এক্সপ্লোর

Sohail Seema Divorce: সোহেল খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন তাঁর প্রাক্তন স্ত্রী

সলমন খানের ভাইয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সীমা সচদেব।

মুম্বই: চলতি বছরের শুরুর দিকে নিজেদের বিবাহিত জীবনে ইতি টেনেছেন বলিউড অভিনেতা সোহেল খান (Sohail Khan) এবং তাঁর স্ত্রী সীমা সচদেব (Seema Sachdeh)। ২৪ বছর তাঁরা বিবাহিত জীবনে ছিলেন। বিবাহিত থেকেও যে তাঁরা আলাদা থাকতেন, সে কথা অজানা নয়। তবে, এবার আইনিভাবে আলাদা হয়ে গেলেন। বিবাহবিচ্ছেদের (Divorce) পরই নিজের পদবি থেকে 'খান' ছেঁটে ফেলেছেন সীমা। এবার সলমন খানের ভাইয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন তিনি।

বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সোহেল খানের স্ত্রী-

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সোহেল খানের স্ত্রী সীমা সচদেব। তিনি বলেন, 'আমি যদি সম্পর্কের পতনের মধ্যে আরও ঢুকতে থাকতাম, যেখানে আরও অন্ধকার রয়েছে। তাহলে পরিস্থিতি আরও খারাপ দিকে যেতে থাকত। তাই আমি একটা দিক বেছে নিয়েছি। আমার কাছে এই রাস্তাটা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। শুধু আমার নিজের জন্য নয়, সন্তানদের জন্য়, পরিবারের সদস্যদের জন্য, আমার ভাই-বোনদের জন্যও। আপনার বোনকে কিংবা মেয়েকে অধঃপতনের দিকে এগিয়ে যেতে দেখতে নিশ্চয়ই আপনি চাইবেন না। যদি আপনি কোনও একজন ব্যক্তির জন্য অবসাদে ডুবে যেতে থাকেন, তাহলে তা কি ভালো লাগবে দেখতে? তাই আমি এখন আমার জীবনটাকে ইতিবাচক দিক থেকে দেখতে শুরু করেছি। আমার জীবনটা সম্পূর্ণভাবে এখন বদলে গিয়েছে। এবং তা ইতিবাচক পথে। আজ আমি এমন একটা জায়গায় পৌঁছেছি, যেখানে আমি কাউকে পরোয়া করি না। আমার আশেপাশের লোকেরা জানেন আমি কে, আমার বাবা-মা কে, আমার পরিবার কেমন, আমার সন্তান এবং ভাইবোনদের সম্পর্কেও জানেন।'

আরও পড়ুন - India's Laughter Champion: কমেডির জগতে 'পমেডি', নতুন তারকার উদয়

প্রসঙ্গত, 'দ্য ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস' নামের শোয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেন সীমা সচদেব। জানান, তাঁর সঙ্গে সোহেল খানের সম্পর্কের টানাপোড়েনে তাঁদের সন্তানরা দুটো বাড়ির মধ্যে পড়ে কত সমস্যায় পড়েছে। 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া' ছবির সেট থেকে পরিচয় হয় সীমা এবং সোহেলের। সেখান থেকেই তাঁদের সম্পর্ক শুরু হয়। এবং দুই পরিবারের সম্মতি ছাড়াই বিয়ে করেন তাঁরা। কিন্তু বিয়ের কিছু বছর পর থেকেই আলাদা থাকতে শুরু করেন সীমা এবং সোহেল। চলতি বছরের শুরুর দিকে তাঁরা বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন।

সেরা শিরোনাম

Aasha Singh Jaiswal: প্রথম মহিলা অনুকরণ শিল্পী, জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়েও! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী
প্রথম মহিলা অনুকরণ শিল্পী, জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়েও! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget