এক্সপ্লোর

Rukmini Maitra on Dev: 'বিশ্বাস করি, নিজের কাছের মানুষ হাতটা ধরে রাখবে', দেবকে নিয়ে অকপট রুক্মিণী

Rukmini Maitra on Dev Relation : কেরিয়ারে কারও ছায়া রয়েছে বলে বিশ্বাস করেন রুক্মিণী? অভিনেত্রী বলছেন, 'আমি ছোট থেকেই নিজের পায়ে দাঁড়ানোর ওপর বিশ্বাসী'

কলকাতা: দেব ছবির প্রযোজক, তাই কি তিনিই 'বিনোদিনী'? রুক্মিণী মৈত্রের নতুন ছবি নিয়ে এই প্রশ্ন উঠেছে বারে বারে। বলা হয়েছে, 'বিনোদিনী' হিসেবে তাঁকে নাকি একেবারেই মানাচ্ছে না। এই বিষয়ে কী মনে করেন রুক্মিণী? কতটা কটাক্ষ পেরিয়ে পর্দায় 'বিনোদিনী' হয়ে উঠতে হয়েছে তাঁকে? এবিপি লাইভকে, তাঁর কেরিয়ারে দেবের অবদান নিয়ে সরাসরি কথা বললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। 

তাঁর কেরিয়ারে কারও ছায়া রয়েছে বলে বিশ্বাস করেন রুক্মিণী? অভিনেত্রী বলছেন, 'আমি ছোট থেকেই নিজের পায়ে দাঁড়ানোর ওপর বিশ্বাসী। আমি ভীষণ স্বাধীনচেতা। কিন্তু এটা আমার সঙ্গে সবসময় হয়.. যখনই আমি যাই করি এই ধরণের প্রশ্ন ওঠে। কিন্তু পর্দায় অভিনয়টা আমাকেই করতে হয়। হ্যাঁ.. প্রথমদিকে আমার অনিচ্ছা ছিল। আমি ভেবেছিলাম, এতটা কষ্টের জীবন আমি হয়তো মেনে নিতে পারব না। কিন্তু তারপরে আমি যখন অভিনয় করি, আমার সঙ্গ দিয়েছিল একজন পুরুষই। সেই আমায় অভিনয় করার জন্য জোর করেছিল। আজ থেকে নয়, ২০১৭ থেকেও নয়, ২০০৮ সালে, যখন থেকে সে আমায় দেখেছে, তখন থেকে সে আমায় অভিনয় করতে বলেছে। আমি করিনি। অনেকেরই বিশ্বাস, একমাত্র দেবের কারণেই আমি ছবি পাই। অনেকেই হয়তো তা লিখবেনও। তাতে আমার কিছু যায় আসে না। সেটা সত্যি হলে আমি হিন্দিতে কাজ করতাম না। অনেকেই বলেছেন, জিতের প্রযোজনা সংস্থাতেও আমি কাজ পেয়েছি দেবের জন্য। আবার এই একই মানুষেরা বলে, জিৎ আর দেব নাকি প্রতিন্ধন্দী। আমার মনে হয়, বিষয়টা এতটা সহজ নয়। এটা সত্যি হলে, আমার 'বিনোদিনী' কবেই হয়ে যেত। আমার প্রমোদ ফিল্মসকে লাগত না এই ছবিটা প্রযোজনা করার জন্য। অবশ্যই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এসেছিল, কিন্তু দুটো প্রযোজক পালিয়েও গিয়েছিল। আমি তো বিনোদিনী ২০১৯-এই নিয়ে চলে আসতে পারতাম। বিনোদিনী ঘোষণা হওয়ার পরে অনেক প্রযোজক, অনেক বায়োপিক নিয়ে আমায় মেসেজ করেছে। আমার কাছে সত্যিই প্রযোজক নেই। আমার যাত্রাটা এত সহজ হলে, আমায় পাঁচ বছর অপেক্ষা করতে হল কেন? সম্মান দিয়েই বলছি, একটা ছবির জন্য দেবকে পাঁচ বছর অপেক্ষা করতে হয় না। কিন্তু রুক্মিণীকে হয়। সেটা আমার কারণ। সেটা নিয়ে আমি দর্শকদের কিছু বলতে চাই না। কিন্তু দিনের শেষে বিশ্বাস করি, নিজের কাছের মানুষ সবসময় হাতটা ধরে রাখবে।'

আরও পড়ুন: Rukmini Maitra: শুনতে হয়েছে, পোস্টারে হিরোর মুখ দাও, ছবির নাম বদলাও.. তবেই ব্যবসা করবে

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget