এক্সপ্লোর

Puja 2022: পুজোর শপিংয়ে অনীহা, রাত জেগে ঠাকুর দেখা, ঋতব্রতর পুজো-পরিকল্পনা

Rwitobroto Mukherjee's Puja Planning: পুজোর সময় কলকাতাটা যেন একটু বেশিই ভাল লাগে অভিনেতার। ঋতব্রত বলছেন, 'রাস্তায় রাস্তায় ঠাকুর দেখা, মানুষের ভিড়, পাঁচটা দিন মানুষ যেন সমস্ত মনখারাপ ভুলে যায়'

কলকাতা: পুজোর শপিং বিলকুল নাপসন্দ তাঁর। টলিউডের নতুন প্রজন্মের এই নায়ককে যদি পুজো প্রেমের কথা জিজ্ঞাসা করা হয়, একগাল হেসে অভিনেতা উত্তর দেন.. 'গা ছুঁয়ে বলছি, সত্যিই কেউ নেই।' এক্কেবারে তাঁর সদ্য মুক্তি পাওয়া মিউজিক ভিডিও লাইন। পুজো মানেই তাঁর কাছে অন্যরকম শহর, কাজে ছুটি আর রাত জেগে ঠাকুর দেখা। এবিপি লাইভের (ABP Live) সঙ্গে পুজো কল্পনা শেয়ার করলেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee)।

পুজো মানেই নাকি ছোটবেলায় ছিল বইখাতা তুলে রাখার অজুহাত। ঋতব্রত বলছেন, 'কোনোদিন আমি পুজোর সময় কাজ করতে ভালোবাসি না। সে সারা বছর যতই ব্যস্ততা থাকুক না কেন, পুজোর কটাদিন ছুটি। ছোটবেলায় ঠিক এমন করেই বইখাতা তুলে রাখতাম। পড়াশোনা বন্ধ। শুধু কাজ বন্ধ রাখি তা নয়, কাজ নিয়ে কোনওরকম কথা, আলোচনা পর্যন্ত করি না।'

ছোটবেলা থেকে এই পর্যন্ত, পুজোর দিনগুলো কী করতে ভালোবাসেন ঋতব্রত? অভিনেতা বলছেন, '২০১৯ পর্যন্ত রাত জেগে ঠাকুর দেখতাম কলকাতায়। গত ২ বছর আর সেটা হয়ে ওঠেনি। এইবছর ইচ্ছা আছে কলকাতায় ঠাকুর দেখার। তবে এইবছর আমার বেশিরভাগ বন্ধুরাই চাকরি পেয়ে বাইরে চলে গিয়েছে। গত ২ বছর অন্তত বাড়ি থেকে কাজ করছিল সবাই। পুজোর কটা দিন সন্ধেবেলা আড্ডা বসত। কিন্তু এবার যেমন সংক্রমণ কমেছে, তেমনই বাইরে চলে গিয়েছে অনেকে। এই সময়টা হয়ত সব মানুষের জীবনেই আসে। আমার এখন এল। তবে পুজোয় পরিবারের সঙ্গেও সময় কাটাই আমি, ভীষণ ভাল লাগে।'

আরও পড়ুন: Rwitobroto Mukherjee Exclusive: সপ্তম শ্রেণীর সহপাঠীকে ভালোলাগা, দুর্গাপুজোয় প্রেম প্রস্তাব, অকপট ঋতব্রত

পুজোর সময় কলকাতাটা যেন একটু বেশিই ভাল লাগে অভিনেতার। ঋতব্রত বলছেন, 'পুজোর সময় শহর সেজে ওঠে আলোয়। রাস্তায় রাস্তায় ঠাকুর দেখা, মানুষের ভিড়, পাঁচটা দিন মানুষ যেন সমস্ত মনখারাপ ভুলে যায়। এই অনুভূতিটা আমার ভীষণ ভালো লাগে।'

ছোট থেকেই পুজো মানে নতুন জামা। ঋতব্রত কিন্তু এই ধারার এক্কেবারে উল্টো। অভিনেতা বলছেন, 'আমার কেনাকাটা করতে একেবারেই ভালো লাগে না। মা আর মাসি আমার জন্য প্রচুর জামাকাপড় কিনে এনেছে। তাতেই আমার সারা বছর চলে যাবে। আমার থেকে অনেক ভালো শপিং করেন এনারা। তাই আমি নিশ্চিন্ত।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget