এক্সপ্লোর

Saif Ali Khan Update: পিছনের দরজা দিয়ে উঠেছিল দুষ্কৃতী, সেফ আলি খানের হামলায় ১ সন্দেহভাজনকে শনাক্ত করল পুলিশ

Saif Ali Khan Attack Update: মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ গেড়াম দীক্ষিত সংবাদমাধ্যমকে এদিন জানিয়েছেন যে এটি সম্পূর্ণই ডাকাতির চেষ্টা যা সফল হয়নি। এক হামলাকারীকে শনাক্তও করেছে পুলিশ।

মুম্বই: গভীর রাতে সেফ আলি খানের উপর হামলায় গুরুতর আহত হন অভিনেতা। এলোপাথাড়িভাবে ৬বার ছুরির আঘাত পড়ে সেফ আলি খানের শরীরে। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য সমাধানের (Saif Ali Khan Update) প্রায় দোড়গোড়ায় চলে এসেছে পুলিশ। মুম্বইয়ের ডেপুটি কমিশনার অফ পুলিশ গেড়াম দীক্ষিত সংবাদমাধ্যমকে এদিন জানিয়েছেন যে এটি সম্পূর্ণই ডাকাতির চেষ্টা যা সফল হয়নি। প্রাথমিকভাবে যদিও মুম্বই পুলিশ (Mumbai Police) এই ঘটনাকে ডাকাতির চেষ্টা বলে মনে করেনি। তবে করিনা কপূরের বিবৃতি থেকে এই ঘটনাকে আরও বেশি করে ডাকাতির চেষ্টা বলেই দাবি করছে পুলিশ।

ডিসিপি গেড়াম দীক্ষিত জানিয়েছেন, 'একজন আক্রমণকারীকে শনাক্ত করা গিয়েছে।' তিনি আরও জানান যে এই দুষ্কৃতী আদপে পিছনের ফায়ার এসকেপের সিঁড়ি দিয়েই উপরে উঠে এসেছিলেন। ডিসিপি জানিয়েছেন, 'আমরা এই হামলাকারীকে ধরার জন্য চেষ্টা চালাচ্ছি। এই মামলায় কাজ করছে ১০টি শনাক্তকারী দল। বান্দ্রা থানায় ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে'। পুলিশ আরও জানিয়েছে যে সেই হামলাকারী কম্পাউন্ডের দেওয়ালে ওঠার পরেই ভিতরে ঢুকতে পেরেছিল এবং পালানোর সময় সে পিছনের দরজা দিয়েই পালিয়ে যায়।

জানা গিয়েছে, করিনা কপূর খান সেদিন রাত করে ফিরেছিলেন পার্টি করে এবং তারপরে তিনি নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। হামলার সময়ে সেফ নাকি বাচ্চাদের ঘরেই ছিলেন। কর্মচারীর সঙ্গে আততায়ীর বচসা শুনে বেরিয়ে আসেন তিনি। যেহেতু তাঁদের কোনও শ্যুটিং বা বাইরে যাওয়ার পরিকল্পনা ছিল না, সেই কারণে অ্যাপার্টমেন্টের ভিতরে নাকি কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। বচসা শুনে বাইরে বেরিয়ে আসতেই সেফের ওপর হামলা চালায় আততায়ী।

সেফ আলি খানের স্বাস্থ্যের আপডেট

আহত হওয়ার পরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয় এবং সেখান থেকে জানানো হয়েছে, 'বৃহস্পতিবার ভোর রাতে সইফ আলি খান তাঁর থোরাসিক স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত পেয়েছেন। একটি তীক্ষ্ণ ছুরি তাঁর মেরুদণ্ডে আটকে ছিল। এর ফলে তাঁর মেরুদণ্ডের স্পাইনাল ফ্লুইড বেরিয়ে আসতে শুরু করে। লীলাবতী হাসপাতালের সিওও ডা. নীরজ উত্তমণি জানিয়েছেন, 'ছুরিটি অপসারণের জন্য সার্জারি জরুরি। এমনকী স্পাইনাল ফ্লুইডের লিকেজ আটকাতেও এই অস্ত্রোপচার দরকার ছিল। এছাড়া দুটি আরও গুরুতর চোট ছিল তাঁর, একটি বাঁ হাতে এবং অন্যটি তাঁর ঘাড়ের পিছন দিকে। এগুলি প্লাস্টিক সার্জারির টিম চিকিৎসা করছে'।

আরও পড়ুন: Arjun Chakrabarty: ভিত্তিহীন কথা আমায় স্পর্শ করে না, নিজের কাজ আর সংসার নিয়ে ব্যস্ত থাকতেই ভালবাসি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget