এক্সপ্লোর

Sara-Ranveer Dance: 'চকা চক' গানে রণবীর সিংহ-সারা আলি খানের 'নাগিন ডান্স' ভাইরাল

Sara-Ranveer Dance: ২৪ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে 'অতরঙ্গি রে'। গতকাল ছবির টিম হাজির হয়েছিল রাজধানীতে। সেখানে সারা আলি খান মঞ্চ মাতালেন তাঁর 'সিম্বা' সহ-অভিনেতা রণবীর সিংহের সঙ্গে।

নয়াদিল্লি: কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে আনন্দ এল রাই (Aanand L Rai) পরিচালিত ও সারা আলি খান (Sara Ali Khan), ধনুশ (Dhanush), অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত 'অতরঙ্গি রে' (Atrangi Re)। জোর কদমে চলছে ছবির প্রোমোশন। বিভিন্ন রাজ্যে থেকে শহরে পরিচালকের সঙ্গে হাজির হচ্ছেন 'চকা চক গার্ল' সারা আলি খান। গতকাল ছবির গোটা টিম হাজির হয়েছিল রাজধানীতে। সেখানে সারা আলি খান মঞ্চ মাতালেন তাঁর 'সিম্বা' সহ-অভিনেতা রণবীর সিংহের (Ranveer Singh) সঙ্গে।

আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ তাঁদের আগামী 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির প্রোমোশনে আপাতত রয়েছেন দিল্লিতেই। সারা সেখানেই 'বাজিরাও মাস্তানি' অভিনেতার সঙ্গে তাঁর 'মজার মুহূর্ত' শেয়ার করলেন। 'অতরঙ্গি রে' ছবির নতুন গান 'চকা চক' গানে নেচে ভিডিও শেয়ার করলেন রণবীর-সারা। 

আরও পড়ুন: Sonam Kapoor Anand Ahuja Pic: স্বামীর সঙ্গে পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণা সোনম কপূরের

ভিডিওয় বেশ নজর কাড়ছিলেন অভিনেত্রী। অন্যদিকে রণবীর সিংহ তাঁর চিরকালীন 'হ্যাপি-গো-লাকি' অবতারে ধরা দিলেন। 'চকা চক' নাচের মধ্যে করে দেখালেন 'নাগিন ডান্স'। দু'জনকেই দেখেই বেশ বোঝা যাচ্ছিল যে তাঁরা ভালই উপভোগ করছেন নিজেদের পারফর্ম্য়ান্স। সবশেষে সহ-অভিনেতাকে জড়িয়ে ধরেন সারা।

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে সারা আলি খান লেখেন, 'সুপার ডুপার আল্ট্রা কুল রণবীর সিংহ। আবারও প্রমাণ করছেন কেন তিনিই রাজা। অসংখ্য ধন্যবাদ, তোমার সঙ্গে নাচ খুব মিস করছিলাম।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

দিল্লিতে সারা আলি খান আরও ছবি শেয়ার করেন। প্রিয় বান্ধবী জাহ্নবী কপূর ও অমৃতা সিংহের সঙ্গে দেখা যায় তাঁকে। অন্যদিকে মাধুরী দীক্ষিত ও অনন্যা পাণ্ডের সঙ্গেও 'চকা চক' গানে নাচতে দেখা গেল সারা আলি খানকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

আগামী ২৪ ডিসেম্বর, ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে 'অতরঙ্গি রে'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget