এক্সপ্লোর

Sara Ali Khan: সুশান্তের সঙ্গে ফের সূর্যোদয় সূর্যাস্ত দেখতে সবকিছু করতে রাজি সারা

Sara Ali Khan on Sushant Singh Rajput: অনেক রাতের সেই পোস্ট এখানেই শেষ করেননি সারা। তিনি কি চাঁদের দিকে তাকিয়ে কলম ধরেছিলেন? সারা লিখছেন...

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় স্মৃতির কোলাজ। টুকরো টুকরো পুরনো স্মৃতিতে স্বপ্নকে ফিরে দেখা যেন। কোথাও হেডফোনে সারা আলি খান (Sara Ali Khan)-কে কিছু শোনাচ্ছেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। কোথাও আবার ছবির কোনও দৃশ্যে একে অপরের সঙ্গে খুনসুটিতে মেতেছেন দুই অভিনেতা অভিনেত্রী।                                                                                                               

সোশ্যাল মিডিয়ায় 'কেদারনাথ' (Kedarnath) ছবির বিভিন্ন দৃশ্য শেয়ার করে নিয়েছেন ছবির নায়িকা সারা আলি খান। লিখেছেন, 'চার বছর আগে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন সত্যি হয়েছিল। আমার কাছে ওই দিনগুলো এখনও স্বপ্নের মতো আর আগামী দিনেও স্বপ্নই থাকবে। আমি যে কোনও উপায়ে আবার ২০১৭ সালে ফিরে যেতে চাই আর এই ছবির প্রত্যেকটা দৃশ্য আবার.. নতুন করে শ্যুটিং করতে চাই... প্রত্যেকটা মুহূর্তকে আবার নতুন করে বাঁচতে চাই। সুশান্তের থেকে কত কিছু শিখেছিলাম..গান নিয়ে, সিনেমা নিয়ে, বই নিয়ে, অভিনয় নিয়ে, জীবন নিয়ে, আকাশ আর তারাদের নিয়ে....। আমরা একসঙ্গে প্রতিটা সূর্যোদয় দেখেছি, সূর্যাস্ত দেখেছি, চাঁদ উঠতে দেখেছি, নদীর জলের শব্দ শুনেছি। ম্যাগি আর কুড়কুড়ের প্রতিটা প্লেট উপভোগ করেছি একসঙ্গে। ভোর ৪টেয় উঠে তৈরি হতাম রোজ। গাট্টু স্যরের পরিচালনায় কাজ করেছি.. আমি আবার মুক্কু হতে চাই। সারা জীবনের জন্য আমায় এমন একটি স্মৃতি দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।'                                                                                                                                                                                 

আরও পড়ুন: Deepika Padukone: রোহিত শেট্টির নতুন ছবিতে 'লেডি সিংঘম' দীপিকা পাড়ুকোন

অনেক রাতের সেই পোস্ট এখানেই শেষ করেননি সারা। তিনি কি চাঁদের দিকে তাকিয়ে কলম ধরেছিলেন? সারা লিখছেন, ' আমি জানি, আজ রাতের ঝলমলে চাঁদটার মতো সুশান্তও অনেকটা দূর থেকে ঝলমল করছে। ওর প্রিয় চাঁদটার ঠিক পাশে। ও ছিল, আছে, থাকবে...'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget