এক্সপ্লোর

Serial Update: ছোটপর্দায় দুই নতুন মুখ, 'তোমাদের রাণী'-র জন্য বন্ধ হচ্ছে কোন ধারাবাহিক?

Tomader Rani: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই ধারাবাহিকের শ্যুটিং। সুশান্ত দাসের পরিচালনায় শুরু হচ্ছে এই ধারাবাহিক।

কলকাতা: ছোটপর্দায় আরও এক স্বপ্নপূরণের গল্প। স্টার জলসায় আসছে ধারাবাহিক 'তোমাদের রাণী'। এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখছেন দুই নতুন অভিনেতা-অভিনেত্রী।  নায়িকার ভূমিকায় দেখা যাবে অভিকা মালাকারকে। ধারাবাহিকে তাঁর নাম রাণী। তাঁর বিপরীতে দেখা যাবে অর্কপ্রভ রায়কে। তাঁর চরিত্রের নাম দুর্জয়। 

সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, গর্ভস্থ অবস্থায় চিকিৎসক হওয়ার পরীক্ষা দিচ্ছেন ধারাবাহিকের নায়িকা রাণী। এই পরিস্থিতিতেও সে পাশে পায়নি তাঁর পরিবার বা তাঁর স্বামীকেও। এরপরে প্রোমোর শেষে দেখা যায়, তাঁর শিশুকে নিয়ে সে বেরিয়ে আসছে কলেজ থেকে। এখই সঙ্গে ভাল স্ত্রী, ভাল মা ও চিকিৎসক হয়ে ওঠার গল্প বলবে নতুন ধারাবাহিক। 

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই ধারাবাহিকের শ্যুটিং। সুশান্ত দাসের পরিচালনায় শুরু হচ্ছে এই ধারাবাহিক। পুরুষতান্ত্রিক সমাজে এক নারীর নিজেকে খুঁজে পাওয়ার লড়াইয়ের গল্পই বলবে এই ধারাবাহিক। একেবারে নতুন দুই মুখকে এই ধারাবাহিকের জন্য বেছে নিয়েছেন সুশান্ত। পর্দায় রাণীকে ডাক্তারি পরীক্ষা দিতে দেখা গেলেও, বাস্তবে কিন্তু এখনও স্কুলের গণ্ডি পার করেনি অভিকা। 

নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এলেই, চর্চায় আসে সেই ধারাবাহিক কখন সম্প্রচারিত হবে তার টাইম স্লট। ৪ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধে ৬টার টাইমস্লটে দেখা যাবে এই ধারাবাহিক। এই টাইম স্লটেই দেখা যেত সব্যসাচীর রামপ্রসাদ ধারাবাহিকটি। এটিও বেশ জনপ্রিয় ধারাবাহিকই ছিল। কিন্তু নতুন এই ধারাবাহিকের জন্য টাইম স্লট বদলানো হয়েছে 'রামপ্রসাদ'-এর। সাড়ে পাঁচটার স্লটে দেখা যাবে রামপ্রসাদ ও ৬টার সময় দেখা যাবে 'তোমাদের রাণী' ধারাবাহিকটি। 

প্রসঙ্গত, শোনা যাচ্ছে, বন্ধ হতে পারে ধারাবাহিক 'গুড্ডি'। এর আগেও অবশ্য এই ধারাবাহিক বন্ধের গুঞ্জন উঠেছিল। কিন্তু রণজয় ও শ্যামৌপ্তির এই ধারাবাহিকের নতুন কোনও টাইম স্লট ঘোষণা করা হয়নি এখনও। কোন ধারাবাহিকের জায়গা নেবে নতুন গল্প, সেইদিকে চোখ রয়েছে সবার। সেইসঙ্গে ছোটপর্দায় নতুন এই জুটি কতটা টিআরপিতে জায়গা পাবে আর দর্শকদের মনেও দাগ কাটতে পারবে সেই উত্তর দেবে সময়।

View this post on Instagram
 
A post shared by Star Jalsha (@starjalsha)

আরও পড়ুন: Rituparno Ghosh: ঋতুপর্ণের জন্মদিনে তাঁর সৃষ্টিতে শ্রদ্ধার্ঘ্য, ওটিটিতে দেখা যাবে 'বাড়িওয়ালি'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget