এক্সপ্লোর

Rajinikanth-Amitabh Bachchan: ৩৩ বছর পর এক সেটে রজনীকান্ত-অমিতাভ, শুরু করলেন নতুন ছবির শ্যুটিং

Thalaivar 170: সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে কাজের আপডেট শেয়ার করেন দুই তারকাই। ৭২ বছর বয়সী দক্ষিণী সুপারস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন অমিতাভ বচ্চনের সঙ্গে।

নয়াদিল্লি: ফের একসঙ্গে কাজ করতে তৈরি বর্ষীয়ান তারকাদ্বয় রজনীকান্ত (Rajinikanth) ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। শ্যুটিং চলছে টি জে জ্ঞানাভেল (TJ Gnanavel) পরিচালিত ছবি 'থালাইভার ১৭০'-এর (Thalaivar 170)। ১৯৯১ সালে একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি, 'হম' ছবিতে। ফের তাঁরা কাজ শুরু করলেন বুধবার, একসঙ্গে। থালাইভা নিজের প্রোফাইলে পোস্টও করলেন একটি ছবি। 

একসঙ্গে শ্যুটিং শুরু করলেন রজনীকান্ত ও বিগ বি

সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে কাজের আপডেট শেয়ার করেন দুই তারকাই। ৭২ বছর বয়সী দক্ষিণী সুপারস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন অমিতাভ বচ্চনের সঙ্গে। ক্যাপশনে লেখেন, '৩৩ বছর পর, আমি আবার কাজ করছি আমার মেন্টর, দুর্দান্ত, শ্রী অমিতাভ বচ্চনের সঙ্গে লাইকার আগামী 'থালাইভার ১৭০' ছবিতে পরিচালনায় টি জে জ্ঞানাভেল। আনন্দে আমার হৃদপিণ্ড দ্রুত হয়ে গেছে।'

 

এর আগে নিজের ব্যক্তিগত ব্লগে পোস্ট করে বচ্চন লেখেন যে তিনি এই ছবির জন্য রজনীকান্তের সঙ্গে তাঁর প্রথম দৃশ্যের শ্যুট করতে চলেছেন। ৮১ বছর বয়সী অভিনেতা লেখেন, 'আজ থেকে নতুন একটি প্রজেক্ট শুরু হল, রজনীকান্ত জির সঙ্গে... কর্মক্ষেত্রে একসঙ্গে কাজ ফের, অনেক বছর পর সুযোগ এল...।' মেগাস্টারের বর্ণনায় রজনীকান্ত 'অসাধারণ মানুষ'। 

আরও পড়ুন: Kangana Ranaut: শেষ মুহূর্তে ছন্দপতন! রাবণ দহন করতে গিয়ে 'লক্ষ্যভ্রষ্ট' কঙ্গনা, সমালোচনার ঝড় নেটপাড়ায়

মার্চ মাসে 'থালাইভার ১৭০' ছবির নাম ঘোষণা করা হয় নির্মাতাদের তরফে। এটি থালাইভা অর্থাৎ রজনীকান্তের ১৭০তম ছবি। ফাহাদ ফাসিল, রানা ডগ্গুবতি, রিতিকা সিংহ, মঞ্জু ওয়ারিয়র, দুশারা বিজয়নকেও দেখা যাবে এই ছবিতে অভিনয় করতে। 'লাইকা প্রোডাকশন' প্রযোজিত এই ছবির আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়নি এখনও। শোনা যাচ্ছে মনোরঞ্জক এই ছবি সমাজের প্রতি একটি বার্তা দেবে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর (Anirudh Ravichander)। প্রযোজক এ সুবাসকরণ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget