এক্সপ্লোর

অ্যাসিড হানায় পুড়ে যায় মুখ, ক্ষতিগ্রস্ত হয় কান, পুরনো ছবি শেয়ার করলেন কঙ্গনার বোন

কলেজ জীবনে রঙ্গোলি অ্যাসিড হানার শিকার হন। তারপর থেকেই তার মুখের একাংশ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় তাঁর একটি কানও। সেই ছবিটি ট্যুইটারে শেয়ার করেন তিনি।

মুম্বই: কঙ্গনা রানাউতের সঙ্গে প্রায় সবসময়ই শিরোনামে আসেন বোন রঙ্গোলি চান্দেল। কঙ্গনার সঙ্গে সুর মিলিয়ে বলিউডের নামি-দামি সেলিব্রিটিদের বিরুদ্ধে আক্রমণও শানান তিনি। নেটদুনিয়ায় রঙ্গোলিও স্পষ্টবক্তা হিসেবে পরিচিত। কলেজ জীবনে রঙ্গোলি অ্যাসিড হানার শিকার হন। তারপর থেকেই তার মুখের একাংশ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় তাঁর একটি কানও। সেই ছবিটি ট্যুইটারে শেয়ার করেন তিনি। প্রথমে কঙ্গনা ও তাঁর মা-র সঙ্গে একটি ছবি আপলোড করেন তিনি। ছবিটি অনুরাগীদের ভূয়সী প্রশংসা পায়। তারপরই নিজের অ্যাডিড হানার পরের ছবি দেন রঙ্গোলি। তিনি লেখেন, ‘অনেক অনুরাগীই আমাকে লিখেছেন, তাঁরা আমাদের কলেজের সময়ের ছবি দেখতে চান। আমরা বিজ্ঞানের ছাত্রী ছিলাম। তেমন সময় পেতাম না। তবুও একটা ছবি খুঁজে পেলাম।’ এরপরই নিজেদের একটি ছবি প্রকাশ করেন রঙ্গোলি। তিনি লেখেন, কীভাবে এই ছবি তোলার পরই অ্যাসিড আক্রান্ত হন তিনি। কীভাবে ঘটে এই হামলা! অ্যাসিড হানায় পুড়ে যায় মুখ, ক্ষতিগ্রস্ত হয় কান, পুরনো ছবি শেয়ার করলেন কঙ্গনার বোন রঙ্গোলি লিখেছেন, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক ব্যক্তি তাঁর উপর অ্যাসিড হামলা করে। ৫২ টি অস্ত্রোপচার হয় তাঁর। ঠিক সেই সময়ই কঙ্গনার উপরও নাকি শারীরিক অত্যাচার করে কেউ। তাঁরও নাকি মৃতপ্রায় অবস্থা হয়েছিল। রঙ্গোলি চান্দেল ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্বামী ও বোনকে। লিখেছেন, তাঁদের মানসিক সাহচর্যই এই পরিস্থিতি থেকে তাঁকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। তিনি লিখেছেন, একসময় এমন পরিস্থিতি দাঁড়িয়েছিল যে তিনি জীবনের প্রতিই ভালবাসা হারিয়ে ফেলেছিলেন। বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছিল। তিনি বিশ্ববিদ্যালয়ে শীর্ষ স্থানাধিকারী ছিলেন। কিন্তু তাঁকে বেশিরভাগ সময় হাসপাতালে কাটাতে হয়েছিল। অ্যাসিড হামলাকারীদের মৃত্যুদণ্ড নয় কেন, ট্যুইটে প্রশ্ন তুলেছেন তিনি।

সেরা শিরোনাম

Mithun Chakraborty: বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি গড়ার ঘোষণা মিঠুন চক্রবর্তীর, কলকাতায় তৈরি হবে অ্য়াকাডেমি
বেঙ্গল ফুটবল অ্য়াকাডেমি গড়ার ঘোষণা মিঠুন চক্রবর্তীর, কলকাতায় তৈরি হবে অ্য়াকাডেমি
Sushant Singh Rajput: সুশান্তের আপ্তসহায়ক দিশা সালিয়ানের হত্যা মামলায় নয়া মোড়! জড়িয়ে গেল রিয়া, দিনো মারিয়া, সূরজ পাঞ্চোলির নাম?
সুশান্তের আপ্তসহায়ক দিশা সালিয়ানের হত্যা মামলায় নয়া মোড়! জড়িয়ে গেল রিয়া, দিনো মারিয়া, সূরজ পাঞ্চোলির নাম?
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
Mahira Khan Pregnancy: ৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও
৪১ বছর বয়সে মা হচ্ছেন, সুখবর দিলেন পাকিস্তানি নায়িকা, কাজ করেছেন বলিউডেও

ভিডিও

Chandranath Rath Death |
Tarapith Temple | তারাপীঠে শুরু হল মন্দিরের সংস্কার, দেবী দর্শন করবেন কীভাবে?
Chandranath Rath Death |
BJP Government in Bengal |
BJP Government in Bengal | নীল-সাদা 'জেহাদি রং', নিদান BJP নেতার! ভাইরাল হল ভিডিয়ো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget