এক্সপ্লোর

Prosenjit Rituparna: বিয়ের ঘোষণার পর, হঠাৎ প্রসেনজিতের বাড়িতে হাজির ঋতুপর্ণা

Prosenjit Rituparna: প্রথমে বিয়ের খবর, তারপরেই নায়কের বাড়ির নতুন অতিথিকে কোলে নিয়ে নায়িকা। জায়গা? নায়কের বাড়ি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিলেন খোদ নায়কই।

কলকাতা: প্রথমে বিয়ের খবর, তারপরেই নায়কের বাড়ির নতুন অতিথিকে কোলে নিয়ে নায়িকা। জায়গা? নায়কের বাড়ি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিলেন খোদ নায়কই। অনুরাগীদের চমকে দিয়ে লিখলেন, 'দেখুন কে রকির সঙ্গে দেখা করতে এসেছে'। ছবিতে ঝলমল করছেন টলিউডের প্রথম সারির দুই নায়ক নায়িকা। আর যাঁদের জুটি এখনও নস্ট্যালজিয়া বাঙালির কাছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। 

আজ বেলার দিকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন 'টলিউডের ইন্ডাস্ট্রি'। সেখানে দেখা যায়, প্রসেনজিতের বাড়ির নতুন সদস্য, তাঁর পোষ্যকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পাশেই হাসিমুখে প্রসেনজিৎ। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে প্রসেনজিৎ লিখলেন, 'দেখুন কে রকির সঙ্গে দেখা করতে এসেছে'।

আরও পড়ুন: 'আমি নয়, প্রমিতার জন্মদিনের পরিকল্পনা করছে অন্য কেউ', ফাঁস করলেন খোদ রুদ্রজিৎ

ভালোবাসার দিনে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রায় একসঙ্গে একটি ছোট্ট ভিডিও পোস্ট করে নিয়েছিলেন দুই তারকাই। সেখানে স্ক্রিনে প্রথমেই ফুটে উঠছে, প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। এরপর ঠিক বিয়ের নিমন্ত্রণপত্রের আদলে ঘোষণা। সেখানে লেখা, 'সবিনয় নিবেদন, মহাশয়/ মহাশয়া, বিগত ৩ দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে আগামীদিনে পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর টিম হাট্টিমাটিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণ পত্রের দ্বারা ত্রুটি মার্জনীয়। বিনীত, বিনীতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে সম্পর্কিত যে কোনও রকম তথ্যের জন্য কোনওরকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।'

সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে নেটদুনিয়া অবাক হয়েছিল তো বটেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার মোহরের সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ। মোহর জানিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত হাত মিলিয়েছেন একটি নতুন ছবির জন্য। এই দুই তারকাকে নিয়ে তৈরি হচ্ছে নতুন ছবি। সেই ঘোষণারই অভিনব পন্থা এই বিয়ের কার্ড। কবে শ্যুটিং শুরু বা ছবির বিষয়, এই সংক্রান্ত তথ্য এখনই দিতে নারাজ সবাই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget