এক্সপ্লোর

Adil on Rakhi Sawant: 'প্রচারের আলো ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারে না রাখি', আক্রমণ প্রাক্তন স্বামী আদিলের

Adil Durrani on Rakhi Sawant: সম্প্রতি রাখিকে নিয়ে কথা বলতে গিয়ে আদিল দাবি করেছেন, গতবার রমজা়নের সময় রাখি যেভাবে মিথ্যে অভিযোগ করে তাঁকে গারদে আটকে রেখেছিল তা তিনি ভুলতে পারবেন না

কলকাতা: নতুন জীবন শুরু করেছেন একজন, অপরজন ব্যস্ত থাকতে চান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে, কাজ নিয়ে। তবুও বিবাদ মেটার কোনও সম্ভাবনাই নেই রাখি সবন্ত (Rakhi Sawant) ও তাঁর প্রাক্তন স্বামী আদিল দুর্রানি (Adil Durrani)-র। বারে বারেই একে অপরকে দোষারোপ করেছেন তাঁরা। বেশ কিছুদিন জেলে কাটানোর পরে, বর্তমানে মুক্তি পেয়েছেন আদিল খান, বিয়ে করেছেন বিগ বস প্রতিযোগী সোমি খানকে। অন্যদিকে গত কয়েকমাস ধরেই নাকি দুবাইতে রয়েছেন রাখি। কিন্তু সদ্য এক সাক্ষাৎকারে, ফের প্রাক্তন সম্পর্কে বিস্ফোরক আদিল খান। 

সম্প্রতি রাখিকে নিয়ে কথা বলতে গিয়ে আদিল দাবি করেছেন, গতবার রমজা়নের সময় রাখি যেভাবে মিথ্যে অভিযোগ করে তাঁকে গারদে আটকে রেখেছিল তা তিনি ভুলতে পারবেন না। সত্যি সবসময়েই জিতে যায় আর তাই তিনি এখন জেলের বাইরে। শুরু করেছেন নতুন জীবন। তবে রাখির নামে একগুচ্ছ মামলাও দায়ে করেছেন তিনি। আদিলের দাবি, রাখির বিরুদ্ধে এমন কিছু ধারা রয়েছে যে পুলিশ গ্রেফতার করতে পারে রাখিকে। আর সেই গ্রেফতার হওয়ার ভয়েই নাকি গত কয়েকমাস ধরে দুবাইতে লুকিয়ে রয়েছেন রাখি। তিনি জানেন যে দেশে ফিরলেই পুলিশ গ্রেফতার করতে পারে তাঁকে। সেই কারণেই এই পদ্ধতি। 

এখানেই থামেননি আদিল.. তিনি আরও বলেছেন, 'রাখি প্রচারের আলো ছাড়া থাকতে পারে না। এই কয়েকমাস ও যে কী করে সংবাদসস্থাগুলির সঙ্গে দেখা না করে, কথা না বলে রয়েছে সেটা ওই জানে। ওর নিশ্চয়ই খুব খারাপ অবস্থা হবে।' আদিল বলেছেন, তিনি অভিনেতা হতে চেয়েছিলেন এই কথা সত্য, কিন্তু তার জন্য তার রাখি সবন্তকে বিয়ে করার কোনও প্রয়োজনই নেই। বরং প্রচারের আলো চেয়েছিলেন রাখিই। সেই কারণেই তিনি বিয়ে করেছিলেন। নিজেই বিয়ের খবর প্রচারের আলোয় এনেছিলেন আর বারে বারে নিজের জীবনের সমস্ত মিথ্যে আপডেট রাখি সোশ্যাল মিডিয়ায় দিতে অভ্যস্থ। সদ্য আদিল সংবাদমাধ্যমের সামনে একটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন যেখানে রাখি তাঁর কাছে আবেদন করেছেন সমস্ত মামলা তুলে নেওয়ার জন্য। যদিও রাখির দাবি, তিনি প্রচারের কারণে দুবাইতে রয়েছেন।

View this post on Instagram
 
A post shared by Mani minhas (@daaku___)

আরও পড়ুন: Sara Ali Khan's Diet: সারার মতো রোগা হতে চান? দেখে নিন ডায়েটে কী কী সহজলভ্য খাবার রাখেন বলি-নায়িকা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget