এক্সপ্লোর

Raju Srivastava Health Update: শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও এখনও ভেন্টিলেশনেই রাজু শ্রীবাস্তব

Raju Srivastava: গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব । জানা যায়, জিম করাকালীন হার্ট অ্যাটাক হয় তাঁর । জিম ট্রেনারই তাঁকে ভর্তি করেন হাসপাতালে

মুম্বই:  সামান্য শারীরিক অবস্থার উন্নতি কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের (Comedian Raju Srivastava)। আজ এএনআই সংবাদসংস্থা সূত্রে জানানো হয়েছে, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন অভিনেতা । তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে । 

 গত ১০ অগাস্ট থেকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব । গত ২৫ অগাস্ট জ্ঞান ফিরেছিল তাঁর । রাজুর শারীরিক অবস্থার এই উন্নতির খবর আশার সঞ্চার করেছিল অনুরাগীদের মনে । তবে অত্যন্ত ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর । এখনও ভেন্টিনেশন থেকে বের করা যায়নি রাজুকে । 

গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব । জানা যায়, জিম করাকালীন হার্ট অ্যাটাক হয় তাঁর । জিম ট্রেনারই তাঁকে ভর্তি করেন হাসপাতালে । এরপর থেকে দিল্লি এইমস হাসপাতালেই ভর্তি রয়েছেন রাজু । ৫৮ বছর বয়সী স্ট্য়ান্ড আপ কমেডিয়ানের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে । সেই থেকে এখনও ভেন্টিলেশনেই রয়েছেন রাজু । 

আরও পড়ুন: Amitabh Bachchan: করোনা কাঁটা সরিয়ে 'কেবিসি'-র শ্যুটিং ফ্লোরে ফিরলেন অমিতাভ

অন্যদিকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রাজুর স্বাস্থ্য সম্পর্কে অনেক ভুয়ো খবর ছড়িয়েছে । এই নিয়ে মুখ খুলেছেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা । তিনি বলেছেন, 'দয়া করে রাজুর স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর ছড়াবেন না । এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা । কোনও নেতিবাচক ভাবনা আমরা ভাবতে চাই না । আপনারা কেবল প্রার্থনা করুন রাজু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে । এখনও পর্যন্ত রাজু লাইফ সাপোর্টে রয়েছেন । চিকিৎসকেরা সবরকমভাবে চেষ্টা করছেন তাঁকে সারিয়ে তোলার । দয়া করে নেতিবাচক ভাবনা বা খবর ছড়াবেন না । কেবল প্রার্থনা করুন ।'

এই বিষয় নিয়েই কয়েকদিন আগে ৩ মিনিটের ভিডিও পোস্ট করেছেন রাজু শ্রীবাস্তবের ভাই দীপ শ্রীবাস্তব। সেখানে তিনি রাজুর শারীরিক অবস্থার খবর দিয়েছিলেন। সেইসঙ্গে গুজব ছড়ানোর বিষয়েও মুখ খোলেন দীপ। যাঁরা এই ধরনের গুজব ছড়াচ্ছেন, তাঁদের নির্লজ্জ বলেও কটাক্ষ করেন দীপ। 

 

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget