এক্সপ্লোর

Radhe Film: নকল সাইটে ফাঁস 'রাধে', কড়া বার্তা দিলেন সলমন

সদ্য মুক্তি পেয়েছে সলমন খানের নতুন ছবি 'রাধে'। করোনা পরিস্থিতিতে আপাতত বন্ধ সমস্ত সিনেমাহল। তাই ওটিটি প্ল্যাটফর্মেই 'রাধে'দেখছেন অনুরাগীরা। কিন্তু এর মধ্যেই পাইরেসি নিয়ে সরব হলেন 'ভাইজান'। সোশ্যাল মিডিয়ায় সিনেমা জালিয়াতি নিয়ে কড়া পোস্ট করলেন 'রাধে'-র নায়ক।

মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে সলমন খানের নতুন ছবি 'রাধে'। করোনা পরিস্থিতিতে আপাতত বন্ধ সমস্ত সিনেমাহল। তাই ওটিটি প্ল্যাটফর্মেই 'রাধে'দেখছেন অনুরাগীরা। কিন্তু এর মধ্যেই পাইরেসি নিয়ে সরব হলেন 'ভাইজান'। সোশ্যাল মিডিয়ায় সিনেমা জালিয়াতি নিয়ে কড়া পোস্ট করলেন 'রাধে'-র নায়ক।

আজ নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি বিবৃতি পোস্ট করেন সলমন। সেখানে লেখা আছে, 'আমরা রাধে ছবিটি যথেষ্ট স্বল্পমূল্যেই দেখবার ব্যবস্থা করেছি। মাত্র ২৪৯ টাকাটেই রাধে দেখা যাচ্ছে। কিন্তু এমন অনেক জাল সাইট আছে যেখানে রাধে স্ট্রিম করা যাচ্ছে। আমরা ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছি ও পুলিশ এর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। আপনারা এমন জাল সাইটে রাধে দেখলে আইনের জালে জড়িয়ে পড়বেন। এতে সমস্যা বাড়বে। দয়া করে সঠিক ও আইনতভাবে রাধে দেখুন।' এই বক্তব্য দ্রুত ছড়িয়ে দিতে #রাধেমুভি এবং #২৪৯ এই দুটি টুইটার ট্রেন্ডে সলমন ইতিমধ্যেই তাঁর কথা তুলে ধরেছেন।

শুধু তাই নয়, নিজের একটি ভিডিও পোস্ট করেছেন সলমন। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে। 'একটা ছবি বানাতে অনেক লোকের অনেক খাটুনি থাকে। খারাপ লাগে যখন কেউ সেই ছবি পাইরেসি বা জাল করে দেখে। আপনাদের কেবল একটাই কথা দিতে হবে। আপনারা সঠিক ওটিটি প্ল্যাটফর্মে নিয়ম মেনে রাধে ছবিটি দেখুন। বিনোদনে কোনও জালিয়াতি নয়।'

ঈদের দিন গোটা বিশ্বে মুক্তি পেয়েছে প্রভু দেবা পরিচালিত রাধে। ছবিতে সলমন খানের বিপরীতে রয়েছেন দিশা পাটনি। কেবল ভারতে নয়, রাধে মুক্তি পেয়েছে বিশ্বব্যাপি। দুবাইয়ের সিনেমাহলেও রাধে দেখতে ভিড়ের ছবি ধরা পড়েছে। এই ছবিতে রণদীপ হুডা ও জ্য়াকি শ্রফের মত অভিনেতাদেরও দেখা মিলবে।

'রাধে'র একটি গানে অভিনয় করেছেন বলিউড সুন্দরী জ্য়াকলিন ফার্নান্ডেজের। অন্যান্য ছবির মত রাধে ও সাফল্য পায় কি না তাই দেখার। ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে রাধে ছবির টাইটেল ট্র্যাক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Amit Shah: ন্যাশনাল লাইব্রেরিতে 'মিউজিয়াম অফ ওয়ার্ডস'-এর প্রথম পর্যায়ের উদ্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে ঢালাই ভাঙতে আনা হয়েছে ভাইব্রেটর
Abhishek Banerjee: 'পশ্চিমবঙ্গ পুলিশের লজ্জা হওয়া উচিত', আমতলার অফিস ভাঙা নিয়ে পুলিশ-BJP-কে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget