এক্সপ্লোর

Singer Diljaan Death: দুর্ঘটনায় মৃত্যু সঙ্গীতশিল্পী দিলজানের

Diljaan's new song was to be released on April 2 for which he was travelling to Amritsar. | পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত দুটো নাগাদ এই দুর্ঘটনা ঘটে।

নয়াদিল্লি: ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্জাবি সঙ্গীতশিল্পী দিলজানের। গাড়িতে তিনি একাই ছিলেন। কর্তারপুর থেকে অমৃতসর যাচ্ছিলেন দিলজান। জান্দিয়ালা অঞ্চলে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত দুটো নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জান্দিয়ালার গুরু ব্রিজের কাছে অমৃতসর-জলন্ধর জিটি রোডে দিলজানের গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। গাড়িটি প্রচণ্ড গতিতে যাচ্ছিল। ডিভাইডারে ধাক্কা মারার পর গাড়িটি উল্টে যায়। সেই সময় অনন্তপুর মেলায় যাচ্ছিলেন কিছু পুণ্যার্থী। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে দিলজানকে বের করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা এই সঙ্গীতশিল্পীকে মৃত বলে ঘোষণা করেন।

২০১২ সালে একটি টেলিভিশন চ্যানেলে ‘সুর ক্ষেত্র’ নামে একটি অনুষ্ঠানে যোগ দেন দিলজান। এরপরেই তিনি বিখ্যাত হয়ে ওঠেন। ২ এপ্রিল তাঁর একটি নতুন গান মুক্তি পাওয়ার কথা ছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে কথা জানিয়েছিলেন এই সঙ্গীতশিল্পী। সেই কারণেই তিনি কর্তারপুরের বাড়ি থেকে অমৃতসরে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। ফলে নতুন গান মুক্তি পাওয়ার আগেই তিনি প্রয়াত হলেন।

এই সঙ্গীতশিল্পীর স্ত্রী ও মেয়ে বর্তমান। তাঁরা কানাডায় থাকেন। শেষকৃত্যের জন্য তাঁরা ৫ এপ্রিল পঞ্জাবে এসে পৌঁছবেন বলে জানা গিয়েছে। 

Shocked at the tragic death of young and promising Punjabi singer Diljaan in a road accident earlier today. It is extremely sad to lose young lives like these on road. My condolences to the family, friends and fans. RIP! pic.twitter.com/ZLxQidrO5P

— Capt.Amarinder Singh (@capt_amarinder) March 30, 2021

">

দিলজানের মৃ্ত্যুর খবর পেয়ে তাঁর অনেক সহকর্মীই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শোকপ্রকাশ করেছেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহও শোকপ্রকাশ করেছেন। তাঁর ট্যুইট, ‘এইভাবে রাস্তায় একজন তরুণের জীবন হারানো অত্যন্ত দুঃখের। তাঁর পরিবার, বন্ধু-বান্ধব ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget