এক্সপ্লোর

IPL 2025: আইপিএলে বিভ্রাট, পারফর্ম করার সময় নায়িকার পরিচয় দেওয়া হল পিসির নামে!

Bollywood News: গুয়াহাটিতে আজ রাজস্থান রয়্য়ালস (Rajasthan Royals) বনাম চেন্নাই সুপার কিংগসের (Chennai Super Kings) ম্যাচ।

কলকাতা: আইপিএলের (IPL 2025)-এর ইতিহাসে নাম বিভ্রাট। নাহ.. বাইশ গজের কোনও তারকার নাম নয়, ধারাভাষ্যকার ভুল করলেন এক বলি অভিনেত্রীর নাম! আইপিএল মানেই তো বাইশ গজের টান টান উত্তেজনা আর বিনোদনের দুর্দান্ত ককটেল। প্রত্যেকবারের আইপিএলই থাকে বলিউড তারকা খচিত। এবারের আইপিএলের উদ্বোধন হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। সেখানে পারফর্ম করেছিলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), দিশা পাটানি (Disha Patani) ও কর্ণ আউজলা (Karan Aujla) ও অন্যান্যরা। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন স্বয়ং কিংগ খান। শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে এবার কেবল আইপিএলেন উদ্বোধন নয়, একাধিক ভেন্যুতেই আয়োজন করা হয়েছিল বিনোদনমূলক অনুষ্ঠানের। এদিন গুয়াহাটিতে রাজস্থান রয়্য়ালস (Rajasthan Royals) বনাম চেন্নাই সুপার কিংগসের (Chennai Super Kings) ম্যাচের আগেও আয়োজন ছিল বিনোদনমূলক অনুষ্ঠানের। আর সেখানেই ঘটল নাম বিভ্রাট। 

এদিনের অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন সারা আলি খান (Sara Ali Khan)। কিন্তু ধারাভাষ্যকার তাঁর ঘোষণা করার সময় বলে বসেন, সোহা আলি খান (Soha Ali Khan)। সোহা শর্মিলা ঠাকুরের কন্যা। সেফ আলি খানের (Saif Ali Khan) বোন। অর্থাৎ সম্পর্কে সারা আলি খানের পিসি। সেই পিসির নামেই পরিচয় করানো হল সারাকে। এরপরে অবশ্য মঞ্চে এসে মাতিয়ে দেন সারা।

গুয়াহাটিতে আজ রাজস্থান রয়্য়ালস (Rajasthan Royals) বনাম চেন্নাই সুপার কিংগসের (Chennai Super Kings) ম্যাচ। আর সেই ম্যাচে টান টান উত্তেজনার বাইশ গজের খেলার বাইরে, উপরি পাওনা হল সারা আলি খানের (Sara Ali Khan) পারফর্মম্যান্স। এদিন গুয়াহাটির স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে পারফর্ম করেন সারা আলি খান। আর অভিনেত্রীকে মঞ্চে পারফর্ম করতে দেখেই, সোশ্যাল মিডিয়ায় টেনে আনল রিয়ান পরাগের (Riyan Parag) প্রসঙ্গ। 

কেন রিয়ান পরাগ? তাঁর সঙ্গে অভিনেত্রীর যে প্রেমের গুঞ্জন ছিল এমনটা নয়। তবে রিয়ান পরাগ যে সারা অনুরাগী, তা বললে অত্যুক্তি করা হয় না। সেই রিয়ান পরাগের আসামের স্টেডিয়ামেই নাচ করলেন সারা। বর্তমানে রাজস্থান রয়্যালস-এর হয়ে খেলছেন রিয়ান পরাগ। আজ তাঁদের ম্যাচের আগে পারফর্ম করেন সারা আলি খান। ২০২৪ সালের আইপিএলের সময় সারা আলি খান ও অনন্য়া পাণ্ডর সঙ্গে বিতর্কে নাম জড়িয়েছিল রিয়ান পরাগের। গত মরসুমে সোশ্যাল মিডিয়ায় রিয়ান পরাগের একটি ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে রিয়ান পরাগকে দেখাতে বলা হয়েছিল তাঁর ফোনের সার্চ হিস্ট্রি। রিয়ান পরাগ সম্ভবত সার্চ হিস্টি মুছতে ভুলে গিয়েছিলেন। আর সেই ভিডিওতেই দেখা যায় যে সেখানে রয়েছে দুটি সার্চ। 'অনন্যা পাণ্ড হট', ও 'সারা আলি খান হট'। এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়। প্রথমে রিয়ান পরাগ এই ভিডিও নিয়ে কিছু বলেননি। পরে তিনি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেন। তবে বিতর্ক থামেনি। আজ সোশ্যাল মিডিয়ায় সারা আলি খানের পারফর্মমেন্স দেখার পরেই নেটিজেনরা টেনে এনেছেন রিয়ান পরাগের প্রসঙ্গ। 

 

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget