এক্সপ্লোর

Ranbir-Alia Wedding: অতিথি তালিকা থেকে বিয়ের পোশাক, রণবীর-আলিয়ার বিয়ের বিস্তারিত তথ্য জানুন

জানা যাচ্ছে, চলতি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। পাশাপাশি হাই ভোল্টের বিয়েতে অতিথি হিসেবে কারা উপস্থিত থাকবেন কিংবা বিয়ের পোশাকই বা কী হতে চলেছে, সে সম্পর্কে জানা গেল নানা তথ্য।

মুম্বই: আর মাত্র কয়েকটা দিন পরই বলিউডের দুই জনপ্রিয় তারকার বিয়ে হতে চলেছে। আর এই দুই জনপ্রিয় তারকা নান আদার দ্যান রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। ইতিমধ্যেই তাঁদের বিয়ের খবরে উত্তাল বি টাউন থেকে নেট দুনিয়া। অনুরাগী থেকে অন্যান্য় তারকারাও এই দুই তারকার বিয়ের দিন গুনছেন। সম্প্রতি বিভিন্ন সূত্রে রণবীর-আলিয়ার বিয়ের (Ranbir-Alia Wedding) বিস্তারিত তথ্য জানা গেল। 

রণবীর কপূর ও আলিয়া ভট্ট। বলিউডের দুই নামকরা তারকা। তেমনই অনুরাগীদের অত্যন্ত পছন্দের জুটি। পর্দায় তাঁরা জুটি বাঁধছেন 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। যদিও ছবিটি মুক্তি পেতে এখনও বেশ কিছুটা দেরি রয়েছে। তার আগে বাস্তব জীবনে জুটি বাঁধতে চলেছেন তাঁরা। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। এর পাশাপাশি হাই ভোল্টের বিয়েতে অতিথি হিসেবে কারা উপস্থিত থাকবেন কিংবা বিয়ের পোশাকই বা কী হতে চলেছে, সে সম্পর্কে জানা গেল নানা তথ্য।

আরও পড়ুন - Hrithik Roshan-Sussanne Khan: বিমানবন্দরে সাবার হাত ধরে প্রকাশ্যে হৃত্বিক, প্রতিশোধ নিলেন সুজান

সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়েতে অতিথি হিসেবে আমন্ত্রিত থাকতে পারেন বলিউডের একঝাঁক তারকা। পরিচালক সঞ্জয়লীলা বনশালী, জোয়া আখতার, অভিনেতা বরুণ ধবন থেকে মাসাবা গুপ্তারা হাজির থাকতে পারেন। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের দাবি, দুই তারকার রিসেপশন পার্টতে দেখা যেতে পারে রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন, সঞ্জয়লীলা বনশালী, আদিত্য চোপড়া, শাহরুখ খান, অয়ন মুখোপাধ্যায়, আদিত্য রয় কপূর, কর্ণ জোহরকে। রণবীর-আলিয়ার বিয়ের পোশাক নিয়েও নানা তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, বিয়েতে আলিয়া ভট্ট সাজবেন মনীশ মলহোত্র এবং সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে। যদিও দুই তারকার পক্ষ থেকে কিংবা তাঁদের পরিবারের পক্ষ থেকে এখনও অফিশিয়ালি কিছু জানানো হয়নি।

অন্যদিকে, রণবীর কপূর ও আলিয়া ভট্টের প্রথম একসঙ্গে জুটি বেঁধে ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাবে চলতি বছর ৯ সেপ্টেম্বর।

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget