এক্সপ্লোর

Rajeev Charu: বিচ্ছেদের পরে রাজীবের বাড়িতে জিয়ানা, দেখা মিলল না চারুর

Rajeev Sen and Ashopa Charu: দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল রাজীব ও চারুর মধ্যে। তাঁদের মধ্যে বিচ্ছেদের মামলাও চলছিল বেশ কয়েকমাস ধরেই। ছোট্ট মেয়ে জিয়ানাকে নিয়ে আলাদা থাকছিলেন চারু

কলকাতা: বিচ্ছেদের খবরে সিলমোহর রাজীব সেন (Rajeev Sen) ও অশোপা চারু (Ashopa Charu)-র। আর তারপরে এই প্রথম সোশ্যাল মিডিয়ায় একরত্তি কন্যা জিয়ানার ভিডিও ভাগ করে নিলেন সুস্মিতা সেন (Sushmita Sen)-এর ভাই রাজীব। সেখানে দেখা গেল, রাজীবের বাড়িতে এসেছে একরত্তি জিয়ানা, খেলা করছে তার ঠাকুমার সঙ্গে। 

দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল রাজীব ও চারুর মধ্যে। তাঁদের মধ্যে বিচ্ছেদের মামলাও চলছিল বেশ কয়েকমাস ধরেই। ছোট্ট মেয়ে জিয়ানাকে নিয়ে আলাদা থাকছিলেন চারু। তবে সম্পর্ক রক্ষার জন্য তাঁরা চেষ্টাও করেছিলেন। একবার স্বামীর সঙ্গে সমস্যা হওয়ায় বাড়ি ছেড়েছিলেন চারু। একাধিক অভিযোগ করে কার্যত বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েও ফেলেছিলেন। চুপ থাকেননি রাজীবও। তিনিও চারুর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন। সেসময় থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। 

কিন্তু এরপরে চারুর জন্মদিন সহ একাধিক অনুষ্ঠানে চারুর পাশে দেখা যেতে থাকে রাজীবকে। মেয়ে ছোট্ট জিয়ানাকে নিয়ে বিভিন্ন জায়গায় ফ্রেমবন্দি হন তারকা জুটি। এর কিছুদিন পরে সোশ্যাল মিডিয়ায় দুজনেই জানান, কেবলমাত্র মেয়ে জিয়ানার দিকে তাকিয়েই তাঁদের সম্পর্ককে আরও একটা সুযোগ দিতে চান রাজীব ও চারু। 

এরপর ফের দুই তারকা একসঙ্গে থাকা শুরু করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। ফের সমস্যা শুরু হয় রাজীব ও চারুর মধ্যে। মেয়ে জিয়ানাকে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে আসেন চারু। দায়ের করেন বিচ্ছেদের মামলা। সেই মামলা চলাকালীনও অবশ্য তিক্ততা বেড়েইছে তাদের মধ্যে। মেয়ে জিয়ানাকে দেখা করতে দেওয়া হচ্ছে না, স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন স্বামী রাজীব। সেই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছিলেন চারু। জানিয়েছিলেন, তিনি রাজীবকে বারংবার বলেছেন, যখন খুশি সে তার মেয়ের সঙ্গে দেখা করতে আসতে পারে। 

ভাই ও ভ্রাতৃবধূর এই সম্পর্কের টানাপোড়েনে অবশ্য চুপ ছিলেন না সুস্মিতা সেন। তিনি অভাবনীয়ভাবে দাঁড়িয়েছিলেন চারুর পাশে। নিজের দিদির মতোই। সেই কথা একাধিকবার দেখা গিয়েছে, বোঝা গিয়েছে চারুর বিভিন্ন পোস্টে। আর এবার, একেবারেই আইনি পথে সম্পর্কে ইতি টানলেন রাজীব ও চারু। তবে একরত্তি জিয়ানার মিলিতভাবে দেখাশোনা করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। 

সিদ্ধান্ত অনুযায়ী, জিয়ানাও বেড়ে উঠবে তাঁদের দুজনেরই সাহচর্যে। তেমনই একটা টুকরো ছবি দেখা গেল রাজীবের প্রোফাইলে। তবে জিয়ানা রাজীবের বাড়ি আসলেও দেখা মিলল না চারুর।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajeev Sen (@rajeevsen9)

আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?

আরও পড়ুন: Healthy Food: সুস্থ শরীরে আয়ু বৃদ্ধি করতে চান? পাতে রাখুন এই খাবার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget