এক্সপ্লোর

Sara Ali Khan: 'কুছ তো লোগ কহেঙ্গে...',ট্রোলের জবাবে নীরবতা ভাঙলেন সারা

Sara Ali Khan: আগামী কালই মুক্তি পাচ্ছে, সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত বহু প্রতিক্ষীত ছবি 'জরা হটকে জরা বঁচকে'

কলকাতা: বলিউডের জেনওয়াই তারকাদের মধ্য়ে অন্য়তম সারা আলি খান। ইতিমধ্য়েই তাঁর ঝুলিতে রয়েছে বেশ কিছু হিট ছবি। সম্প্রতি নিজের আসন্ন ছবি  'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)-র সাফল্য় কামনা করে  উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়েছিলেন সইফ কন্য়া। আর তারপরই সোশ্য়াল মিডিয়ার তাঁকে ঘিরে শুরু হয় ট্রোলিং। যদিও আগেও একাধিকবার বিভিন্ন কারণে ট্রোল হয়েছেন অভিনেত্রী। তবে এবার সাংবাদিক সম্মেলনে ট্রোলিং নিয়ে মুখ খুললেন সারা।

'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)-র প্রচারে একটি সংবাদিক বৈঠকে সারা বলেন, “আমি আমার কাজকে খুব গুরুত্ব সহকারে নিই। আমি মানুষের জন্য কাজ করি। আপনি যদি আমার কাজ পছন্দ না করেন তবে আমার খারাপ লাগবে তবে আমার ব্যক্তিগত বিশ্বাসগুলি আমার নিজস্ব। যে ভক্তি নিয়ে আমি আজমেঢ় শরিফে যাই ঠিক সেই ভক্তি নিয়েই আমি বাংলা সাহেব বা মহাকাল মন্দিরে যাই। মানুষ যা খুশি বলতে পারে, আমার কোনো সমস্যা নেই। কোনও স্থানের পরিবেশে যে শক্তি আছে, আমি তাতে বিশ্বাস করি।"

আরও পড়ুন...

গরমের মরসুমে কোন কোন তেল দিয়ে চুলে ম্যাসাজ করতে পারবেন? কী কী সমস্যা দূর হবে?

প্রসঙ্গত, আগামী কালই মুক্তি পাচ্ছে, সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত বহু প্রতিক্ষীত ছবি 'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)। লক্ষ্মণ উতেকর (Lakshman Utekar) পরিচালিত এই ছবি ডিভোর্স কমেডি (divorce comedy) ঘরানার। 

কিছুদিন আগে সাফল্য় কামনা করে আজমেঢ় শরিফের দরগায় গিয়েছিলেন সারা ও ভিকি। সেই ছবি সারা পোস্টও করেছিলেন নিজের সোশ্য়াল মিডিয়ায়। 

ওইদিন, দরগায় সারাকে  সবুজ সালোয়ার স্যুট পরতে দেখা গেছিল। তিনি তার মাথা ঢেকেছিলেন ওড়নাতে এবং চোখে ছিল সানগ্লাস। একটি পাপারাজ্জি অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে অভিনেতাকে দরগার দেওয়ালে একটি সুতো বেঁধে প্রার্থনা করতেও দেখা গেছিল।

দরগার প্রাঙ্গণের ভিতরে যাওয়ার সময় বেশ কয়েকজন ভক্ত সারাকে ঘিরে ধরেন। তবে তাঁর নিরাপত্তাকর্মীদের চেষ্টা অভিনেত্রীকে খুব বেশি অসুবিধেয় পড়তে হয়নি। একটি ছবিতে, সারাকে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা যায়।

উল্লেখ্য়, জরা হটকে জরা বঁচকে' ছবির ট্রেলার শুরু হচ্ছে ভিকি কৌশল ও সারা আলি খানের প্রেমে ভরা ফ্ল্যাশব্যাক বিবাহিত জীবন দিয়ে। তারপর কয়েক বছর পেরিয়ে বর্তমান সময়ের ছবি দেখা যায়, যেখানে তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু তাঁদের আশেপাশের লোকজন কিছুতেই বুঝছেন না যে কেন তাঁরা একসঙ্গে থাকতে চান না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget