এক্সপ্লোর

Aryan Khan Drug Case: 'সত্যমেব জয়তে', সিবিআই অফিসে হাজিরা দিতে প্রবেশের মুখে মন্তব্য সমীর ওয়াংখেড়ের

Sameer Wankhede: বছর দুয়েক আগে, মুম্বইতে একটি প্রমোদতরী থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁকে গ্রেফতার করার যিনি মূল হোতা ছিলেন, তিনি হলেন এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে।

মুম্বই: নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মুম্বইয়ের (NCB Mumbai) প্রাক্তন জোনাল ডিরেক্টর (Former Zonal Director), সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) শনিবার হাজিরা দিলেন সিবিআই অফিসে (CBI)। আরিয়ান খান মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়। সিবিআই অফিসে ঢোকার সময় সাংবাদিকরা যখন তাঁর সঙ্গে কথা বলতে চান, তিনি কেবল দুটি শব্দ উচ্চারণ করেন, 'সত্যমেব জয়তে' (Satyameva Jayate)। অর্থাৎ যা সত্য, তারই জয় হবে শেষ পর্যন্ত।

সিবিআই অফিসে হাজিরা সমীর ওয়াংখেড়ের

শনিবার জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই অফিসে তলব করা হয় সমীর ওয়াংখেড়েকে। প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, 'সত্যমেব জয়তে'। যাঁর অর্থ দাঁড়ায় যা সত্য তা প্রকাশ্যে আসবে এবং শেষ পর্যন্ত জয় হবে সত্যেরই।

 

শুক্রবার বম্বে হাইকোর্ট কর্ডেলিয়া ক্রুজ মাদক কাণ্ড সংক্রান্ত দুর্নীতির মামলায় ২২ মে পর্যন্ত সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে কোনও জবরদস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দেওয়ার পরেই এই ঘটনা ঘটে। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদক মামলায় জড়িত না করার জন্য তারকার থেকে ২৫ কোটি টাকা ঘুষ নিয়েছেন ওয়াংখেড়ে, এই অভিযোগের বিরুদ্ধে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (সিবিআই) এফআইআর বাতিল করার জন্য একটি পিটিশন দায়ের করেছিলেন তিনি।

বছর দুয়েক আগে, মুম্বইতে একটি প্রমোদতরী থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁকে গ্রেফতার করার যিনি মূল হোতা ছিলেন, তিনি হলেন এনসিবি-র প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়ে। তথ্যপ্রমাণের অভাবে, ২২ দিন জেলে কাটানোর পরে ছাড়া পান আরিয়ান। তার পরে সমীরের বিরুদ্ধে একাধিক অভিযোগও উঠেছে। আর এবার মুম্বইয়ের একটি সংবাদসংস্থা প্রকাশ্যে এনেছে শাহরুখ ও সমীরের হোয়াটসঅ্যাপ চ্যাট।

শাহরুখের কোনও মেসেজই খুলে দেখেননি সমীর। কিং খানের প্রত্যেকটা মেসেজেই ঝরে পড়ছে আকুতি। শাহরুখ লিখছেন, 'সমীর সাব, আমি কি আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে পারি? আমি জানি এটা হয়তো আইনসম্মত নয়, অফিসিয়ালি অনুচিতও। কিন্তু আমি তো একজন বাবা। আপনার সঙ্গে দয়া করে একটু কথা বলতে পারি প্লিজ?'

আরও পড়ুন: Swimming: সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কেমন সুইমিং পুল বেছে নেওয়া উচিত ?

এখানেই শেষ নয়, একদিন মাঝরাতে মেসেজ করে শাহরুখ লিখেছিলেন, 'এত রাতে আপনাকে মেসেজ করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে একবার আপনি আমার অবস্থাটা বুঝুন। আমিও তো বাবা। আমি দয়া ভিক্ষা করছি আপনার কাছে।'

বার বার বার্তা গিয়েছে সমীরের কাছে। তবে বৃথা হয়েছিল শাহরুখের যাবতীয় আকুতি। সে সময়ে সেই সমস্ত মেসেজ খুলেও দেখেননি সমীর। তবে আরিয়ান জেল থেকে ছাড়া পেয়েছিলেন প্রমাণের অভাবেই। চার্জশীট পেশ করে জানানো হয়েছিল, তাঁর বিরুদ্ধে মাদক নেওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget