এক্সপ্লোর

Raghab Chatterjee: সঙ্গীতশিল্পী বাবার পথ ধরে মঞ্চ মাতাচ্ছেন দুই বোন, রেওয়াজে ফাঁকি নয়, কড়া বার্তা রাঘবের

Raghab Chatterjee Exclusive Interview: আগামীকাল, 'চ্যাপ্টার ২' ক্যাফেতে সন্ধে সাড়ে সাতটায় একটি বিশেষ অনুষ্ঠান করবেন আনন্দী আর আহেরি, উপস্থিত থাকবেন বাবা রাঘবও। কী কী থাকছে এই অনুষ্ঠানের সূচীতে?

কলকাতা: ছোটবেলা থেকেই বড় হয়েছে গানকে সঙ্গে করেই। বাড়িতে গানের পরিবেশ, সবাই রেওয়াজ করছেন, সেটাই যেন ছুঁয়ে গিয়েছিল দুই কিশোরীকে। আর সেই পথ ধরে হেঁটেই দুই কন্যা এখন শ্রোতাদের মুগ্ধ করছেন তাঁদের সুরে-গানে। নিজেরাই তৈরি করছেন গান, সুর দিচ্ছেন... তুলে ধরছেন শ্রোতাদের সামনে। প্রশংসিতও হচ্ছে। আগামীকাল, শুক্রবার কলকাতার বুকে আরোও এক অনুষ্ঠান আনন্দী আর আহেরির। তাঁদের আরও এক পরিচয়.. তাঁরা সঙ্গীতশিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের দুই কন্যে। 

আগামীকাল, 'চ্যাপ্টার ২' ক্যাফেতে সন্ধে সাড়ে সাতটায় একটি বিশেষ অনুষ্ঠান করবেন আনন্দী আর আহেরি, উপস্থিত থাকবেন বাবা রাঘবও। কী কী থাকছে এই অনুষ্ঠানের সূচীতে? সঙ্গীতশিল্পী আনন্দী বলছেন, 'আমি আর আহেরি জুটিতে পারফর্ম করি। আমরা আমাদের নিজেদের লেখা ও সুর করা হিন্দি ও বাংলা বেশ কয়েকটি গান গাইব এদিন। এছাড়া কিন্তু জনপ্রিয় হিন্দি কভার, নতুন আঙ্গিকে বেশ কিছু পুরনো ইংরেজি গান গাইব। আর থাকবে বেশ কিছু ফিউশন। আমি ধ্রুবদী সঙ্গীত শিখি। সেখান থেকেই বেশ কিছু গানের ফিউশনের পরিকল্পনা করেছি। তালিকায় থাকছে বাবার গানও। শেষমেষ আমাদের সঙ্গে বাবাও গান গাইবেন। এভাবেই অনুষ্ঠানটা সাজিয়েছি।'

আনন্দী-আহেরির গান শেখা কী বাবার হাত ধরেই? আনন্দী বলছেন, 'আমাদের বাড়িতে গানের পরিবেশ পেয়ে এসেছি ছোট থেকেই। বাবা, মা, ঠাকুমা সবাই গানের সঙ্গে যুক্ত। এছাড়াও আমরা অন্যান্য গুরুদের কাছে গান শিখি। এখনও চর্চা করছি।' এই প্রথম নয়, এর আগেও জুটিতে একাধিক কাজ করেছেন আনন্দী-আহেরি। সঙ্গীতশিল্পী বলছেন, 'আগের মাসেও আমরা একটা শো করেছি জি-ডি বিড়লা সভাঘরে। কখনও আমি আহেরি, কখনও আমরা ৩ জন পারফর্ম করি।' সদ্য কলেজ পাশ করেছেন আনন্দী, আহেরি সবেমাত্র ভর্তি হয়েছেন কলেজে।

ভবিষ্যতে কী গান নিয়েই কেরিয়ার তৈরি করার ইচ্ছা রয়েছে আনন্দী-আহেরির? আনন্দী বলছেন, 'সেভাবে না ভাবলেও, আমরা মিউজিক নিয়েই কাজ করছে। ট্র্যাক তৈরি করি, অন্যান্যদের জন্যও গান বানাই। আমাদের বাড়িতে স্টুডিও রয়েছে, সেখানে কাজ করি। বাংলা, হিন্দি, ইংরাজি ছাড়া অন্যান্য ভাষাতেও কাজ করেছি। কন্নড় কিছু প্রোজেক্ট করেছি। তেলুগু কাজের কথা চলছে। মুম্বইতেও বেশ কিছু কাজ করেছি। ফেসবুক ইনস্টাগ্রামেও মিয়মিত ভিডিও শেয়ার করে আমরা।'

এ তো গেল মেয়েদের কথা, দুই মেয়েকে নিয়ে কতটা স্বপ্ন রয়েছে শিল্পী রাঘবের? মেয়েদের কথা বলতে গিয়ে শিল্পীর গলায় আবেগ, পরিতৃপ্তি। বললেন, 'আমি কখনও আমার মেয়েদের কিছুর জন্য জোর করিনি। কখনও ওদের বলিনি যে গান করতেই হবে। কিন্তু নিজের সন্তানেরা যদি নিজেরই পছন্দের বিষয়কে বেছে নেয়, তাহলে তো একটা ভাললাগা কাজ করেই। সেটা সবসময় হবেই এমনটা নয়। আমার বড় মেয়ে আনন্দি ছোট থেকেই গান ভালবাসত। ৩-৪ বছর বয়সেই সুরে গান গাইত। ছোট মেয়ে আহেরি কিন্তু তেমন ছিল না। ওর বেশি আগ্রহ ছিল বাদ্যযন্ত্রে। এখন ও ধীরে ধীরে গানের দিকে এসেছে। ও জ্যাজ় শেখে, মূলত গিটার বাজায়, সঙ্গে কম্পোজ়িশন। দিদির সঙ্গেও গান গায়, একসঙ্গে পারফর্ম করে। এখন দুজনেই গান করছে, নিজেরাই নিজেদের মিউজ়িক তৈরি করছে। প্রোডাকশন করছে। এটা আমার কাছে বড় স্বপ্নের, আনন্দের। আমার দুই মেয়ে আমার মতোই গান পাগল হয়েছে আর সেটা নিয়েই থাকতে চায়। আমি কখনও ওদের বাধা দিইনি। কেবল বলেছি, 'আনন্দ করে যেটা করবি সেটাই কর, কিন্তু মন দিয়ে কর।' ওরাও জানে এই বিষয়টায় আমি খুব কড়া। ওই এক দুই দিন গান গেয়ে ছেড়ে দিলে হবে না। আমার ৭৭ বছরের মা এখনও রোজ রেওয়াজ করেন। স্ত্রীও তাই। আমার একদিনও রেওয়াজ বাদ পড়ে না যতই কাজ থাকুক। ওদের গানবাজনা মানুষের পছন্দ হয়েছে, এটাই প্রাপ্তি। আমি যেমন ক্লাসিক্যাল থেকে শুরু করে ফিল্মে গেয়েছি, ফিউশন করেছি, রবীন্দ্র-নজরুল গেয়েছি.. ওরাও তেমনই সবরকম মিউজ়িক নিয়ে কাজ করছে। এটাই আমায় ভীষণ তৃপ্তি দেয়।'


Raghab Chatterjee: সঙ্গীতশিল্পী বাবার পথ ধরে মঞ্চ মাতাচ্ছেন দুই বোন, রেওয়াজে ফাঁকি নয়, কড়া বার্তা রাঘবের

আরও পড়ুন: Vikram Chatterjee: সিনেমায় মুখ্য চরিত্র পাওয়ার জন্য ১২ বছর অপেক্ষা করেছি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget