এক্সপ্লোর

Rukmini-Chiranjeet: বাবা-মেয়ের চরিত্রে রুক্মিণী-চিরঞ্জিৎ, অর্ণব শুরু করলেন নতুন ছবির শ্যুটিং

Rukmini Maitra and Chiranjeet Chakraborty: আজ থেকে শুরু হল অর্ণব মিদ্যার নতুন ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র শ্যুটিং।

কলকাতা: রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra)-র বিপরীতে চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। আজ থেকে শুরু হল অর্ণব মিদ্যার নতুন ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র শ্যুটিং। এই প্রথম চিরঞ্জিতের সঙ্গে পর্দায় দেখা যাবে রুক্মিণীকে। এই ছবিতে রুক্মিণীকে যে দেখা যাবে, সেই খবর আগেই দিয়েছিলেন রুক্মিণী। তবে নতুন এই ছবিতে চমক হলেন চিরঞ্জিৎ। সদ্য ওয়েব সিরিজ 'নিকষ ছায়া'-তে দেখা গিয়েছে তাঁকে। আর এবার পর্দায় ফিরছেন চিরঞ্জিৎ।

কেন রুক্মিণী আর চিরঞ্জিৎকেই বেছেছিলেন পরিচালক অর্ণব মিদ্যা? কেমন চরিত্রে দেখা যাবে তাঁদের? পরিচালক বলছেন, 'প্রথম পোস্টারে দেখা গিয়েছিল দুই জোড়া পায়ের ছাপ। একটা ছোট-একটা বড়। অনেকেই মনে করেছিলেন, এ বুঝি মা-মেয়ে বা মা-ছেলের গল্প। তবে আজকের পোস্টারে পরিষ্কার হল সবটা। এই গল্প এক চিরন্তন ভালবাসার গল্প। বাবা মেয়ের সম্পর্কের গল্প। আমার মনে হয়েছিল, এই দুটো চরিত্রে চিরঞ্জিৎবাবু আর রুক্মিণীর থেকে ভাল কেউ হতে পারেন না। চিরঞ্জিৎবাবুর অভিনয় ক্ষমতা নিয়ে আমার কিছুই বলার নেই। আর রুক্মিণীর মধ্যে আমি সেই অভিনয়ের খিদেটা দেখেছি। ও গত দেড় বছর থেকে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছে, চরিত্রটার সঙ্গেই থেকেছে।'

প্রথমদিনের শ্যুটিং ছিল আজ। চিরঞ্জিৎ হাজির না থাকলেও হাজির ছিলেন রুক্মিণী। প্রথমদিনই নায়িকার অভিনয়ে মুগ্ধ পরিচালক। বলছেন, 'অনেকেই মনে করেন, রুক্মিণী তারকা। কিন্তু কাজ না করলে বুঝতেই পারতাম না ও এত মাটির কাছাকাছি মানুষ। বারে বারে শট দিতে কোনও বিরক্তি নেই। সারাক্ষণ সেটে থাকা, এমনকি সেট তৈরি হওয়ার সময়ও ও এসে বসে থেকেছে। আত্মস্থ হতে চেয়েছে সেটের বাড়িটার সঙ্গে, চরিত্রের সঙ্গে। প্রথমদিনই ও যা পারফর্মম্যান্সটা দিল, আমি মুগ্ধ। তবে আজ শুধু ওরই শ্যুটিং ছিল। আশা করছি চিরঞ্জিত বাবুর সঙ্গে ওঁর বাবা-মেয়ের গল্পটা জমে যাবে। আমি তো সবসময় সম্পর্ক নিয়ে গল্প বলতেই ভালবাসি। 'হাঁটি হাঁটি পা পা'-ও তেমনই একটা সম্পর্কের গল্প।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

আরও পড়ুন: Sunil Pal: সুনীলকে অপহরণের টাকা দিয়ে সোনা কিনেছে আততায়ীরা! তদন্তে পুলিশ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget