এক্সপ্লোর

Satyajit Ray: বোড়ালের সেটে গোখরো সাপ, কাশফুল খেয়ে গিয়েছিল গরু, সত্যজিতের শ্যুটিং-কথা

Unknown Stories about Pather Panchali Shooting: পর্দায় তাঁর কাজের আলোচনা নয়, কলমে ভর করে ঘুরে দেখা যাক বাংলার সেই সমস্ত জায়গাগুলো,যা সত্যজিৎ রায়ের ছোঁয়া হয়ে উঠেছে অসাধারণ, ঐতিহাসিক।

কলকাতা: রুপোলি পর্দার ইতিহাসের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি। কিংবদন্তি। তিনি যে সময়ে, যে পরিস্থিতিতে, ছবি পরিচালনার মূল ধারার স্রোতের বিপরীতে হাঁটার সাহস করেছিলেন, তা তৎকালীন বাঙালির কাছে কার্যত অকল্পনীয় ছিল। সত্যজিৎ রায় (Satyajit Roy)। আক্ষরিক অর্থেই তিনি বাঙালির মণিমাণিক্য.. মানিক। কয়েকটা দিন পেরিয়েই তাঁর জন্মদিন। তাঁর ছবিতে বারে বারে ফুটে উঠেছে গ্রাম বাংলা ছবি থেকে শুরু করে বঙ্গ জীবনের টুকরো টুকরো চিত্র। আজ, পর্দায় তাঁর কাজের আলোচনা নয়, কলমে ভর করে ঘুরে দেখা যাক বাংলার সেই সমস্ত জায়গাগুলো,যা সত্যজিৎ রায়ের ছোঁয়া হয়ে উঠেছে অসাধারণ, ঐতিহাসিক। জেনে নেওয়া যাক, শ্যুটিংয়ের সময় সেইসব জায়গায় কী কী গল্প তৈরি হয়েছিল, যা ক্যামেরার আড়ালেই থেকে গিয়েছে। 

পালসিটের কাশফুল গেল কই?

সাদা কাশবনের বুকে কালো ধোঁয়া ছেড়ে ছুটে আসছে কয়লার ইঞ্জিন। আর সেই ট্রেন দেখার জন্য উর্ধ্বশ্বাসে ছুটে চলেছে দুই ভাই-বোন। অপু আর দুর্গা। আমৃত্যু এই দৃশ্য ভুলবে না বাঙালি। 'পথের পাঁচালি' ছবির এই দৃশ্যটির শ্যুটিং হয়েছিল, কলকাতা থেকে ৭০ কিলোমিটার দূরে বর্ধমানের পালসিটে। রেললাইনের ধারে খুঁজে বের করা হয়েছিল এক কাশবনের। কথা ছিল, সেখানেই শ্যুটিং করা হবে ভাই বোনের ট্রেন দেখার দৃশ্যটা। অন্তত ২ দিন সময় লাগার কথা অত বড় দৃশ্য শ্যুটিং করতে। প্রথমদিনের শ্যুটিংও হয়ে যায় কার্যত নির্বিঘ্নে। তবে প্রথম কাজ। খুদে অভিনেতা অভিনেত্রী, পরিচালক, ক্যামেরাম্যান সবাই একটু দ্বিধায়, বাধো বাধো। সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত শ্যুটিং চলল। প্রথমদিনের শ্যুটিং মিটিয়ে পরিচালক সহ, কলকাতায় ফিরে এলেন সবাই। দিন সাতেক পরে ফের শ্যুটিংয়ে যাওয়ার কথা। সেই মতো ৭ দিন পরে পালসিটে পৌঁছতেই মাথায় হাত। রেললাইনের ধারের সেই কাশবন বিলকুল গায়েব! স্থানীয় মানুষদের থেকে জানা গেল, কাশফুল নাকি গরুর প্রিয় খাদ্য। আর তাই, দিন সাতাকেই কাশফুল খেয়ে শেষ করে ফেলেছে তারা। দৃশ্যের পার্থক্য এতটাই, যে শ্যুটিংই করা চলে না। কাশফুলের দৃশ্যের শ্যুটিং করার জন্য গোটা একটা বছর অপেক্ষা করেছিলেন সত্যজিৎ রায়। পরের বছর শরতে আবার যখন কাশফুল ফুটল, তিনি ফিরেছিলেন পালসিটে। তখনই শ্যুটিং করা হয়েছিল কাশবনে ছোটার বাকি অংশ ও ট্রেনের দৃশ্য। গোটা 'পথের পাঁচালি' ছবির শ্যুটিং করতে সময় লেগেছিল আড়াই বছর। 

বোড়ালের শ্যুটিং সেটে গোখরো সাপ!

সত্যজিৎ রায়ের চোখ নিশ্চিন্দিপুরের গ্রামকে খুঁজে পেয়েছিলেন বোড়ালে। মাঠঘাট, ডোবা, আমবন, অপু-দুর্গার বাড়ি, অপুর পাঠশালা, সবই পাওয়া গিয়েছিল বোড়ালেরই আশেপাশে। পর্দায় অপু-দুর্গার যে বাড়িটি দেখানো, সেটি ছিল একেবারেই জীর্ণ অবস্থায়। বাড়ির মালিক থাকতেন কলকাতায়। মাসিক ভাড়া দিয়ে সেই বাড়িকেই শ্যুটিংয়ের জন্য ব্যবহার করতেন সত্যজিৎ রায়। বাড়িটি মেরামত করে শ্যুটিংয়ের যোগ্য করতে সময় লেগেছিল ১ মাস। বাড়ির কয়েকটি ঘরে থাকত জিনিসপত্র, শ্যুটিংয়ের যন্ত্রপাতি। তারই একটা ঘরে বসে ছবির শব্দগ্রহণের কাজটি করতেন ভূপেনবাবু। শট হয়ে গেলে, সেখান থেকেই চিৎকার করে তাঁকে প্রশ্ন করা হত, সাউন্ড ঠিকঠাক হয়েছে কি না। ঘর থেকেই চিৎকার করে উত্তর দিতেন ভূপেনবাবু। একদিন এমন প্রশ্ন করাতে কোনও উত্তর পেলেন না পরিচালক। একাধিকবার প্রশ্নের পরেও যখন উত্তর এল না, তখন সবাই মিলে এলেন ভূপেনবাবুর ঘরে। ঢুকেই একটা দৃশ্য দেখে সবাই অবাক, ভীতও। পিছনের জানলা দিয়ে মাটিতে নামছে একটা প্রমাণ সাইজের গোখরো সাপ। আর তাই দেখেই কথা বন্ধ হয়ে গিয়েছে ভূপেনবাবুর। পরে জানা গিয়েছিল, ওই সাপটি দীর্ঘদিন ধরেই পোড়ো বাড়িতে বসবাস করছে। গ্রামের মানুষেরা আবেদন করেছিলেন, সাপটিকে যেন না মারা হয়। তাঁদের বিশ্বাস ছিল, ওটি বাস্তুসাপ। অনুরোধ রেখেছিলেন সত্যজিৎ রায়।

 

তথ্যসূত্র: 'একেই বলে শ্যুটিং'

লেখক: সত্যজিৎ রায়

 

আরও পড়ুন: Workout: শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget