা শুনছি। ছবিটা দেখার ভীষণ ইচ্ছা রয়েছে। অনেক সংলাপ হিট করেছে।'

বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করেছে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) ও জয়া আহসান (Jaya Ahsaan) অভিনীত 'দশম অবতার'। ছবির সাফল্য নিয়ে প্রসেনজিৎ বলছেন, 'অটোগ্রাফ, গুমনামি, ২২ শে শ্রাবণ... সৃজিতের সঙ্গে আমার কাজকে মানুষ কখনও ফেলে দিতে পারেননি। ছবির প্রিক্যুয়াল করা সবচেয়ে কঠিন বলে মনে হয় আমার। ১১ বছর আগের একটা চরিত্রকে পর্দায় ফিরিয়ে আনা সহজ ছিল না। তবে '২২ শে শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী আর দশম অবতারের প্রবীর রায়চৌধুরীর মধ্যে বিস্তর ফারাক। ২২ শে শ্রাবণের প্রবীর জীবন সম্পর্কে হাল ছেড়ে দিয়েছে। আর দশম অবতারের প্রবীর ফুল ফর্মে। তখনও সে পুলিশের ডিউটি করছে। দুঁদে পুলিশ অফিসার সিরিয়াল কিলিংয়ের তদন্ত করছে। সঙ্গে তার থেকে ছোট আরও একজন পুলিশ অফিসার। আমায় এই ছবিটা দেখে, কলকাতা পুলিশের একজন অফিসার প্রায় মধ্যরাতে ফোন করেছিলেন। বললেন, 'এতদিন পরে আমরা একজন সত্যিকরের পুলিশ অফিসারকে দেখলাম। আপনার শরীরী ভাষা, সংলাপ.. সমস্ত একেবারে বাস্তব।' বাংলার পুলিশ যাকে বলে.... সৃজিতের এটাই পরিকল্পনা ছিল। হিরো নয়.. ও চেয়েছিল এক্কেবারে সত্যিকরের পুলিশ অফিসার।' 

আরও পড়ুন: Ditipriya Roy: মনখারাপ হলে সঙ্গী হয় রঙ-তুলি, দিতিপ্রিয়া পরিচয় করালেন নিজের অন্য এক সত্ত্বার সঙ্গে

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget