এক্সপ্লোর

Rahool Mukherjee Controversy: রাহুলের সাসপেনশন প্রত্যাহার, কাল থেকেই শুরু করতে পারবেন শ্যুটিং

Rahool Mukherjee Tollywood: এসভিএফের হয়ে রাহুলের পুজোর ছবি পরিচালনা করার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য্য -কে নিয়ে। কিন্তু সমস্যা বাঁধে রাহুলের অন্য আরেকটি কাজ নিয়ে

কলকাতা: চাপের মুখে পরিচালক রাহুল মুখোপাধ্য়ায়ের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার ডিরেক্টরস অ্য়াসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। আগামীকাল থেকেই ছবির পরিচালনা করতে পারবেন রাহুল। ফেডারেশনের নিয়ম না মেনে বাংলাদেশে ছবির শ্যুটিং করায় 'ব্যান' করা হয় রাহুলকে। ৩ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। আর তার প্রতিবাদে সরব হল পরিচালকদের একাংশ। পরিচালকেরা জানিয়েছিলেন রাহুলের সাসপেনশন প্রত্যাহার না হলে অনেকেই সদস্যপদ থেকে পদত্যাগ করবেন। চাপের মুখে অবশেষে সাসপেনশন প্রত্যাহার করল ডিরেক্টরস অ্য়াসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। 

প্রযোজনা সংস্থা এসভিএফের হয়ে রাহুলের পুজোর ছবি পরিচালনা করার কথা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya)-কে নিয়ে। কিন্তু সমস্যা বাঁধে রাহুলের অন্য আরেকটি কাজ নিয়ে। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম 'চরকি'-র হয়ে কাজ করছিলেন রাহুল। এই ওয়েব সিরিজের কিছুটা অংশের কাজ হওয়ার কথা ছিল কলকাতায়। কিন্তু নির্মাতারা কলকাতায় শ্যুটিং করতে গররাজি হলে রাহুল নিজেই বাংলাদেশে গিয়ে সিরিজের কিছুটা অংশের শ্যুটিং করেন। অভিযোগ ছিল রাহুল ফেডারেশনকে জানিয়ে এই কাজটি করতে যায়নি আর তাই ফেডারেশনের তরফ থেকে রাহুলকে ৩ মাসের জন্য ব্যান করা হয়েছিল। 

এই ঘটনায় সরব হন টলিউডের বিভিন্ন অভিনেতা ও পরিচালকেরা। অনেকেই বলেন, এভাবে কোনও শিল্পীকে কাজ থেকে আটকানো যায় না। পরবর্তীতে প্রযোজনা সংস্থা এসভিএফ বিবৃতি জারি করে জানান, পরিচালক নয়, রাহুল পুজোর ছবির সঙ্গে থাকছেন ক্রিয়েটিভ প্রডিউসর হিসেবে। তবে সেই সিদ্ধান্তেও আপত্তি জানায় ফেডারেশন। এরপরে দফায় দফায় বৈঠক হয়েছে ফেডারেশনে। অবশেষে আজ রাহুলের ওপর থেকে ব্যান তুলে নিয় ফেডারেশন। 

আজ ডিরেক্টরস অ্যাসোশিয়াসন ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, তাঁরা কোনও ছবি বন্ধের পক্ষে নয়। রাহুল যে ছবিটির শ্যুটিং বাংলাদেশে গিয়ে করে এসেছেন, তার প্রযোজকেরা এই দেশের নয়। আর তাই তাঁদের কাজ সম্পর্কে আমাদের কোনও বক্তব্য নেই। তাই রাহুলকে দায়ি করা চলে না। টেকনিশিয়ার ও শিল্পীদের কাজ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে।'

আরও পড়ুন: Ranojoy Bishnu: আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আদালতে যান, সোহিনীর নাম জড়ানো বন্ধ করুন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget