এক্সপ্লোর

Samantha Updates: ইঙ্গিতপূর্ণ পোস্ট করে নাগা চৈতন্যকে ইনস্টাগ্রামে আনফলো করলেন সামান্থা

গত বছর বৈবাহিক সম্পর্কে ইতি টেনে তাঁরা লেখেন যে, 'নিজেদের পথে এগিয়ে চলার জন্য' তাঁরা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন। তাঁরা এও জানান যে অনেক আলোচনার পরই  তাঁরা এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।

চেন্নাই: বিবাহিত জীবনে ইতি টেনেছেন গত বছরই। এবার প্রাক্তন স্বামী নাগা চৈতন্যকে (Naga Chaytanya) সোশ্যাল মিডিয়াতেও আনফলো করলেন দক্ষিণী তারকা সামান্থা প্রভু (Samantha Prabhu)। তার পাশাপাশি করলেন একটি ইঙ্গিতপূর্ণ পোস্টও। সবমিলিয়ে কী বার্তা দিতে চাইলেন 'পুষ্পা দ্য রাইজ' ছবিতে আইটেম নম্বরে ঝড় তোলা অভিনেত্রী?

২০২১ সালের অক্টোবরে বিবাহিত জীবনে ইতি টানার ঘোষণা করেন সামান্থা প্রভু ও নাগা চৈতন্য (Chay Akkineni)। যৌথভাবে দুজনে একই বিবৃতি প্রকাশ করেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। চার বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টেনে তাঁরা লেখেন যে, 'নিজেদের পথে এগিয়ে চলার জন্য' তাঁরা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসছেন। তাঁরা এও জানান যে অনেক আলোচনার পরই  তাঁরা এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এবার চৈ আক্কিনেনিকে ইনস্টাগ্রামে আনফলো করার পাশাপাশি সেখান থেকে দুজনের সমস্ত ছবিও মুছে দিলেন 'ও অন্তাভা' অভিনেত্রী। যদিও, এখনও সামান্থাকে ইনস্টাগ্রামে ফলো করেন নাগা। এবং তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুজনের বেশ কিছু ছবিও রয়েছে।


Samantha Updates: ইঙ্গিতপূর্ণ পোস্ট করে নাগা চৈতন্যকে ইনস্টাগ্রামে আনফলো করলেন সামান্থা

আরও পড়ুন - Salman Khan: সাংবাদিক নিগ্রহের জের, সলমন খানকে সমন পাঠাল আদালত

গত কিছুদিন ধরেই সামান্থা প্রভু ও নাগা চৈতন্য মধ্যের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লেগেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু সমস্ত গুঞ্জনে জল ঢেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'কখনও কখনও শক্তি আগুনের লেলিহান শিখার মতো চোখে দেখা যায় না। কখনও কখনও ছোট্ট স্ফুলিঙ্গই মৃদুভাবেও শক্তির পরিচয় দেয়। তাই এগিয়ে চলো। তুমিই পারবে- আমার মা বলেন।'

প্রসঙ্গত, গত বছর অভিনেত্রী সামান্থা প্রভু নিজের ট্যুইটার হ্যান্ডল থেকে আক্কিনেনি পদবী ফেলে নাম বদলে 'এস' করে দেওয়ার পর থেকেই সামান্থা এবং চৈতন্যের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন প্রকাশ্যে আসে। যদিও সোশ্যাল মিডিয়ায় একে অন্যের কাজের প্রশংসা করতে দেখা গিয়েছিল তাঁদের। নাগা চৈতন্যের প্রথম হিন্দি ছবি 'লাল সিং চাড্ডা'। সেই সিনেমার সেট থেকে আমির খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। সেই পোস্টটি রিশেয়ার করতে দেখা যায় অভিনেত্রী সামান্থাকে। তারপরই বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন দুই তারকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget