এক্সপ্লোর

'Doctor Bakshi': ফের পিছিয়ে গেল পরমব্রত-শুভশ্রী-বনির 'ডাঃ বক্সী'র মুক্তি

Release Date: ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সপ্তাশ্ব বসু পরিচালিত ‘ডাঃ বক্সী’র। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় , বনি সেনগুপ্ত ও মাহি করকে।

কলকাতা: বহু প্রতীক্ষার পর আগামী ৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল ‘ডাঃ বক্সী’র (Doctor Bakshi)। তারিখ ঘোষণা হয় গত মাসেই। কিন্তু ফের সেই তারিখ বদলে যাচ্ছে বলে ঘোষণা করা হল ছবির নির্মাতাদের তরফে। অনিবার্য কারণবশত মুক্তির তারিখ বদলানো হচ্ছে বলে পোস্ট করা হয়েছে। 

বদলে গেল 'ডাঃ বক্সী'র মুক্তির তারিখ

এদিন 'ডাঃ বক্সী'র নির্মাতাদের তরফে বিবৃতি জারি করে বলা হয়, 'আমরা ডাঃ বক্সীর মুক্তির তারিখ পিছিয়ে (Release Date Postponed) দিচ্ছি যেটা ৪ নভেম্বর ২০২২ হওয়ার কথা ছিল... খুব শীঘ্রই মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে... ডাঃ বক্সীর পরিচালনায় সপ্তাশ্ব বসু ও প্রযোজনায় এসএমভি স্টুডিওজ...'। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SMV Studios (@smv_studios)

চলতি বছরের ৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল সপ্তাশ্ব বসু পরিচালিত ‘ডাঃ বক্সী’র। মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও মাহি করকে (Maahi Kar)। এসএমভি স্টুডিওজের প্রযোজনায় ও রোল ক্যামেরা অ্যাকশনের সহ প্রযোজনায় মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন: 'Radhuni': 'রাঁধুনি'তে কালীপুজো স্পেশাল পর্ব, উপস্থিত থাকবেন বিশেষ অতিথি

নতুন ধরনের রহস্য নিয়ে বড়পর্দায় হাজির হচ্ছেন ডাঃ বক্সী। পরিচালক সপ্তাশ্ব বসুর আগের ছবি 'প্রতিদ্বন্দ্বী' তে ডাঃ বক্সীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। যেখানে দেখা গেছিল নানা ধরণের মেডিকেল দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। সেই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছিলেন সায়নী ঘোষ, সৌরভ দাসের মত দাপুটে অভিনেতারা। 'প্রতিদ্বন্দ্বী'তে দেখা যায় ডাঃ বক্সীর জন্য প্রাণ বাঁচে অনেক সাধারণ মানুষর। ডাঃ বক্সীর উদ্দেশ্য মহৎ হলেও তাঁর কাজ করার পদ্ধতি ছিল অনৈতিক। ফলে এখান থেকেই দানা বাঁধে প্রশ্ন,  যখন একজন মানুষ বৃহত্তর স্বার্থের জন্য কিছু মহৎ কাজ করে তখন তাঁর কাজের পদ্ধতির সঙ্গে কি নৈতিকতা ও অনৈতিকতার প্রশ্ন জড়িয়ে রাখা উচিত?

এই প্রশ্নের উত্তর খুঁজতেই আবারও পর্দায় ডাঃ বক্সীকে ফেরাচ্ছেন পরিচালক সপ্তাশ্ব বসু। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অরিন্দম। তবে আগের বারের মত এই ছবিতে দেখা যাবে না অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। ট্র্যাভেল ব্লগার মৃণালিনী সেনের চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। টুইস্ট আছে বনি সেনগুপ্তর চরিত্রে। তাঁকে প্রথমে দেখা যাবে ব্যাঙ্কারের চরিত্রে যে পরবর্তী সময়ে অপরাধীতে পরিণত হয়। বনির চরিত্রের নাম আদিত্য মুখোপাধ্যায়। এবার গল্প কোনদিকে মোড় নেয়, সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget