এক্সপ্লোর

Salman Khan: সলমনের বাড়িতে গুলির ছক কষা হয়েছিল আমেরিকায়! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

Salman Khan House Firing Case: অজ্ঞাত পরিচয়  দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু করে বান্দ্রা থানার পুলিশ

মুম্বই: অভিনেতা সলমন খানের (Salman Khan) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এবার একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। জানা গিয়েছে, এই হামলার ছক কষা হয়েছিল সুদূর আমেরিকায়। এই ঘটনার তদন্তে নেমে এমনটাই জানতে পেরেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। 

শুধু তাই নয়, মেগাস্টারের বাড়িতে হামলা চালানোর ছক প্রায় ১ মাস ধরে কষা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। এর মধ্যেই ঘটনায় তদন্তভার নিয়েছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।  

পুলিশ সূত্রে খবর, যে মোটর বাইকে করে এসে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা, সেটির রেজিস্ট্রেশন মহারাষ্ট্রের পানভেলের। সলমন খানের ফার্ম হাউসও পানভেলে। সূত্রের খবর, মোটর বাইকটির মালিকের তথ্য সংগ্রহ করছে পুলিশ। সেটি চুরি হয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। গুলি চালানোর পর মাউন্ট মেরি চার্চের কাছে মোটর বাইকটি ফেলে পালায় দুষ্কৃতীরা। তারা মুম্বই শহরের বাইরে চলে গিয়ে থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ। 

অভিনেতার বাড়ির নিরাপত্তারক্ষীদের বয়ানের ভিত্তিতে অজ্ঞাত পরিচয়  দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু করে বান্দ্রা থানার পুলিশ। এবার ঘটনায় তদন্তভার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হল।    

এদিকে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই সোশাল মিডিয়ায় সলমনের উদ্দেশ্যে একটি হুমকি পোস্ট দিয়ে ঘটনার দায় স্বীকার করেছে। দায় স্বীকারকারী ফেসবুক পেজের আইপি ঠিকানাটি কানাডায় পাওয়া গেছে। ফেসবুক পোস্টটি তৈরি করার জন্য একটি ভিপিএন ব্যবহার করা হয়েছে কিনা তা পুলিশ তদন্ত করছে, এমনটাই জানা গিয়েছে সংবাদসংস্থা এনডিটিভি সূত্রে।                                           

আরও পড়ুন, দাগী আসামি ! খুন, ডাকাতি সহ একাধিক অপরাধে নাম জড়িয়ে সলমনের বাড়ির সামনে গুলি চালানো দুষ্কৃতীর

এদিকে, ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সলমন খানকে ফোন করে কথা বলেছেন তাঁর সঙ্গে। সলমন খান ওয়াই ক্যাটেগরির পুলিশি নিরাপত্তা পান। ব্যক্তিগত  বন্দুকের লাইসেন্সও রয়েছে তাঁর। তবে এই ঘটনার পর সলমনের নিরাপত্তা আরও জোরদার করার বিষয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget