এক্সপ্লোর

Sara Ali Khan on Ibrahim: 'কথা দিচ্ছি.. চিরকাল তোমার হয়ে গলা ফাটাব', ভাই ইব্রাহিমের জন্মদিনে আবেগপ্রবণ পোস্ট সারার

Sara Ali Khan on Ibrahim Ali Khan: সোশ্যাল মিডিয়ায় সারা লিখেছেন, 'আমার ছোট্ট ভাই... ইব্রাহিম... কথা দিচ্ছি আমি চিরকাল তোমার পিছনে থাকব'

কলকাতা: তাঁদের ভাই বোনের মধ্যের সম্পর্ক ভীষণ ভাল। সবসময়েই ছোট ভাইকে আগলে রাখেন সারা আলি খান (Sara Ali Khan)। আর সেই ভাইয়ের জন্মদিনে, একেবারে শেষ মুহূর্তে শুভেচ্ছা এল দিদির তরফ থেকে। মার্চের ৭ তারিখ মুক্তি পাবে ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)-এর নতুন ছবি 'নাদানিয়া'। এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন ইব্রাহিম। আর তারই কয়েক মুহুর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সারা। সেই সঙ্গে রাখলেন ভাইয়ের জন্য খোলা চিঠি। কী লিখলেন সারা আলি খান? 

সোশ্যাল মিডিয়ায় সারা লিখেছেন, 'আমার ছোট্ট ভাই... ইব্রাহিম... কথা দিচ্ছি আমি চিরকাল তোমার পিছনে থাকব। সবসময় তোমায় সমর্থন করব, তোমার হয়ে চিৎকার করব। তুমি তো আমার চোখে চিরকালই তারকা ছিলে। ঈশ্বরের ইচ্ছায় এবার পুরো পৃথিবী দেখবে তোমায় বড় হতে, নায়ক হয়ে উঠতে, ঝলমল করতে। শুভ জন্মদিন। তোমার নতুন সিনেমাকে শুভেচ্ছা। আর হ্যাঁ, মনে রেখো, এই তো সবে শুরু।' সোশ্যাল মিডিয়ায় সারা আলি খানের এই পোস্টে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বলিউডের অনেকেই। 

অন্যদিকে, সদ্যই সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করেছিলেন কর্ণ জোহর। সেখানে তিনি লিখেছিলেন, 'আবার হতেও পারে এটা কোনও ছবির ঘোষণা.. তবে সেটা আপনাদের সাহায্যে। আমরা গত কয়েক বছর ধরে এই ছবিটার শ্যুটিং করছি, তবে এই সিনেমা সংক্রান্ত সমস্ত খবরই গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। এমনকি আমরা যে কলাকুশলীদের নিয়ে শ্যুটিং করছি, তাঁদেরও এই ছবিটা নিয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি। আমাদের নতুন পরিচালকের তেমনটাই সিদ্ধান্ত ছিল। আপনাদের কিছু কিছু সংকেত দেওয়া যাক..'

'এই ছবিতে একজন দক্ষিণী তারকা অভিনয় করছেন যিনি সদ্য সদ্য একটি প্যান ইন্ডিয়া ছবিতে অভিনয় করেছেন।'

'একজন ভীষণ জনপ্রিয় অভিনেত্রী, তাঁর এনার্জি, আবেগ, অভিনয় দক্ষতা সমস্ত কিছু দিয়ে আমাদের আবার মুগ্ধ করতে আসছেন।'

'একজন ঐতিহ্যশালী অভিনেতা তাঁর ডেবিউ করার জন্য উদয়াস্ত খাটছে। তাঁর নামের সঙ্গে এন শব্দটার যোগাযোগ রয়েছে।'

ছবিটা তৈরি হয়ে গিয়েছে। আমরা খুব তাড়াতাড়িই ছবিটি মুক্তি করতে প্রস্তুত। যদি এই ছবির নাম আর অভিনেতা অভিনেত্রীদের নাম সঠিকভাবে কেউ আন্দাজ করতে পারেন, তাহলে তাঁকে এই ছবির ঝলক দেখাতে অবশ্যই তাঁদের আমন্ত্রণ করব।'

এই পোস্ট কার্যত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকের মন্তব্যেই ঘুরে ফিরে আসে বেশ কয়েকটা নাম। অনেকেই লিখেছে, প্রথম ব্যক্তি, যিনি প্যান ইন্ডিয়া ছবিতে কাজ করেছেন তিনি হলেন পৃথ্বীরাজ সুকুমারণ। জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় বেশিরভাগ মানুষই লিখেছেন কাজলের (Kajol) নাম। অনেকে আবার তুলে ধরেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-এর নামও। তৃতীয় নতুন অভিনেতা হিসেবে প্রায় সবাই লিখেছেন ইব্রাহিম আলি খান (Ibrahim Ali Khan)-এর নাম।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

আরও পড়ুন: Anurag Kashyap: বলিউড 'বিষাক্ত', সব ছেড়ে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান অনুরাগ কশ্যপ!

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget