এক্সপ্লোর

Rohit Basfor: অভয়ারণ্যে ঝর্নার পাশে নিথর দেহ, ‘ফ্যামিলি ম্যান ৩’ অভিনেতার মৃত্যু ঘিরে রহস্য

Family Man 3: মনোজ বাজপেয়ী অভিনীত ‘Family Man 3’ সিরিজে অভিনয় করেছেন রোহিত।

মুম্বই: ‘Family Man 3’ অভিনেতার রহস্যমৃত্যু। অভিনেতা রহিত বাসফোরের দেহ উদ্ধার হল। অসমের গড়ভাঙ্গা অভয়ারণ্য থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে বলে খবর। একটি ঝর্নার কাছে তাঁর নিথর দেহ পড়েছিল বলে জানা গিয়েছে। অভিনেতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুুলিশ। (Rohit Basfor)

মনোজ বাজপেয়ী অভিনীত ‘Family Man 3’ সিরিজে অভিনয় করেছেন রোহিত। শীঘ্রই মুক্তি পাবে জনপ্রিয় ওয়েব সিরিজটি। তার আগেই রোহিতের রহস্যমৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, রবিবার সন্ধেয় গড়ভাঙা অভয়ারণ্যে একটি ঝর্নার কাছ থেকে রোহিতের নিথর দেহটি মেলে। (Family Man 3)

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কয়েক মাস আগেই মুম্বই থেকে গুয়াহাটি ফিরে যান রোহিত। পরিবারের লোকজন জানিয়েছেন, রবিবার দুপুর ১২.৩০টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে বেরনোর কথা ছিল তাঁর। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি ফেরেননি রোহিত। ফোনে যোগাযোগও করা যায়নি তাঁর সঙ্গে। এতে দুশ্চিন্তা বাড়ে সকলের।

এর পর রোহিতের এক বন্ধু পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। জানান, রোহিতের দেহ পড়ে থাকার কথা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পরিবারের লোকজন, পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। রোহিতের দেহ তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

রোহিতকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলছেন তাঁর পরিবার। রোহিতের মৃত্যুর পিছনে চার বন্ধুর হাত রয়েছে বলে দাবি করেছেন তাঁরা। পরিবারের দাবি, আগে থেকেই সব পরিকল্পনা কষে রাখা হয়েছিল। এর আগে পার্কিং নিয়ে ঝামেলায় জড়ান রোহিত। সেই সময় ওই চার জন রোহিতকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। রঞ্জিত বাসফোর, অশোক বাসফোর এবং ধর্ম বাসফোরের দিকে মূলত অভিযোগ রোহিতের পরিবারের।

পাশাপাশি, একটি জিমের মালিক অমরদীপের দিকেও আঙুল তুলেছেন রোহিতের পরিবারের লোকজন। তাঁর ডাকেই রোহিত বাইরে বেরিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। গুয়াতহাটি মেডিক্যাল কলেজ রোহিতের দেহের ময়না তদন্ত হয়েছে সোমবার। শরীরের পাশাপাশি, রোহিতের মাথাতেও আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে খবর। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। রোহিতের চার বন্ধুর কোনও খোঁজ নেই বলে খবর। IPL মিটলেই রোহিত অভিনীত ‘Family Man 3’ মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। তার আগে রোহিতের মৃত্য়ুতে শোকের ছায়া পরিবার ও পরিজনদের মধ্যে। ঘটনার সঠিক তদন্ত চেয়ে সরব হয়েছেন তাঁরা।

Input By : https://bengali.abplive.com/news/pegasus-spyware-supreme-court-says-using-spyware-for-national-security-is-not-wrong-unless-it-targets-civil-society-1132930
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget