এক্সপ্লোর

Rafiath Rashid Mithila: 'মেঘলা এক লড়াকু মেয়ের গল্প', আগামী ছবির চরিত্র প্রসঙ্গে মিথিলা

'Meghla': নতুন ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পরিচালক ছবির ঘোষণার জন্য বেছে নিয়েছেন নারী দিবসের আবহ। আর নিজের আগামী ছবির চরিত্র নিয়ে কী প্রতিক্রিয়া মিথিলার?

কলকাতা: 'এক সাধারণ মেয়ে কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে, তারই জ্বলন্ত উদাহরণ মেঘলা।' নিজের আগামী ছবির চরিত্র সম্পর্কে এমনটাই বক্তব্য অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার (Rafiath Rashid Mithila)। পরিচালক অর্ণব মিদ্যা (Arnab Middya) তাঁর নতুন ছবি নিয়ে আসতে প্রস্তুত। নারী দিবসের (Women's Day) প্রাক্কালে সম্পূর্ণ নারীকেন্দ্রিক একটি ছবির ঘোষণা করলেন তিনি। ছবির নাম 'মেঘলা' (Meghla)। নাম ভূমিকায় অভিনয় করবেন মিথিলা। প্রথম লুকও (First Look) এসেছে প্রকাশ্যে। নিজের চরিত্র সম্পর্কে কী বললেন মিথিলা?

'মেঘলা' প্রসঙ্গে মিথিলা

নতুন ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পরিচালক ছবির ঘোষণার জন্য বেছে নিয়েছেন নারী দিবসের আবহ। আর নিজের আগামী ছবির চরিত্র নিয়ে কী প্রতিক্রিয়া মিথিলার? অভিনেত্রীর কথায়, 'আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার সুবাদে আমি পৃথিবীর বিভিন্ন দেশের, বিভিন্ন জনগোষ্ঠীর নারীদের সঙ্গে খুব কাছ থেকে কাজ করেছি। তাই সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রতিবন্ধকতা এবং একইসঙ্গে তাদের অদম্য শক্তির সঙ্গে আমি ভীষণ পরিচিত, যা নারীরা নিজেরাই সবসময় মুখ ফুটে বলতে পারে না বা বুঝতেও পারেনা। কিন্তু কোনওভাবে যখন তারা বুঝতে পারে, তখন সেই শক্তির কাছে সকল নেতিবাচক অপশক্তিকে হার মানতে হয়।'

এমনই এক লড়াকু নারীর নাম 'মেঘলা', যে গল্পের মোচড়ে হাজারো প্রতিবন্ধকতার শিকার হবে। মিথিলার কথায়, 'মেঘলা তেমনই এক লড়াকু মেয়ের গল্প। এক সাধারণ মেয়ে কীভাবে অসাধারণ হয়ে উঠতে পারে, তারই জ্বলন্ত উদাহরণ মেঘলা। আর এইরকম একটি সিনেমা শুধুমাত্র বিনোদন নয়, আমাদের সমাজের প্রতি চলচ্চিত্রের যে অনস্বীকার্য ভূমিকা রয়েছে তারই প্রতিফলন। 'মেঘলা' একটি চ্যালেঞ্জিং চরিত্র যে কোনও অভিনেত্রীর কাছেই। আমি অত্যন্ত ভাগ্যবান যে রকম একটি চরিত্র ধারণ করার সুযোগ পেয়েছি এবং এরকম একটি গল্পের অংশীদার হতে পেরেছি।'

অর্ণব মিদ্যার প্রথম ফিচার ফিল্ম 'অন্দরকাহিনী'ও ছিল নারীকেন্দ্রিক। সেখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল প্রিয়ঙ্কা সরকারকে। 'মেঘলা' প্রসঙ্গে কী বললেন অর্ণব? পরিচালকের কথায়, 'অন্দরকাহিনীর পর আবার একটি নারীকেন্দ্রিক ছবি তৈরি অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ, যেখানে বিষয় নির্বাচন থেকে শুরু করে চরিত্রের রূপদানের জন্য অভিনেতার নির্বাচন একটি কঠিন কাজ। চিত্রনাট্য লেখার সময় আমরা হয়তো অনেক দৃশ্য আমাদের মতো করে কল্পনা করি, কিন্তু শ্যুটিংয়ের সময় সেই পরিকল্পনা অনুযায়ী শ্যুট করা এবং আরও বেশি গুরুত্বপূর্ণ হল ক্যামেরার সামনে দাঁড়ানো সেই অভিনেতাদের স্বতঃস্ফূর্ত  অভিব্যক্তি ছাড়া কোনও চরিত্রই জীবন্ত হয়ে উঠতে পারে না। আমি অত্যন্ত ভাগ্যবান যে মিথিলার মতো একজন অত্যন্ত সুযোগ্য অভিনেত্রী মেঘলার মতো একটি কঠিন চরিত্রকে বড়পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্বভার নিজের কাঁধে নিয়েছেন।'

আরও পড়ুন: 'Fatafati' Teaser: দোলের দিন প্রকাশ্যে 'ফাটাফাটি'র রঙিন টিজার

'মেঘলা' ছবিতে মিথিলার সঙ্গে অভিনয়ে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদার প্রমুখকে। অর্ণবের এই ছবিতেও সঙ্গীত পরিচালনার দায়িত্বে রণজয় ভট্টাচার্য। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন ইন্দ্রনাথ মারিক, সম্পাদনায় অনির্বাণ মাইতি। প্রযোজনার দায়িত্বে মানবতা কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড। 

সেরা শিরোনাম

Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
Durga Puja 2026: গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget