এক্সপ্লোর

'Kaliachak Chapter 1': ক্রাইম থ্রিলার ঘরানার ছবিতে পুলিশের চরিত্রে রূপাঞ্জনা, কবে আসছে রাতুলের 'কালিয়াচক চ্যাপ্টার ১'?

Ratool-Rupanjana: সদ্য বিয়ে সেরেছেন রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়। বিয়ের জন্য কাজ থেকে অল্প কিছুদিনের বিরতি নিয়েছিলেন। তবে ফের এবার কাজে ফেরার পালা। শুরু 'কালিয়াচক চ্যাপ্টার ১' মুক্তির তোড়জোড়।

কলকাতা: ছবির ঘোষণা হয়েছিল গত অক্টোবরেই। অবশেষে শুরু হল তার প্রচারপর্ব। প্রকাশ্যে এল 'কালিয়াচক চ্যাপ্টার ১'-এর ('Kaliachak chapter 1') পোস্টার। সদ্য বিবাহিত জুটি রাতুল (Ratool Mukherjee) ও রূপাঞ্জনা (Rupanjana Mitra) নিয়ে আসছেন এই ছবি। পরিচালনায় রাতুল, মুখ্য ভূমিকায় রূপাঞ্জনা। কবে মুক্তি? 

প্রকাশ্যে 'কালিয়াচক চ্যাপ্টার ১'-এর পোস্টার

সদ্য বিয়ে সেরেছেন রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়। বিয়ের জন্য কাজ থেকে অল্প কিছুদিনের বিরতিও নিয়েছিলেন। তবে ফের এবার কাজে ফেরার পালা। আর কাজে ফিরেই 'কালিয়াচক চ্যাপ্টার ১' মুক্তি ও প্রচারের তোড়জোড়। মোশন পোস্টারের মতোই এই নতুন পোস্টারেও রয়েছে চমক। 

পুরনো বাদামী হয়ে যাওয়া খবরের কাগজের আদলে তৈরি পোস্টার, যেখানে মূল খবর কালিয়াচকের হত্যাকাণ্ড। সংবাদপত্রের ছবিতে অভিযুক্তদের মুখ ব্লার করে ছাপা। লেখা, 'কালিয়াচক কাণ্ডের মাস্টারমাইন্ড কে?' খবরের শিরোনামে লেখা, 'পরবর্তী শুনানি ১৯ মে'। এই তারিখে নতুন কোনও প্রচার পর্ব সামনে আসবে কি না তা অবশ্য প্রকাশ পায়নি। ছবি জুনে মুক্তি পাওয়ার কথা। তার আগে অবশ্য ট্রেলারের অপেক্ষায় সকলে। 


Kaliachak Chapter 1': ক্রাইম থ্রিলার ঘরানার ছবিতে পুলিশের চরিত্রে রূপাঞ্জনা, কবে আসছে রাতুলের 'কালিয়াচক চ্যাপ্টার ১'?

'কালিয়াচক চ্যাপ্টার ১' ছবির প্রথম পোস্টার

রাতুলের এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে। ক্রাইম অ্যাকশন থ্রিলার (Crime Action Thriller) ঘরানার এই ছবি রাতুলের পরিচালিত দ্বিতীয় পূর্ণ দৈর্ঘ্যের ছবি। 'কালিয়াচক চ্যাপ্টার ১' মূলত পশ্চিমবঙ্গের শহরতলির প্রেক্ষাপটে তৈরি একটি কাল্পনিক গল্প। ছবির গল্পটি একটি গোলকধাঁধার মতো এবং পরিচালকের দাবি এর মধ্যে দর্শককে শেষ পর্যন্ত তাঁদের আসনে স্থির রাখার মতো সমস্ত উপাদান রয়েছে। 

আরও পড়ুন: Top Social Post: হাসপাতালে ভর্তি রাখী সবন্ত? দশম শ্রেণিতে দারুণ নম্বর পেয়ে উত্তীর্ণ হর্ষালি, সোশ্যালে নজরকাড়া

পুলিশ অফিসার সুধা মালাকারের চরিত্রে অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র, ফজল মিঞাঁর চরিত্রে পার্থ সারথী, জাভেদ আহমেদের চরিত্রে দেবপ্রতিম দাশগুপ্ত, আশিক আহমেদের চরিত্রে অসীম আখতার, বিকাশ পারুইয়ের চরিত্রে দেবপ্রসাদ হালদার ও আক্রম আহমেদের চরিত্রে দেখা যাবে প্রতীশ ঘোষকে। প্রত্যেকের কাজেই আপ্লুত পরিচালক। রাতুল বলেন, 'এটি একটি অন্য ধরনের থ্রিলার ঘরানার ছবি। এই ছবির গল্পে যে স্থানের প্রেক্ষাপটে তৈরি সিনেমা, সেই স্থানটিও একটা চরিত্র হিসেবে কাজ করবে। আগামী মাসে মুক্তি পাবে এই ছবি। এটা পুরোটাই গোটা টিমের একত্রিত প্রয়াসের ফল। প্রত্যেকে নিজের কাজটা দুর্দান্তভাবে করেছেন। রূপাঞ্জনাকে একেবারে অন্যভাবে মহিলা পুলিশের চরিত্রে দেখতে পাবেন দর্শক। প্রশ্নোত্তর পর্বগুলো বেশ আকর্ষণীয় হতে চলেছে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি গল্পটা কিন্তু কোনও ঘটনার ওপর ভিত্তি করে তৈরি নয়। আরও একটা জিনিস যা দর্শককে আপ্লুত করবে, তা হল আবহ সঙ্গীত।' শীঘ্রই ছবির মিউজিক লঞ্চও হবে বলে জানান পরিচালক। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget