এক্সপ্লোর

Uttam-Sabitri: উত্তমকুমারের কাছে অ্যাডভান্স টাকা চেয়েছেন বাবা! লজ্জায় কথা বন্ধ সাবিত্রীর

Sabitri Chatterjee-Uttam Kumar: সাবিত্রীর বাড়িতে, তাঁর বাবার কাছ থেকে সাবিত্রীকে থিয়েটারে পাঠ করতে দেওয়ার অনুমতি চান উত্তমকুমার। সাবিত্রীর বাবা শর্ত দেন, বাড়ি থেকে নিয়ে যেতে হবে সাবিত্রীকে।

কলকাতা: হঠাৎ বাড়িতে হাজির উত্তমকুমার (Uttam Kumar)। এক চিলতে ভাড়া ঘরে কোথায় বসতে দেবেন, কী করবেন, ঠিক করতে পারছিলেন না কিশোরী মেয়ে। তার ওপরে বাবা সটান টাকা চেয়ে বসলেন সেই উত্তম কুমারের থেকেই! লজ্জায় লাল কিশোরীর কথা বন্ধ বাবার সঙ্গে। কে সেই কিশোরী? আর কেউ নয়, কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। সেলিব্রিটি টক শো, অপুর সংসারে এসে সাবিত্রী শুনিয়েছিলেন মহানায়কের সঙ্গে কাজ করার সেই অভিজ্ঞতা। 

তখন সাবিত্রী চট্টোপাধ্যায় কিশোরী। ভানু বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সবে থিয়েটার করছেন। পাশাপাশি চলছে পড়াশোনাও। সেই ভানু বন্দ্যোপাধ্যায়ের সূত্রেই হঠাৎ একদিন নাটকের রিহার্সালে গিয়ে আলাপ হয়ে যায় উত্তমকুমারের সঙ্গে। সেই সময় থিয়েটার করতেন উত্তমকুমারও। তাঁর থিয়েটারে দরকার ছিল এমন এক কিশোরীর যে বাঙাল ভাষা বলতে পারে। আলাপ হওয়ার পরে উত্তমকুমার সাবিত্রীকে বলেন তাঁর দলে থিয়েটার করতে। সাবিত্রী বলেন, উত্তমকুমারকে স্বয়ং গিয়ে তাঁর বাবার কাছে অনুমতি নিতে হবে। সেই কথা মেনে নিয়ে উত্তমকুমার হঠাৎ একদিন চলে আসেন সাবিত্রীর বাড়ি।

সাবিত্রীর বাড়িতে, তাঁর বাবার কাছ থেকে সাবিত্রীকে থিয়েটারে পাঠ করতে দেওয়ার অনুমতি চান উত্তমকুমার। সাবিত্রীর বাবা শর্ত দেন, বাড়ি থেকে নিয়ে যেতে হবে সাবিত্রীকে, আবার ফিরিয়ে দিয়ে যেতে হবে। রাজি হয়ে যান উত্তমকুমার। এরপরেই অবাক কাণ্ড করে বসেন সাবিত্রীর বাবা। অভিনয়ের পারিশ্রমিক হিসেবে অ্যাডভান্স চেয়ে বসেন উত্তমকুমারের কাছে। সাবিত্রীর কথায়, 'বাড়িতে উত্তমকুমার এসেছেন, কোথায় বসতে দেব তাই ঠিক করতে পারছি না আর বাবা তাঁর কাছে অ্যাডভান্স টাকা চেয়ে বসলেন। উনি তো (উত্তমকুমার) পকেট হাতড়ে যা পারেন তাই দিয়ে গেলেন। কিন্তু আমি তারপরে বাবার সঙ্গে অনেকদিন কথা বলিনি। বাবা অবশ্য বলেছিলেন, সংসার চলে না... আবার লজ্জা।' 

আসলে সেই সময়ে ভীষণ অভাবেই মধ্যে দিয়েই দিন গুজরান হত সাবিত্রী আর তাঁর পরিবারের। সেই কারণেই ন্যায্য পারিশ্রমিক দাবি করেছিলেন সাবিত্রীর বাবা যা সেই বয়সে সাবিত্রীর কাছে ছিল ভীষণ লজ্জার। অপুর সংসার-এ এসে সেই গল্পই তুলে ধরলেন সাবিত্রী। 

আরও পড়ুন: Raghab Chatterjee: সঙ্গীতশিল্পী বাবার পথ ধরে মঞ্চ মাতাচ্ছেন দুই বোন, রেওয়াজে ফাঁকি নয়, কড়া বার্তা রাঘবের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget