এক্সপ্লোর

Soumendu Roy Demise: প্রয়াত সত্যজিৎ রায়ের সিনেম্যাটোগ্রাফার সৌম্যেন্দু রায়, বয়স হয়েছিল ৯০

Soumendu Roy: সত্যজিৎ রায়ের বেশিরভাগ ছবিরই সিনেম্যাটোগ্রাফার তিনি। কিংবদন্তি পরিচালকের নামের সঙ্গে, কাজের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে এই প্রবীণ শিল্পীর নাম।

কলকাতা: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সত্যজিৎ রায়ের (Satyajit Ray) সিনেম্যাটোগ্রাফার (Cinematographer) সৌম্যেন্দু রায় (Soumendu Roy Death)। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। 

প্রয়াত সৌম্যেন্দু রায়

সত্যজিৎ রায়ের গল্প ভাষা পেয়েছে তাঁর ছবিতে। সত্যজিৎ রায়ের সিনেমা মানেই যাঁর নাম সিনেম্যাটোগ্রাফার হিসেবে জ্বলজ্বল করেছে অধিকাংশ ছবিতে তিনি সৌম্যেন্দু রায়। কিংবদন্তি পরিচালকের দীর্ঘদিনের সঙ্গী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জনপ্রিয় রূপকলা কেন্দ্রের ক্যামেরার বিভাগীয় প্রধানও ছিলেন তিনি। 'ইন্ডিয়ান সোসাইটি অফ সিনেম্যাটোগ্রাফার্স'-এর অন্যতম প্রতিষ্ঠাতা সৌম্যেন্দু রায়। 

সিনেম্যাটোগ্রাফারের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ পোস্ট করে তিনি লেখেন, 'বিশিষ্ট সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। প্রবাদপ্রতিম চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে উনি দীর্ঘদিন কাজ করেছেন। 'তিন কন্যা', 'অশনি সংকেত', 'অরণ্যের দিনরাত্রি', 'গুপী গাইন বাঘা বাইন'-র মতো অনেক ছবিতে ক্যামেরার দায়িত্ব সামলেছিলেন সৌমেন্দু রায়। তাঁর সেসব অসাধারণ কাজ দর্শক এখনও মনে রেখেছেন। তিনি চিত্রপরিচালক তপন সিংহ, তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, এম এস সথ্যু প্রমুখের ছবিতেও কাজ করেছেন। সিনেমাটোগ্রাফির পাশাপাশি তিনি রূপকলা কেন্দ্রের উপদেষ্টাও ছিলেন। বাংলা তথা বিশ্ব চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের জন্য আমাদের সরকার তাঁকে ২০১২ সালে 'বিশেষ চলচ্চিত্র পুরস্কার' ও ২০১৫ সালে 'চলচ্চিত্র পুরস্কার (সারা জীবনের অবদান)' প্রদান করে। এছাড়া তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের বহু সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি সৌমেন্দু রায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'

সত্যজিৎ রায়ের ছবি তৈরির সেই ইউনিটের শেষ জীবিত সদস্য ছিলেন সৌম্যেন্দু রায়। আজ একেবারেই শেষ হল সেই অধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শিল্পী। 

সত্যজিৎ রায়ের ২১টি ছবির প্রত্যেক ফ্রেম দর্শক দেখেছেন সৌম্যেন্দু রায়ের ধরা লেন্সেই। যে তালিকায় অবশ্যই রয়েছে 'পথের পাঁচালি'। ছবির ক্যামেরার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে কাজ শুরু করেন, পরে নিজের দক্ষতায় গুণী সিনেম্যাটোগ্রাফার হিসেবে খ্যাতি লাভ করেন। 

আরও পড়ুন: Ziaul Faruq Apurba: টোটা-শান্তনুর সঙ্গে 'চালচিত্র'র কাস্টে যোগ দিলেন ওপার বাংলার অপূর্ব

১৯৬০ সালে, তাঁকে সত্যজিৎ রায়ের 'রবীন্দ্রনাথ ঠাকুর'-এর ক্যামেরার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়। তাঁদের পেশাগত বন্ধন অটুট ছিল ১৯৯২ সালে, পরিচালকের মৃত্যু পর্যন্ত। তবে কেবল সত্যজিৎ রায়ের ছবিতেই নয়, সৌম্যেন্দু সিনেম্যাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন তপন সিন্হা, বুদ্ধদেব দাশগুপ্তের একাধিক বিখ্যাত ছবিতে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget