এক্সপ্লোর

Sara Ali Khan: সলমনকে 'আঙ্কল' সম্বোধন সারার, পাল্টা জবাব দিলেন ভাইজানও

Salman Khan: সম্প্রতি এক অনুষ্ঠানে আচমকা সলমন খানকে 'আঙ্কল' বলে সম্বোধন করে ফেলেন অভিনেত্রী। পাল্টা উত্তর দেন ভাইজানও।

মুম্বই: স্টার কিড হলেও বলিউডে নিজের পায়ের তলার মাটি ক্রমশ শক্ত করে নিচ্ছেন সারা আলি খান (Sara Ali Khan)। তাঁর নামের পিছনে পরিবারের একাধিক বড় নাম থাকার জন্য যেমন 'স্টার কিড' তকমা লেগে গিয়েছে। তেমনই বলিউডে টিকে থাকার লড়াইয়ের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন অভিনেত্রী। ইতিমধ্যেই তাঁকে বি টাউনের বেশ কিছু বড় অভিনেতার বিপরীতে দেখা গিয়েছে। অক্ষয় কুমার, রণবীর সিংহ, সুশান্ত সিংহ রাজপুত, ধনুশ, এঁদের বিপরীতে কাজ করে ফেলেছেন অভিনেত্রী। মিষ্টি হাসি, প্রাণোচ্ছ্বল ব্যবহার এবং সকলের সঙ্গে মিশতে পারার মতো চারিত্রিক বৈশিষ্ঠ্যের জন্য়ই মূলত সারা খুব কম সময়ের মধ্যে বলিউডে জনপ্রিয় নায়িকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে আচমকা সলমন খানকে 'আঙ্কল' বলে সম্বোধন করে ফেলেন অভিনেত্রী। পাল্টা উত্তর দেন ভাইজানও (Salman Khan)। আর দুই তারকার এই কথপোকথন নেট দুনিয়ায় হাসির রোল তুলেছে।

সারার 'আঙ্কল' সম্বোধনে সলমনের জবাব-

সম্প্রতি এক অনুষ্ঠানে মঞ্চে একসঙ্গে ছিলেন সারা আলি খান এবং সলমন খান। চলতি বছরের আইফা সঞ্চালনা করছিলেন ভাইজান। সেখানেই মঞ্চে আসেন সারা। অনুষ্ঠান চলাকালীনই আচমকা ভাইজানকে 'আঙ্কল' সম্বোধন করে বসেন অভিনেত্রী। কিন্তু তাঁর এমন কথায় মোটেই কিংকর্তব্যবিমুঢ় হননি ভাইজান। বরং দেখা যায় বেশ স্পোর্টিংলি নেন বিষয়টিকে। আর সঙ্গে সঙ্গে সারাকে উত্তরও দেন তিনি।

সম্প্রতি একটি ভিডিও নেট দুনিয়ায় শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সারা আলি খান মজার ছলে সলমন খানকে বলছেন যে, তিনি সলমন খান 'আঙ্কল'-এর সঙ্গে নতুন কোনও ব্র্যান্ডস চালু করতে চান। সারার কাছ থেকে 'আঙ্কল' সম্বোধন শুনেই পাল্টা ভাইজান তাঁকে জানিয়ে দেন যে, অভিনেত্রী একটি ছবি হারালেন। কারণ, যেহেতু সারা তাঁকে আঙ্কল বলে ডেকেছেন, তাই সলমনের নায়িকা আর তাঁর হওয়া হল না। দুই তারকার এমন কথপোকথন শুনে হাসিতে ফেটে পড়েন উপস্থিত দর্শকেরা।

আরও পড়ুন - Shamshera: 'শামশেরা' অভিনেতারা কে কত টাকা পারিশ্রমিক নিলেন এই ছবির জন্য?

প্রসঙ্গত, সারা আলি খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'আতরঙ্গী রে' ছবিতে। এই ছবিতে তাঁকে দেখা যায় অক্ষয় কুমার এবং ধনুশের সঙ্গে। অন্যদিকে, সলমন খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'অন্তিম' ছবিতে। চলতি বছর একাধিক ছবি মুক্তি পাবে তাঁর। এই মুহূর্তে 'টাইগার থ্রি', 'কভি ইদ কভি দিওয়ালি' এবং আরও বেশ কিছু ছবি রয়েছে তাঁর হাতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget