এক্সপ্লোর

Rukmini Maitra: সত্যবতীর সাজে রুক্মিণী মনে করালেন 'চারুলতা'-কে

Rukmini Maitra as Satyaboti: সোশ্যাল মিডিয়ায় আজ নিজের ছবি পোস্ট করে রুক্মিণী লেখেন, 'খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সত্যবতীর সঙ্গে। 'ব্যোমকেশ ও দূর্গরহস্য'-তে।

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় প্রথমবার রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) প্রকাশ করলেন সত্যবতীর লুকে তাঁর ছবি। এর আগে সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর ছবি শেয়ার করেছিলেন দেব (Dev), তবে সেখানে স্পষ্ট ছিল না রুক্মিণীর মুখ। আজ নায়িকার প্রকাশ করা ছবিতে স্পষ্ট হল তাঁর সাজ। সাদায় কালোয় রুক্মিণীকে একেবারে পুরাতনী সাজে দেখা গেল। নাকে নথ, বাঁধা বিনুনিতে সত্যবতীর লুকে বেশ অন্যরকম দেখাচ্ছে অভিনেত্রীকে। হাতের দূরবীন মনে করাচ্ছে চারুলতা ছবির সেই আইকনিক পোজকে।

সোশ্যাল মিডিয়ায় আজ নিজের ছবি পোস্ট করে রুক্মিণী লেখেন, 'খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সত্যবতীর সঙ্গে। 'ব্যোমকেশ ও দূর্গরহস্য'-তে। ছবিতে সত্যবতীর শ্যুটিংয়ের অংশ শেষ হল আজ। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ২টি ছবি শেয়ার করে নিয়েছিলেন দেব। সূর্যের সামনে দাঁড়িয়ে রুক্মিণী আর দেবের সাজ স্পষ্ট নয়। কেবল বোঝা যাচ্ছে রুক্মিণীর হাতের শাঁখা-পলা, লম্বা বিনুনি। অপর ছবিতে প্রায় গোটা টিমের ছবি রয়েছে। সেখানে ধুতি ও ফতুয়ায় দেখা গেল দেবকে। 

এর আগে সোশ্যাল মিডিয়ায় এই ছবি শ্যুটিং থেকেই একটি ক্রিকেট খেলার ভিডিও শেয়ার করেছিলেন তিনি। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বোলপুর এই ৩ জায়গায় শ্যুটিং চলেছে বিরসা দাশগুপ্তের নতুন ছবির। আর সেই ছবির শ্যুটিংয়ের ফাঁকে ক্রিকেট খেলায় মজল টিম ব্যোমকেশ। ব্যাটিং করলেন দেব, উইকেট কিপিংয়ের দায়িত্বে রইলেন বিরসা। সোশ্যাল মিডিয়ায় দেবের এই ভিন্ন ভূমিকায় দেখে মজেছেন অনুরাগীরা। 

রবীন্দ্রজয়ন্তীর দিন প্রকাশ্যে এসেছিল অজিত আর ব্যোমকেশের রসায়নের ছবি। সেই সঙ্গে ছবি মুক্তির দিন জানালেন খোদ পর্দার ব্যোমকেশই। সব ঠিক থাকলে, চলতি বছরেই ১১ অগাস্ট মুক্তি পাওয়ার কথা বিরসা দাশগুপ্ত (Birsha Dashgupta) পরিচালিত এই ছবির।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গরহস্য' গল্প অনুয়াযী তৈরি হচ্ছে বিরসার এই ছবি। ব্যোমকেশের চরিত্রে রয়েছেন দেব। অজিতের ভূমিকায় দেখা যাবে অম্বরীশকে। রুক্মিণীকে দেখা যাবে সত্যবতীর চরিত্রে। নেতিবাচক ভূমিকায় দেখা যাবে সত্যমকে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও শ্যাডো ফিল্মসের যুগ্ম প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন এই ব্যোমকেশ।

আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?

আরও পড়ুন: Benefits Of Neem Leaves: নিমের পাতা রক্তের সুগার লেভেল কমতে সাহায্য করে! কীভাবে খাবেন?

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget