এক্সপ্লোর

Salaar Collection: ৪ দিনে ডবল সেঞ্চুরি! প্রভাসের জাদুতে 'সালার' ২০০ কোটির ক্লাবে

Salaar BO Collection: শুক্রবার মুক্তি পেয়েছে প্রভাস অভিনীত প্রশান্ত নীলের ছবি 'সালার'। আর এর মধ্যেই সারা দেশজুড়ে ২০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। জোর টেক্কা দিচ্ছে শাহরুখের 'ডাঙ্কি'কে।

নয়াদিল্লি: 'ডাঙ্কি' মুক্তি পাওয়ার পরের দিনই মুক্তি পায় প্রভাসের নতুন ছবি 'সালার' (Salaar)। আর মুক্তির তিনদিনের মধ্যেই বক্স অফিসে লম্বা দৌড় লাগিয়েছে এই ছবি। শাহরুখ নাকি প্রভাস বক্স অফিসে কে বেশি ঝড় তুলবেন তা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা নেটপাড়ায়, অনুরাগীদের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। রবিবারই সারা দেশজুড়ে ব্যবসার সমীক্ষায় ২০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে 'সালার'।

শুক্রবার মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা প্রভাসের 'সালার: পার্ট ১ - সিজফায়ার'। বক্স অফিস সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের ১৬ হাজার ৫৯৩ শোয়ের প্রায় ১৭ লক্ষ টিকিট বিক্রি হয় অগ্রিম বুকিংয়েই। এর মধ্যে তেলুগু শোয়ের জন্যই ১৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। যার থেকে মোট আনুমানিক আয় প্রায় ৩৮.২৫ কোটি টাকা। ছবির মুক্তির আগে ২ লক্ষ টিকিট বিক্রি হয়েছে তামিল ও হিন্দি মিলিয়ে। এর থেকে তামিলে ব্যবসার পরিমাণ প্রায় ১.৯ কোটি টাকা, এবং হিন্দিতে ৫.৬২ কোটি টাকা। আর এরই সঙ্গে শনিবারের মত রবিবারও 'ডাঙ্কি'র সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করেছে 'সালার'। প্রাথমিক রিপোর্ট বলছে, রবিবার (তৃতীয় দিন) দেশজুড়ে প্রভাসের ‘সালার’ আয় করেছে ৬২.৮৯ কোটি টাকা। ৩ দিনের আয় ধরলে, গোটা বিশ্বে এই ছবি ইতিমধ্যেই নাম লিখিয়েছে ৪০০ কোটির ক্লাবে!

তিনদিনের আয়ের হিসাব:

প্রথম দিনের আয়- ৯০.৭ কোটি

দ্বিতীয় দিনের আয়- ৫৬.৩৫ কোটি

তৃতীয় দিনের আয়- ৬২.৮৯ কোটি

বড়দিনের আবহে বক্স অফিসে দুই তারকার ছবি যে একে অপরকে টক্কর দেবে বোঝাই যাচ্ছিল। গত কয়েকদিন ধরে ইন্ডাস্ট্রির অন্দর থেকে খবর মিলছিল যে শাহরুখ খানের 'ডাঙ্কি'র কারণে তার পর্যাপ্ত বা সমপরিমাণ হল পাচ্ছে না 'সালার'। মুক্তির তারিখ ঘোষণার সময় থেকেই চর্চায় ছিল 'ডাঙ্কি' ও 'সালার'। মাত্র একদিনের তফাতে দুই প্রতীক্ষিত ছবি বক্স অফিসে কেমন লড়াই করতে পারে সেটাই ছিল দেখার। যত দিন এগোতে শুরু করল, শুরু হল একাধিক বিতর্ক। একদিকে যখন শোনা যাচ্ছিল যে অগ্রিম বুকিংয়ে এগিয়ে আছে 'সালার', তখন এও শোনা যাচ্ছিল একাধিক জাতীয় মাল্টিপ্লেক্স চেন 'ডাঙ্কি'র শো সংখ্যা বেশি রাখছেন এবং তার  ফলস্বরূপ নাকি ক্ষুব্ধ 'সালার' নির্মাতারা। প্রথম দিনের বক্স অফিস আয়ের নিরিখে যদিও পরিষ্কারভাবে শাহরুখকে পিছনে ফেলেছেন প্রভাস।

হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালি ভাষায় মুক্তি পেয়েছে এই বহুচর্চিত ছবি। প্রভাসের পাশাপাশি সালার-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ এবং শ্রুতি হাসান। এছাড়াও রয়েছেন টিনু আনন্দ, শ্রিয়া রেড্ডি। কেজিএফ নির্মাতা প্রশান্ত নীল রয়েছেন ছবি পরিচালনার দায়িত্বে।  

আরও পড়ুন : 'Dunki' Vs 'Salaar': মারাঠা মন্দির থেকে সরল শাহরুখের 'ডাঙ্কি', শো সংখ্যা বাড়ানো হল প্রভাসের 'সালার' ছবির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prosenjit Chatterjee: প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
Aamir Khan : তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
Sonam Wangchuk: আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?

ভিডিও

Chok Bhanga 6ta : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, বিষ্ণুপুর থানায় সেবাশ্রয় নিয়ে অভিযোগ দায়ের
Mamata Banerjee: 'কামদুনি থেকে আর জি কর, সব জায়গায় আমি গেছি', বললেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
Samik Bhattacharya: তৃণমূলের সৃষ্টিলগ্ন থেকেই মদন মিত্র ছিলেন। কলকাতার মঞ্চ মদন মিত্র বাঁধতেন:শমীক
Ritabrata Banerjee: 'আমরা হচ্ছি কালেক্টিভ তৃণমূল, কোনও ঋতব্রত তৃণমূল নয়'। বললেন ঋতব্রত
Anubrata Mondal: 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জেলে গেলাম', অনুব্রতর নিশানায় অভিষেক।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: সাদ্দাম হুসেনের সঙ্গে মমতার তুলনা মদন মিত্রের, বললেন, ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে ও ভস্মীভূত হয়ে যাবে’
সাদ্দাম হুসেনের সঙ্গে মমতার তুলনা মদন মিত্রের, বললেন, ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে ও ভস্মীভূত হয়ে যাবে’
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Mamata Banerjee : মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি : মমতা বন্দ্যোপাধ্যায়
মানুষের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি : মমতা বন্দ্যোপাধ্যায়
TMC News: 'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
TMC News:'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
Madan Mitra News : 'পার্টিটা অভিষেকের নয়, লক্ষ লক্ষ কর্মীর' কালীঘাট-তৃণমূল ছেড়েই মমতা-শিবির নিয়ে বিস্ফোরক মদন
কালীঘাট তৃণমূল কেন ছাড়লেন মদন মিত্র ? কারণ সেই অভিষেকই ? স্পষ্ট করে দিলেন সবটাই
Embed widget