এক্সপ্লোর

Puja Banerjee: নায়িকা যখন মা, মেক আপ সারার ফাঁকেই ছেলেকে খাওয়াচ্ছেন পূজা, ছবি ভাইরাল

Puja Banerjee Photos: আপাতত কাজে ফিরেছেন পূজা, তবে তিনি চান না তাঁর ছেলের কোনও সমস্যা হোক

কলকাতা: মা হওয়া মোটেই সহজ নয়। আর যাঁদের ঘরে-বাইরে ২ দিকই কাজ সামলাতে হয়, তাঁদের বোধহয় আক্ষরিক অর্থেই হয়ে উঠতে হয় দশভূজা। বিষয়টা খুব একটা আলাদা নয় অভিনেত্রীদের ক্ষেত্রেও। অনেক অভিনেত্রীই মা হয়েছেন। একদিকে যেমন সামলেছেন অভিনয়ের কেরিয়ার, অন্যদিকে বড় করেছেন সন্তানকেও। কিন্তু এই কাজটা মোটেই সহজ নয়। তেমনই একটা টুকরো ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। 

২০২০ সালে মা হয়েছেন পূজা। কোলে এসেছে ছোট্ট কৃশিব। তাঁর জন্যই আগেভাগে আইনি বিয়ে সেরেছিলেন পূজা। স্বামী কুণাল ভার্মা (Kunal Varma)-র সঙ্গে মুম্বইতে থাকতেন তিনি। এরপর কৃশিবের জন্ম। খুদেকে একটু বড় করার জন্য নিজের অভিনয় কেরিয়ার থেকে একটা লম্বা বিরতি নিয়েছিলেন পূজা। তাঁর কাজে সেইসময়ে সবচেয়ে জরুরি ছিল কৃশিব। সমস্ত সময়টা কৃশিবকেই দিতে চেয়েছিলেন তিনি। এরপরে কৃশিব একটু বড় হওয়ার পরে কাজে ফেরেন পূজা। তবে প্রথমেই ছবির কাজ নেননি তিনি। ওয়েব সিরিজের মতো ছোট সময়ের কাজ নিয়েই অভিনয়ে ফেরেন তিনি। জানিয়েছিলেন, ছোট্ট কৃশিবকে রেখে দীর্ঘদিন বাইরে শ্যুটিং করা তাঁর পক্ষে সম্ভব নয়। 

বর্তমানে পুরোদমেই কাজ করছেন পূজা। ইতিমধ্যে ২০২১ সালে কুণালের সঙ্গে গোয়ায় মহাসমারোহে আইনি বিয়েও সেরেছেন পূজা। বাবা-মায়ের বিয়েতে হাজির ছিল ছোট্ট কৃশিবও। আপাতত বেশিরভাগ সময় কাজের জন্য কলকাতাতেই কাটছে পূজার। আর সেখানে তাঁর সঙ্গেই ধীরে ধীরে বেড়ে উঠছে কৃশিব। 

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন পূজা। সেখানে দেখা যাচ্ছে, আয়নার সামনে বসে রূপটান শেষ করছেন তিনি। তাঁকে সাজিয়ে দিচ্ছেন এক রূপটান শিল্পী। আর পাশেই বিছানায় শুয়ে ছোট্ট কৃশিব। মায়ের দিকে তাকিয়ে রয়েছে সে। আর রূপটান সেরে নেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে খাইয়েও দিচ্ছেন পূজা। দুধের বোতল কৃশিবের মুখে ধরে তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে পূজা লিখেছেন, 'মায়েদের জীবন, আমি ভীষণ ভালবেসে ফেলেছি এই জীবনটা।'

আপাতত কাজে ফিরেছেন পূজা, তবে তিনি চান না তাঁর ছেলের কোনও সমস্যা হোক। কাজের ফাঁকে যতটা সম্ভব সময় কৃশিবকেই দেওয়ার চেষ্টা করেন পূজা। তাঁর এই ছবি দেখে মন গলেছে নেটদুনিয়ার। 

আরও পড়ুন: Bengali Theatre: ৫০ বছর পরে নতুন আঙ্গিকে আবার মঞ্চে ফিরছে উৎপল দত্তের 'ব্যারিকেড'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Puja Banerjee (@banerjeepuja)

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget