এক্সপ্লোর

RJ Mahvash: চাহালের সান্নিধ্যে এসেই এত সাফল্য, এত চর্চা! সোশ্যাল মিডিয়াতেই ট্রোলদের কড়া জবাব দিলেন মাহভাশ

RJ Mahvash-Yuzvendra Chahal: যুজবেন্দ্র চাহালের সঙ্গে মাহভাশের সম্পর্কের জোর গুঞ্জন শোনা গেলেও, তিনি বারংবার দাবি করেছেন তিনি না কি সিঙ্গেল।

নয়াদিল্লি: তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরেই যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সম্পর্কের মাহভাশের (RJ Mahvash) গুঞ্জন শোনা যাচ্ছে। দুইজনের কেউই স্পষ্টভাবে তাঁদের সম্পর্কের কথা মেনে নেয়নি। কিন্তু প্রায়শই দুইজনকে একসঙ্গে দেখা যায়। এই সম্পর্কের কানাঘুষো বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে ট্রোলের সংখ্যাও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় মহাভাশকে নিশানা করে দাবি করেন চাহালের জন্যই তাঁর কেরিয়ারে তিনি সাফল্য পাচ্ছেন। এইসব ট্রোলদের এবার কড়া জবাব দিলেন মাহভাশ।

মাহভাশ নিজেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। শুধু ইনস্টাগ্রামেই তাঁর প্রায় তিন মিলিয়ন ফলোয়ার রয়েছে। এই সোশ্যাল মিডিয়া মাধ্যমকেই তিনি ট্রোলদের জবাব দেওয়ার জন্য় বেছে নিলেন মাহভাশ। তিনি নিজের কেরিয়ারের সফরটা এক ভিডিওর মাধ্য়মে তুলে ধরেন। ভিডিওতে তাঁর বহু বছরের কঠোর পরিশ্রমের না না মুহূর্তের ছবি তুলে ধরেন তিনি। একাধিক তারকাদের সঙ্গে তাঁকে দেখা যায়। তিনি ভিডিওটির ক্যাপশনে লেখেন, 'যতদিন না আমরা নিজেরা আমাদের হয়ে কথা বলব, কেউ আমাদের সমর্থনে এগিয়ে এসে কিছু বলবে না।' ভিডিওটিতে মাহভাশকে বলতে শোনা যায়, 'আমি এই ইন্ডাস্ট্রিতে ২০১৯ সাল থেকে রয়েছি। আসুন আপনাদের দেখাই এতদিনে আমি কী কী করেছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mahvash (@rj.mahvash)

 

মাহভাশ দিনকয়েক আগেই সম্পর্কের জোর গুঞ্জনের মাঝে দাবি করেছিলেন তিনি সিঙ্গেল। তবে তাঁকে পঞ্জাব কিংসের গ্যালারিতে গোটা আইপিএলে চাহালের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে। এমনকী আইপিএল ফাইনালে কিংসের পরাজয়ের পর চাহালের সম্পর্কে এক আবেগঘন পোস্টও করেছিলেন মাহভাশ। মাহভাশ লিখেছিলেন, আইপিএল-এর দ্বিতীয় ম্যাচেই চাহালের পাঁজরে চোট লাগে। পাঁজরের হাড় ভেঙে যায় তাঁর। পরে বোলিং করার সময় তাঁর আঙুলের হাড়ও ভাঙে। গোটা মরসুমে ৩টি গুরুতর চোট পেয়েছেন চাহাল। কিন্তু তা ক্রিকেটারকে দমাতে পারেনি। চোট নিয়েই খেলেছেন চাহাল। মাহভাশ লেখেন, 'ছেলেটি গোটা মরসুমে ৩টে ফ্র্যাকচার নিয়ে খেলেছে। আমরা ওঁকে ব্যথায় চিৎকার করতে দেখেছি, কাঁদতে দেখেছি। হার মানতে দেখিনি।' 

বহু ক্ষেত্রেই তাঁদের একসঙ্গে দেখাও যায়। তাই তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের গুঞ্জন থামাতে পারেনি। তাঁর নতুন এই ভিডিও ট্রোলদের মুখ বন্ধ করতে পারে কি না এখন সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু
Suvendu Adhikari: 'মৃতের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক', বললেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee in Halisahar : মমতাকে 'মারার চক্রান্ত', 'পুলিশি রাজত্ব'! বিস্ফোরক Kalyan Banerjee
Jharkhand Paper Leak: প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি। পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
CM Suvendu Adhikari | Mamata Banerjee-কে ঘিরে হালিশহরে বিক্ষোভ, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget