এক্সপ্লোর

Rakul Jacky Wedding: দুই নিয়মে এক হবে চার হাত, মনমাতানো সঙ্গীত রকুল-জ্যাকির বিয়েতে

Rakul-Jakky Wedding Ceremony: আজই গাঁটছড়া বাঁধবেন রকুলপ্রীত সিং এবং প্রযোজক জ্যাকি ভাগনানি। গোয়ায় হবে তাঁদের বিয়ে। একইসঙ্গে দুটি মতে হবে বিয়ে। আরও কী চমক রয়েছে ?

নয়াদিল্লি: আজ ২১ ফেব্রুয়ারিই গোয়ায় গাঁটছড়া বাঁধবেন বলিউডের অন্যতম দুই তারকা রকুলপ্রীত সিং এবং প্রযোজক জ্যাকি ভাগনানি। বিটাউনে ফের বাজল বিয়ের (Rakul Jacky Wedding) সানাই। শনিবার সন্ধ্যাতেই গোয়ায় পৌঁছে গিয়েছেন তাঁরা। আর আজ জমজমাট আয়োজন হল তাঁদের সঙ্গীত অনুষ্ঠানে। জ্যাকি ভাগনানির খুব কাছের পারিবারিক সম্পর্কের সূত্রে আবদ্ধ অভিনেতা রীতেশ দেশমুখ এবং জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর এই সঙ্গীত অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এই সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সকলেই স্বর্গত অভিনেতা-প্রযোজক ডেভিড ধাওয়ান এবং জ্যাকি ভাগনানির বাবা বসু ভাগনানিকে শ্রদ্ধার্ঘ্য প্রদর্শন করেন। অনুষ্ঠানে (Rakul Jacky Wedding) উপস্থিত ছিলেন ডেভিড ধাওয়ানের পুত্র বরুণ ধাওয়ান যিনি সঙ্গীত অনুষ্ঠান জমিয়ে তুলতে 'কুলি নং ১' ছবির গান 'হুস্‌ন হ্যায় সুহানা'তে নাচও করেন। ডেভিড ধাওয়ান পরিচালনা করেছিলেন এই ছবি, প্রযোজক ছিলেন বসু ভাগনানি। ২০২০ সালে এই ছবিটি ওটিটি দুনিয়ায় মুক্তি পাওয়ার পর ফের একবার সাড়া ফেলেছিল।

অনুষ্ঠানের (Rakul Jacky Wedding) শেষে রকুল-জ্যাকির নিজেদের উপস্থাপনা দেখে মন ভরে যায় অতিথিবৃন্দের। রণবীর কপূর অভিনীত 'অ্যানিম্যাল' ছবি থেকে 'পহলে ভি ম্যায়' গানে নেচে ওঠেন তাঁরা দুজনে। ১৯ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছিল বিয়ের তোড়জোড়। আজ ২১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন রকুল-জ্যাকি।

জানা গিয়েছে, দুটি মতে বিয়ে হবে তাঁদের। একটি শিখ বিবাহরীতি 'আনন্দ কারাজ' মেনে আর অন্যটি হবে সিন্ধ্রি রীতিতে। ২০২১ সালের অক্টোবর মাসেই ইনস্টাগ্রামে অফিসিয়ালি তাঁরা জানিয়েছিলেন সম্পর্কের কথা। তারপর তিন বছরের ব্যবধানে বিয়ে। শনিবারই গোয়ায় এসে পৌঁছেছেন জ্যাকি ও রকুলের আত্মীয়-স্বজনেরা। সেখানেই হয়েছিল বিয়ের (Rakul Jacky Wedding) তোড়জোড়। মুম্বই বিমানবন্দরে দুজনে ক্যামেরাবন্দিও হন সেদিন।

গত সপ্তাহের বৃহস্পতিবার বিয়ের আগের রীতিনীতি পালনের জন্য রকুলের বাড়ির লোকজন এসে উপস্থিত হয়েছিলেন জ্যাকি ভাগনানির বাড়িতে। জানা গিয়েছে পরিবেশবান্ধব বিয়ের ব্যবস্থা করতে কার্ড ছাপান হয়নি তাঁদের। তাঁর বদলে নিমন্ত্রিতদের কাছে ডিজিটাল মাধ্যমেই পৌঁছে গিয়েছে কার্ড। এমনকী এও জানা গিয়েছে যে বিয়ের অনুষ্ঠানে তাঁরা কোনওভাবেই আতসবাজি পোড়াবেন না এবং অনুষ্ঠানের (Rakul Jacky Wedding) মধ্যে গাছ লাগানর মাধ্যমে পরিবেশবান্ধব রীতি বজায় রাখার কথাও ভেবেছেন তাঁরা।   

জ্যাকি ভাগনানির প্রযোজনায় কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' যেখানে অভিনয় করতে দেখা যাবে অক্ষয়কুমার এবং টাইগার শ্রফকে। এমনকী সেখানে অভিনয় করবেন সোনাক্ষী সিনহাও। ২০২৪ সালের ইদেই মুক্তি পাওয়ার কথা এই ছবি। অন্যদিকে কমল হাসানের 'ইন্ডিয়া ২' ছবিতে অভিনয় করতে দেখা যাবে রকুলপ্রীত সিংকে।

আরও পড়ুন: Vikrant Massey: ছ’বছর আগের রাম-সীতা কার্টুন পোস্ট, বিতর্কে ক্ষমা চাইলেন বিক্রান্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget