এক্সপ্লোর

Samantha Ruth Prabhu Wedding : লাল শাড়ি পরে বাঁধা পড়লেন সাত পাকে, চার হাত এক হল সামান্থা-রাজের, জল্পনা তুঙ্গে

শোনা যাচ্ছে , এক্কেবারে ব্যক্তিগত পরিসরে চারহাত এক হয়েছে অভিনেত্রী সামান্থা ও তাঁর নতুন সঙ্গীর।

নাগার্জুন এখন অতীত। পুরনো জীবনসঙ্গী নতুন জীবনে সেটলড। এবার নতুন সঙ্গীর সঙ্গে সাত পাক ঘুরলেন দক্ষিণী হার্টথ্রব অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও। শুরু হল তাঁর নতুন জীবন। শোনা যাচ্ছে , এক্কেবারে ব্যক্তিগত পরিসরে চারহাত এক হয়েছে অভিনেত্রী ও তাঁর নতুন সঙ্গীর।

এর আগে দক্ষিণী তারকা নাগার্জুনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন সামান্থা। শোনা যাচ্ছে, সামান্থা ‘দ্য ফ্যামিলি ম্যান’ -এর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। যদিও, তাঁরা দুজনেই এখনও তাঁদের বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। 

লাল শাড়ি পরে নববধূ সামান্থা রুথ প্রভু

এইচটি সিটি তাদের এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, সামান্থা এবং রাজ সোমবার সকালে বিয়ে করেছেন। বিয়েটি ঈশা যোগা সেন্টারের লিঙ্গ ভৈরব মন্দিরে সম্পন্ন হয়েছে। এই বিয়েতে ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। সামান্থা বিয়ের জন্য লাল রঙের শাড়ি পরেছিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

রাজের প্রাক্তন স্ত্রী এই পোস্টটি করেছিলেন

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার রাত থেকে তাঁদের বিয়ের খবর ছড়িয়ে পড়ে। রাজ এবং সামান্থা দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে ( Sshyamali De )। তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরিও পোস্ট করেছিলেন। যেখানে লেখা ছিল- হঠকারী মানুষরা হঠকারী কাজ করে। এই পোস্টের পর থেকে সামান্থা এবং রাজের বিয়ের খবর আরও বেশি করে আলোচনায় আসে। ২০২২ সালে রাজ এবং শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়। 

সকলেই জানেন, সামান্থা রুথ প্রভুর প্রথম বিয়ে হয়েছিল নাগা চৈতন্যের সঙ্গে। তাঁদের বিয়েও টেকেনি। ২০২১ সালে তাঁরা বিবাহবিচ্ছেদ করেন। এরপর দুজনেই তাঁদের জীবনে নতুন পছে এগিয়ে গিয়েছেন। নাগা চৈতন্যও দ্বিতীয় বিয়ে করেছেন। তিনি অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর সামান্থা এবং রাজ একসঙ্গে ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে কাজ করেছিলেন। এরপর থেকে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেম হয়। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। এখন তাঁদের বিয়ের খবর নিয়ে আলোচনা চলছে।                 

 

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget