এক্সপ্লোর

Salman on Tiger 3 Film: 'টাইগার থ্রি'-শ্যুট! কঠিন শারীরিক পরিশ্রমে নিজেকে তৈরি করছেন সলমন

সামনেই টাইগার থ্রি'-শ্যুট, নিজেকে কোনওভাবেই পিছিয়ে রাখতে চান না ভাইজান। কঠোর শারীরিক কসরতের মধ্য দিয়েই তাই প্রস্তুতি সেরে ফেলছেন তিনি। 

মুম্বই: সলমন খানের শেষ ইনস্টা পোস্ট প্রমাণ করছে কতটা দৈহিক পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। সামনেই টাইগার থ্রি'-শ্যুট, নিজেকে কোনওভাবেই পিছিয়ে রাখতে চান না ভাইজান। কঠোর শারীরিক কসরতের মধ্য দিয়েই তাই প্রস্তুতি সেরে ফেলছেন তিনি। অ্যাকশান থ্রিলার ঘরানার এই ছবিতে গুপ্তচর রবীন্দ্র কৌশিকের জীবনের অবিশ্বাস্য সব গল্প বলবেন পরিচালক। তবে এর আগে বায়োপিকে অভিনয় করতে দেখা যায়নি সলমনকে। ৭০ ও ৮০-র দশকে কাজ করা এই গুপ্তচরের জীবনী নিয়ে কাজ করার জন্য বেশ পড়াশোনা করতে হয়েছে গোটা টিমকে। গুপ্তচর রবীন্দ্র কৌশিক পরিচিত ছিলেন 'ব্ল্যাক টাইগার' নামে। সেই কারণেই ছবির এমন নাম। ছবিটি পরিচালনা করছেন রাজকুমার গুপ্তা।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করলেন সলমন খান। দেখা যাচ্ছে জিমে সল্লুভাইয়ের ওয়ার্ক আউট সেশন। বাইসেপ তৈরিতে ব্যস্ত তিনি। ভিডিও-র ক্যাপশনে লিখলেন, ''আমার মনে হয় এই লোকটি টাইগার থ্রি-র জন্য ট্রেনিং নিচ্ছেন।'' সলমনের এই পোস্টেই অভিভূত অনুরাগীরা। কমেন্ট করে অনেকে নিজেদের অভিব্যক্তি জাহির করেছেন। কেউ লিখছেন, ''ওহ মাই গড...তোমার পরিবর্তন দেখার জন্য ধৈর্য রাখতে পারছি না।'' কারও আবার ছোট্ট প্রতিক্রিয়া, ''অসাধারণ।''

প্রসঙ্গত, 'এক থা টাইগার' ফ্র্যাঞ্চচাইজির তৃতীয় ছবি টাইগার থ্রি। এই ছবিতে অ্যান্টিহিরোর ভূমিকায় দেখা যাবে ইমরান হাসমিকে। কিছুদিন আগেই একটি ছবি শেয়ার করে ছবিতে নিজের লুকের ঝলক দেখিয়েছেন ইমরান। সব কিছু ঠিক থাকলে এ বছর মুক্তি পেতে পারে 'টাইগার থ্রি'। অস্ট্রিয়া, মরোক্কো, তুরস্ক এবং রাশিয়ায় হবে ছবির শ্যুটিং। সেই সঙ্গে ছোট কয়েকটি দৃশ্যের শ্যুটিং হবে সংযুক্ত আরব আমিরশাহিতেও। যদিও শুরুতে আয়ারল্যান্ড, গ্রিস, স্পেন এবং ফ্রান্সে শ্যুটিংয়ে ভাবনা চিন্তা ছিল নির্মাতাদের, কোভিডের কারণে অনেক পরিকল্পনাই বাতিল করে দেওয়া হয় বলে সূত্রের খবর। প্রায় ৩০০ কোটির বাজেটে তৈরি হচ্ছে টাইগার ফ্র্যাঞ্চাইজির এই ছবি। সব রকমের অ্যাকশন থাকবে এই ছবিতে এমনটাই জানা গিয়েছে। 

 

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget