এক্সপ্লোর

Sandhya Mukhopadhyay Health: স্থিতিশীল হলেও এখনও সঙ্কটমুক্ত নন সন্ধ্যা মুখোপাধ্যায়

আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পরই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানাতে পারবেন চিকিৎসকরা।

ঝিলম করঞ্জাই, কলকাতা: কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্য়ায়ের (Sandhya Mukhopadhyay) শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এখনও তিনি সঙ্কটমুক্ত নন। তিনি জানা যাচ্ছে, গতকাল তাঁর শারীরিক অবস্থ যেমন ছিল, আজ তাতে তেমন কোনও হেরফের হয়নি। ফলে গীতশ্রী বিপদমুক্ত কিনা তা এখনও জানাতে পারছেন না চিকিৎসকরা। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী আরও ৪৮ ঘণ্টা না কাটলে তাঁরা নিশ্চিতভাবে বলতে পারবেন না। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পরই তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত জানাতে পারবেন চিকিৎসকরা।

হাসপাতালে সূত্রে জানা যাচ্ছে, জেনারেল বেডেই রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। কোভিডের সংক্রমণের কারণে আইসোলেশনে রয়েছেন। চিকিৎসকরা জানাচ্ছেন, গীতশ্রীর হৃদরোগের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নেফ্রোলজির বিশেষজ্ঞরাও তাঁর কিডনির পরিস্থিতি সঠিক রাখতে পরামর্শ দিচ্ছেন। করোনা সংক্রমণের সপ্তম দিন কাটলে চিকিৎসকরা কিছুটা চিন্তামুক্ত হবেন। পাশাপাশি তাঁরা জানাচ্ছেন, কয়েকদিন আগে পড়ে যাওয়ার ফলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কোমরে যে চোট লেগেছিল, তা নিয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আলোচনায় বসবেন তাঁরা। আপাতত ওষুধ দিয়েই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।

আরও পড়ুন - Mithya: ছেলের পর এবার বলিউডে আত্মপ্রকাশ ভাগ্যশ্রী কন্যার, দেখেছেন তাঁকে?

হাসপাতাল সূত্রে আরও জানা যাচ্ছে, এখনও লিভারে এনজাইম বেশি আছে। হিমোগ্লোবিনের পরিমাণও কিছুটা কম। ফুসফুসে সংক্রমণ রয়েছে। তাঁর হৃদযন্ত্রে দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে। সেই কারণে গতকাল ছোট মাত্রায় হার্ট ফেলিওর হয়েছিল বলে জানিয়েছেন চিকিত্‍সকরা। পড়ে গিয়ে কোমরে যে আঘাত পেয়েছেন, তার জন্য দেখছেন অর্থোপেডিক সার্জন। তাঁর 'পদ্ম' সম্মান প্রত্যাখ্যানকে ঘিরে বিতর্কের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন সন্ধ্যা মুখোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এসএসকেএম হাসপাতাল থেকে অ্যাপোলোতে সরানো হয় গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে (Sandhya Mukhopadhyay)। বৃহস্পতিবার সন্ধেয় গ্রিন করিডর গড়ে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।শিল্পীকে এসএসকেএম হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, শিল্পীর কোভিড রিপোর্ট পজিটিভ (COVID Report)। এসএসকেএম-এ সব ব্যবস্থা থাকলেও, সন্ধ্যা মুখোপাধ্যায়ের যেহেতু হার্ট ফেলিওর হয়েছে, কোনও ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। তাই শিল্পীকে অ্যাপোলোতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget