এক্সপ্লোর

Godse Ek Yudh: ফ্রেমে গান্ধী ও গডসের ইতিহাস ! প্রজাতন্ত্র দিবসে বড় পর্দায় ফিরছেন রাজকুমার সন্তোষী

Rajkumar Santoshi's Godse Ek Yudh: 'আন্দাজ আপনা আপনা' খ্যাত জাতীয় পুরষ্কার জয়ী রাজকুমার সন্তোষী এবার তার নতুন ছবি নিয়ে ফিরছেন বড় পর্দায়। এক দুই বছর নয়, দীর্ঘ ৯ বছর পর ফের বড় পর্দায় ফিরছেন তিনি।

মুম্বই: 'আন্দাজ আপনা আপনা' খ্যাত জাতীয় পুরষ্কার জয়ী রাজকুমার সন্তোষী (Rajkumar Santoshi) এবার তার নতুন ছবি নিয়ে ফিরছেন বড় পর্দায়। এক দুই বছর নয়, দীর্ঘ ৯ বছর পর ফের বড় পর্দায় ফিরছেন তিনি। এই ছবির প্রেক্ষাপট স্বাধীনতার সময়ের যুদ্ধ। প্রজাতন্ত্র দিবসে রাজকুমার সন্তোষীর সেই অন্যতম উপহার হতে চলেছে,'গান্ধী গডসে এক যুদ্ধ।' 

প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেতে চলেছে রাজকুমার সন্তোষীর নতুন ছবি 'গান্ধী গডসে এক যুদ্ধ' 

প্রসঙ্গত, জাতীয় পুরষ্কার জয়ী রাজকুমার সন্তোষী এর আগে একের পর এক ছবি উপহার দিয়েছেন দেশকে। 'আন্দাজ আপনা আপনা' থেকে ঘায়েল, দামিনী, ঘাতক,লজ্জা এবং হালের অজব প্রেমের গজব কাহিনী একের পর এক হিট ছবি দিয়েছেন তিনি। তবে মাঝে দীর্ঘ ৯ বছর তিনি বড় পর্দায় ফেরেননি। আর এবার একেবারে বড়সড় বিষয় নিয়ে ফিরছেন বলিউডে। 'গান্ধী গডসে এক যুদ্ধ' ছবিটি মূলত গান্ধীজি এবং নাথুরাম গডসের মতাদর্শের লড়াই। একজন নরমপন্থী এবং অন্যদিকে অপরজন ছিলেন চরমপন্থী। তবে ভিন্ন মতাদর্শী হলেও দুজনের লক্ষ্যই ছিল স্বাধীনতা। কিন্তু অবশ্যই পথ ছিল আলাদা। গৃহযুদ্ধ বাড়তে বাড়তে এত দূর অবধি পৌছয় যে ভারতে স্বাধীনতার ইতিহাসে এই মুহূর্ত অন্যতম মাইলস্টোন। 

আরও পড়ুন, কাকে বৌমা বলে ডাকলেন শ্রেয়া ?

গান্ধীজিকে নিয়ে এর আগেও একাধিক ছবি তৈরি হয়েছে ভারতে

সন্তোষী প্রোডাকশনের তরফে গত ১৫ ডিসেম্বর একটি ভিডিও পোস্ট করা হয়, সেখানেই জানানো হয় চলতি বছরে প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেতে চলেছে রাজকুমার সন্তোষীর ,'গান্ধী গডসে এক যুদ্ধ।' গান্ধীজিকে নিয়ে এর আগেও একাধিক ছবি তৈরি হয়েছে ভারতে। 'লাগো রহো মুন্নাভাই' থেকে শুরু করে 'গান্ধী' নামকরণেও ছবি তৈরি হয়েছে দেশে। মহাত্মা গান্ধীর জীবনের নানা মুহূর্ত থেকে মতাদর্শ নিয়ে ছবি হয়েছে নানাভাষা দেশের নানা প্রান্তে। তবে শুধুই ফিল্ম নয়, দেশে ও বিদেশে মহাত্মা গান্ধীকে নিয়ে একাধিক বইও লেখা হয়েছে। চলেছে গবেষণা। সমকালীন সময়েও অনেকেও এই বিষয় নিয়ে আগ্রহের শেষ নেই। স্বাভাবিকভাবেই লাইট ক্যামেরা অ্যাকশন আলাদাই ফ্রেম জমাবে। উল্লেখ্য, এর আগেও ঘায়েল, দামিনী, ঘাতক,লজ্জা প্রতিটি ছবিতে ভক্তদের রসনা তৃপ্ত করে এসেছেন জাতীয় পুরষ্কার জয়ী রাজকুমার সন্তোষী। তাই স্বাভাবিকভাবেই প্রজাতন্ত্র দিবসের দিকে তাঁকিয়ে গোটা দেশ। 'গান্ধী গডসে এক যুদ্ধ' দেখার অপেক্ষায় ভক্তরা।

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
Baruipur Incident :
Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
সিরিজ়ে সমতায় ফেরার লক্ষ্যে তৃতীয় টি-২০-তে টস জিতে বোলিং করবে ভারত, দলে এক বদল
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Embed widget