এক্সপ্লোর

‘গ্ল্যামার দুনিয়ায় সন্তান আসুক কোনও বাবা-মা চান না’, একথা বলার ৪৮ ঘণ্টার মধ্যে পাল্টি সেফের

নয়াদিল্লি:  সেফ আলি খান এবং তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহের কন্যা সারার বলিউডে যোগ দেওয়া নিয়ে ইদানিংকালে উত্তাল মিডিয়া। না না সময় সারার বিকিনি পরা ছবি, কোথাও আবার পার্টির আকর্ষণের কেন্দ্রে তিনি, আবার কখনও নিজের ছবির নায়ক এবং পরিচালকের সঙ্গে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সেফ-কন্যাকে। বলিউডে পা রাখার জন্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন অভিনেত্রী। এরমধ্যেই সেফ জানান তাঁর মেয়ের গ্ল্যামার দুনিয়ায় পা রাখা সম্পর্কে তাঁর মতামত। সেফ নিজে একজন অভিনেতা। তাঁর মা শর্মিলা ঠাকুর, বোন সোহা আলি খান, প্রাক্তন এবং বর্তমান স্ত্রী, অমৃতা এবং করিনা দুজনেই রুপোলি দুনিয়ার হলেও বাবা হিসেবে সেফ হয়তো চাননি তাঁর মেয়ে এই জগতে পা রাখুক। সেফ এক সাক্ষাত্কারে বলেন, কোনও বাবা-মা চাইবেন না তাঁদের সন্তান এতটা অনিশ্চয়তার মধ্যে পা বাড়াক। এখানে একের পর সফল ছবি বক্স অফিসকে উপহার দিয়েও, কাজ থাকে না বহু সময়। তারপর তিনি বলেন, সারা পড়াশোনা করেছে নিউইয়র্কে, সেখানে কোনও কাজ করতে পারত। এই মন্তব্যের ৪৮ ঘণ্টার মধ্যেই পাল্টি খেলেন তিনি। সেফের দাবি, তিনি একটা সাধারণ সাক্ষাত্কার দিয়েছিলেন। সেখানে তাঁর আসল বক্তব্যকে কার্যত বিকৃত করে, একটা লাইনকে উদ্ধৃত করে সেই কথাটা প্রচার করা হচ্ছে। তারপরই তিনি বলেন, তিনি তাঁর মেয়েকে ভালবাসেন এবং তাঁর কেরিয়ার চয়েসকে তিনি সমর্থন করছেন। তবে বাবা হিসেবে তিনি একটু হলেও চিন্তিত। সারাকে খুব শীঘ্রই অভিষেক কপূরের ছবি 'কেদারনাথ'-এ সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে দেখা যাবে। তবে সারার বলিউডে পা রাখা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় না না ধরনের খবর ঘোরাফেরা করেছে। কখনও শোনা গেছে তিনি হৃত্বিক রোশনের বিপরীতে বলিউডে পা রাখছেন। তারপর শোনা যায় টাইগার শ্রফের বিপরীতে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২'-র হাত ধরে সারা বলিউডে পা রাখতে চলেছেন। মাঝে সলমন খানের নামও শোনা যায়। তিনি নাকি সারাকে নিয়ে তাঁর শ্যালক আয়ুশ শর্মাকে সঙ্গে নিয়ে কাজ করবেন। অবশেষে অভিষেক কপূরের 'কেদারনাথ'-ই চূড়ান্ত হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget