এক্সপ্লোর

Shah Rukh Khan: 'আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন', কেন বললেন শাহরুখ খান? ফের কবে পর্দায় দেখা যাবে?

SRK Update: ২০২৩ সালের জানুয়ারি মাসে রুপোলি পর্দায় সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় 'পাঠান' ছবির হাত ধরে ফেরেন কিং খান। একাধিক রেকর্ড ভাঙে এই ছবি। ফের তিনি প্রমাণ করেন যে তিনি সত্যিই বলিউডের বাদশাহ্।

মুম্বই: ২০২৩ যেন তাঁর জন্যই তৈরি হয়েছিল। প্রায় ৪ বছরের বিরতির পর গত বছর পরপর তিনটে ব্লকবাস্টার নিয়ে হাজির হন শাহরুখ খান (Shah Rukh Khan)। খুব সন্তর্পণে সাজানো তিনটি ছবির মুক্তির তারিখ, জানুয়ারিতে 'পাঠান' (Pathaan) দিয়ে শুরু, সেপ্টেম্বরে 'জওয়ান' (Jawan) এবং সবশেষে ডিসেম্বরে 'ডাঙ্কি' (Dunki)। কিন্তু তারপরে ২০২৪ সালে তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। এবার তাঁর পরবর্তী প্রজেক্টের আপডেট শোনার অপেক্ষায় অনুরাগীরা।

শাহরুখ খানের নতুন প্রজেক্ট নিয়ে কোন আপডেট মিলল?

শুক্রবার স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডের বাদশাহ্ বলেন, তিনি তাঁর নতুন ছবির কাজ অর্থাৎ শ্যুটিং শুরু করবেন আগামী জুন মাস থেকে। তিনি বলেন, 'আমার মনে হয়েছিল খানিক বিশ্রাম নিতে পারি। তিনটে সিনেমা করে ফেলেছি, যেগুলোর প্রত্যেকটার ক্ষেত্রেই শারীরিক পরিশ্রমের প্রয়োজন ছিল। আমি কেকেআর টিমকে বলি যে ম্যাচের দিন আমি আসব এবার। সৌভাগ্যবশত, আমার শ্যুটিং আবার অগাস্টে আছে, বা জুলাই... জুনের জন্য পরিকল্পনা করা হয়েছে, তো জুন থেকেই শুরু হয়ে যাবে। ফলে, আমি সমস্ত হোম ম্যাচে আসতে চাই, কারণ কলকাতায় আসা আমার কাছে বাড়ি ফেরার মতো। আমার জন্য এখানে উপস্থিত থাকা প্রয়োজনীয়, তাই আমি নিজের কাজ অনুযায়ী শিডিউল করি না, কিন্তু প্রত্যেকটা ম্যাচে উপস্থিত থাকার চেষ্টা করি।'

আরও পড়ুন: 'Dadagiri 10' Grand Finale: 'দাদাগিরি'র মঞ্চে প্রথমবার ডোনা গঙ্গোপাধ্যায়ের পারফর্ম্যান্স, ৫ মে গ্র্যান্ড ফিনালে

২০২৩ সালের জানুয়ারি মাসে রুপোলি পর্দায় সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় 'পাঠান' ছবির হাত ধরে ফেরেন কিং খান। একাধিক রেকর্ড ভাঙে এই ছবি। ফের তিনি প্রমাণ করেন যে তিনি সত্যিই বলিউডের বাদশাহ্। 'যব হ্যারি মেট সেজল' ও 'জিরো' বিশেষ সাড়া ফেলতে পারেনি। এরপরেই খানিক বিরতি নেন তিনি। তবে ফিরে এসে রীতিমতো তাঁর হাত ধরেই বলিউডের লক্ষ্মীলাভ ঘটান কিং খান। সেপ্টেম্বরে মুক্তি পায় অ্যাটলির পরিচালনায় 'জওয়ান'। এই প্রথম অ্যাটলির সঙ্গে কাজ করেন শাহরুখ। এই ছবি 'পাঠান'-এরও একাধিক রেকর্ড ভাঙে বক্স অফিসে। ২০২৩ সালেই বহু প্রতীক্ষার পর সাধারণ মানুষ রাজকুমার হিরানি ও শাহরুখ খানের একসঙ্গে কাজ দেখতে পান। রাজু হিরানির পরিচালনায় তৈরি হয় 'ডাঙ্কি'। প্রথমবার কিং খান জুটি বাঁধেন তাপসী পন্নুর সঙ্গে। এই ছবিও বক্স অফিসে ভালই ব্যবসা করে। এবার শোনা যাচ্ছে তাঁকে দেখা যাবে 'কিং' নামক ছবিতে, শুধু তাই নয়, এই ছবির হাত ধরে নাকি বড়পর্দায় ডেবিউ করবেন শাহরুখ-কন্যা সুহানা খান। তবে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget