এক্সপ্লোর

Ranveer Allhabadia: 'আমি ক্ষমাপ্রার্থী, আশা করি মানুষ হিসেবে আপনারা আমায় ক্ষমা করবেন'

BeerBiceps: এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করে ক্ষমা চেয়েছেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া।

ইউটিউবের শো- তে অশ্লীল মন্তব্য। নেট দুনিয়ায় বিতর্কের ঝড়। সমালোচনার চাপে নতি স্বীকার। ক্ষমা চাইলেন জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া, যিনি বিয়ারবাইসেপস নামেও পরিচত। এক্স মাধ্যমে ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়েছেন রণবীর। এক্স হ্যান্ডেলের ওই ভিডিওতে রণবীর বলেছেন, স্বপক্ষে কোনও যুক্তি দিতে তিনি আসেননি। যা বলেছেন তা বলা ঠিক হয়নি। শুধু ক্ষমাই চাইতে পারেন। আশা করেন সকলে তাঁকে ক্ষমা করবেন। এর পাশাপাশি রণবীর আরও বলেছেন, পরিবার হচ্ছে সর্বশেষ বিষয় যা নিয়ে তিনি অপমানজনক মন্তব্য করতে পারেন। রণবীর আরও বলেছেন, ভাইরাল হওয়া ক্লিপিং সোশ্যাল মিডিয়া থেকে সরানোর কথাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা রাখছেন তিনি। 

এক্স মাধ্যমে কী বলেছেন রণবীর এলাহাবাদিয়া? 

রণবীরের কথায়, তাঁর বিচার-বিবেচনায় ভুল হয়েছিল। সেটা মোটেই ঠিক নয়। তাঁর মন্তব্য সঠিক তো নয়ই, মজাদারও নয়। অনেকে হয়তো ভাবতে পারেন এভাবে নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করতে চান তিনি। কিন্তু তিনি একেবারেই তা চান না। পডকাস্টের জন্যই জনপ্রিয় বিয়ারবাইসেপস থুড়ি রণবীর এলাহাবাদিয়া। সেই প্রসঙ্গ টেনেও ইউটিউবার বলেছেন, তাঁর পডকাস্ট সমস্ত বয়সের মানুষ দেখেন। তাঁর অন্তত নিজের দায়িত্ব এত হাল্কা ভাবে নেওয়া উচিৎ হয়নি। যা হয়েছে তার জন্য কোনও যুক্তি দিতে চান না রণবীর। শুধুই ক্ষমাই চান সকলের থেকে। রণবীর বলেছেন, এই ঘটনার থেকে তিনি শিক্ষা নিয়েছেন এই মাধ্যম আরও ভালভাবে ব্যবহার করার। 

ইউটিউবে কমেডিয়ান সময় রায়নার শো India's Got Latent- এ প্যানেলিস্ট হয়ে এসেছিলেন রণবীর এলাহাবাদিয়া। এই শো- তে আসা এক প্রতিযোগীকে রণবীর জিজ্ঞেস করেছেন, “Watch your parents have sex every day for the rest of your life. Or would you join in once and stop it forever?" এখানেই শেষ নয়। পরবর্তীতে ওই প্রতিযোগীকে ফের রণবীর জিজ্ঞেস করেন তাঁর যৌনাঙ্গের আয়তন (সাইজ) কত? সোশ্যাল মিডিয়া ওই ইউটিউব শো- এর এই ক্লিপিং ভাইরাল হতে বেশি সময় লাগেনি। তারপরেই শুরু হয় নিন্দার ঝড়। রণবীরের সমালোচনা করেছেন নেটিজেনদের প্রায় সকলেই। কীভাবে বিয়ারবাইসেপস প্রকাশ্যে এ হেন অশালীন মন্তব্য করলেন, তাই নিয়েই প্রশ্ন তুলেছেন সকলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণা শিকার
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
'সাহায্য করুন ...আমি চাই', এবার নতুন দলগঠন করে রাজনীতিতে আসছেন এই সুপারস্টার? বিজয়ের পর এবার...
Actress Fallen ill: দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
দুবাইতে জন্মদিন কাটাতে গিয়ে অসুস্থ অভিনেত্রী, হাসপাতালে গেলে চিকিৎসকেরা সন্দেহ করলেন...
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget