এক্সপ্লোর

'Pushpa' Update: গল্পে 'আন্তর্জাতিক ট্যুইস্ট' নিয়ে তৈরি হবে 'পুষ্পা ৩'? খবর সূত্রের

'Pushpa 3': অল্লু অর্জুন আপাতত ব্যস্ত পূর্ব ঘোষিত 'পুষ্পা ২'-এর শ্যুটিংয়ে। এই মাসের শুরুতে তেলুগু তারকার জন্মদিনের আগের সন্ধ্যায় ছবির প্রথম পোস্টার শেয়ার করা হয়।

নয়াদিল্লি: অল্লু অর্জুন (Allu Arjun) অনুরাগীরা এখন অপেক্ষায় 'পুষ্পা: দ্য রুল' (Pushpa: The Rule) ছবির। 'পুষ্পা ২' ছবির টিজার ও প্রথম লুক পোস্টার বিপুল সাড়া ফেলেছে মুক্তির সঙ্গে সঙ্গেই। আর সেই আবহেই আরও এক জল্পনা। শোনা যাচ্ছে 'পুষ্পা ২'-তেই শেষ নয়, এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিরও পরিকল্পনা করছেন নির্মাতারা। 

তৈরি হবে 'পুষ্পা ৩'?

একদমই ঠিক পড়ছেন! বিভিন্ন সূত্রের খবর, বলা হচ্ছে 'পুষ্পা' নির্মাতারা ছবির তৃতীয় কিস্তির কথাও ভাবছেন। সূত্রের খবর, তৃতীয় ছবির নাম হবে 'পুষ্পা ৩: দ্য রুল বিগিনস' (Pushpa 3: The Rule Begins)। এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে, অল্লু অর্জুন অভিনীত এই ব্লকবাস্টারের তৃতীয় ছবিতে থাকবে 'আন্তর্জাতিক ট্যুইস্ট' এবং সেই ছবিতে এক শক্তিশালী ডন হিসেবে পুষ্পারাজের উত্থান দেখানো হবে আরও বিস্তারিতভাবে। তবে এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে 'পুষ্পা ৩' সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

অন্যদিকে, অল্লু অর্জুন আপাতত ব্যস্ত পূর্ব ঘোষিত 'পুষ্পা ২'-এর শ্যুটিংয়ে। এই মাসের শুরুতে তেলুগু তারকার জন্মদিনের আগের সন্ধ্যায় ছবির প্রথম পোস্টার শেয়ার করা হয়। অল্লু অর্জুনকে দেখা যায় শাড়ি পরে, মুখে লাল ও নীল রঙের বিশেষ মেক-আপ করে। সঙ্গে পরনে ছিল চুড়ি, গয়না, নাকছাবি, ঝুমকো দুলও। অল্লু অর্জুনের এই বিশেষ পোস্টার তুমুল হইচই ফেলে অনুরাগী মহলে। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'পুষ্পা ২ দ্য রুল বিগিনস'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

আরও পড়ুন: 'Kisi Ka Bhai Kisi Ki Jaan': প্রথম দিন কেমন ব্যবসা করল সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান'?

সুকুমারের লেখা ও পরিচালনায় তৈরি 'পুষ্পা: দ্য রাইজ' মুক্তি পেয়েছিল ২০২১ সালে। অজস্র ইতিবাচক রিভিউর সঙ্গে এই ছবি দেশজুড়ে প্রশংসিত হয়। পরে এই ছবি মুক্তি পায় বিদেশেও। লাল চন্দনকাঠের চোরা ব্যবসা নিয়ে তৈরি অ্যাকশন ড্রামা ঘরানার ছবি এটি। অল্লু অর্জুনের বিপরীতে ছবিতে রশ্মিকা মান্দানা অভিনয় করেছিলেন। সূত্রের খবর ছবির দ্বিতীয় ভাগে দেখা যাবে সাই পল্লবীকে। গত মাসে শোনা গিয়েছিল 'পুষ্পা' পরিচালক সুকুমার এবারের ছবিতে বলিউডের কোনও বড় তারকাকে রাখবেন। তিনি হয় কোনও এক খান বা অজয় দেবগণ। কিন্তু এই ব্যাপারেও আনুষ্ঠানিক ঘোষণা কিছু করা হয়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget