এক্সপ্লোর

দেশপ্রেমী হলে তুরস্কে শ্যুটিং করতে যান কেন? অজয়, অক্ষয়ের প্রশংসা করে আরএসএসের নিশানা আমিরকে

পাঞ্চজন্য- র সম্পাদক হিতেশ শঙ্কর সম্প্রতি এক এবিপি নিউজকে বলেন, এটা ঠিক, আমির খান 'লগান','সরফরোশ', '১৮৫৭, দ্য রাইজিং'-এর মতো ছবি করেছেন, কিন্তু আমিরের বর্তমান কার্যকলাপে জাতীয়তাবোধের ছাপ নেই।

নয়াদিল্লি: আবারও আরএসএসের নিশানায় আমির খান। তাদের মুখপত্র পাঞ্চজন্য- র প্রচ্ছদকাহিনিতেই এবার প্রশ্ন তোলা হয়েছে আমির খানের জাতীয়তাবাদ নিয়ে। পাঞ্চজন্য- র সম্পাদক হিতেশ শঙ্কর সম্প্রতি এবিপি নিউজকে বলেন, এটা ঠিক, আমির খান 'লগান','সরফরোশ', '১৮৫৭, দ্য রাইজিং'-এর মতো ছবি করেছেন, কিন্তু আমিরের বর্তমান কার্যকলাপে জাতীয়তাবোধের ছাপ নেই। এছাড়াও চিনা ব্র্যান্ডগুলির অ্যাম্বাসাডর হিসেবে আমিরের কাজ করা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 'ভিভো'র প্রসঙ্গ টেনে আনেন তিনি। সম্প্রতি তুরস্কে গিয়ে আমিরের শুটিং করা ও সেখানকার ফার্স্ট লেডির সঙ্গে আলাপচারিতার ছবি নেটদুনিয়ার চর্চার বস্তু হয়ে দাঁড়ায়। সেই সঙ্গে আমির দক্ষিণপন্থীদের টার্গেটও হয়ে যান। সম্প্রতি কাশ্মীর নিয়ে ভারত বিরোধী মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্দোয়ান। অতীতে দিল্লি হিংসা নিয়েও মোদি সরকারের সমালোচনা করেন তিনি।  সেই এর্দোয়ানের স্ত্রী এমিনের সঙ্গে আমিরি-সাক্ষাতকে স্বাভাবিকভাবেই ভাল চোখে দেখেনি গেরুয়া শিবির। পাঞ্চজন্য-র প্রচ্ছদকাহিনি 'দ্য খান বিলাভড অফ দ্য ড্রাগন' অর্থাত্ ড্রাগনদের পছন্দের খানেরা। লেখার বিষয়বস্তু কোনদিকে ইঙ্গিত করে, তা বোঝার জন্য এই শীর্ষকটিই যথেষ্ট। এই লেখায় আমিরের সমালোচনার পাশাপাশি অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, অজয় দেবগনদের প্রশংসাও করা হয়েছে। এই চিত্রতারকারা তাঁদের ছবির মাধ্যমে কীভাবে ভারতের সনাতনী ঐতিহ্যকে তুলে ধরেন, তার উদাহরণ টানা হয়েছে। সম্প্রতি গালোয়ানে ভারতীয় সেনার উপর চিনা আগ্রাসন নিয়ে ছবি করার কথা ঘোষণা করেন অজয় দেবগন। এই ঘোষণার পর ট্যুইটারে কেউ কেউ বিদ্রুপ করে লেখেন...এই রে অক্ষয় কুমারের দেশপ্রেমের পোকা এবার অজয়কেও কামড়েছে।পাঞ্চজন্যে বলা হয়েছে, এর মানে অজয় দেবগনের এই ঘোষণা কারও স্বার্থে আঘাত হেনেছে। এছাড়া মনোজ বাজপেয়ী অভিনীত ওয়েবসিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান'-এরও প্রশংসা করা হয়েছে ওই প্রচ্ছদকাহিনিতে। এর আগেও দক্ষিণপন্থীদের রোষের মুখে পড়েন আমির। অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় ‘দেশদ্রোহী’ তকমা দেওয়া হয় তাঁকে। গতবছরের গোড়ার দিকে ঐতিহাসিক চরিত্র মিরজাফর এবং জয়চাঁদের মতো আমির ও নাসিরুদ্দিনকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য আক্রমণ করতে ছাড়েননি প্রাক্তন ক্রিকেটার সিধুকেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget